অভিবাসীদের জন্য ‘গোল্ড কার্ড’ ভিসা চালু করলেন ট্রাম্প
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ‘গোল্ড কার্ড’ ভিসা চালু করেছেন। এটিকে অভিবাসনের নতুন পথ হিসেবে দেখা হচ্ছে। তবে এর জন্য বড় অংকের অর্থ গুনতে হবে। ১০ লাখ মার্কিন ডলার পরিশোধ করলে ভিসা আবেদন দ্রুত সম্পন্ন করা হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি ১৪ লাখ ৬৪ হাজার টাকা।
এ ছাড়া, কোনো কোম্পানি যদি বিদেশি কর্মীকে যুক্তরাষ্ট্রে নিতে চায়, তাহলে ২০ লাখ ডলার দিয়ে স্পনসর করতে পারবে। এ নিয়ে হোয়াইট হাউসে বুধবার এক বৈঠকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এটি বেশ উত্তেজনার বিষয়। আমরা ট্রাম্প গোল্ড কার্ড চালু করেছি।’
এই ভিসা সংক্রান্ত তথ্যের জন্য একটি ওয়েবসাইটও (ট্রাম্পকার্ড ডট জিওভি) চালু করা হয়েছে। যেখানে লেখা হয়েছে, ডিএইচএস প্রক্রিয়ার জন্য ১৫ হাজার ডলারের ফি এবং ব্যাকগ্রাউন্ড অনুমোদনের পর ১০ লাখ ডলার অনুদান দিলে, ট্রাম্প গোল্ড কার্ডের মাধ্যমে রেকর্ড সময়ে (দ্রুত অর্থে) যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি পাবেন।
আবেদন সংক্রান্ত সব নথি জমা দেওয়ার পর, প্রক্রিয়াটির জন্য কয়েক সপ্তাহ সময় লাগবে। এর মধ্যে থাকবে সাক্ষাৎকার পর্ব। গোল্ড কার্ড ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আবেদনকারীর ধরনের ওপর ভিত্তি করে স্টেট ডিপার্টমেন্টকে অতিরিক্ত ফি দিতে হতে পারে। আবেদনকারীকে ভিসা সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে এবং নির্ধারিত সময়ে অতিরিক্ত নথিও জমা দিতে হবে।
ওয়েবসাইটটিতে আরো বলা হয়েছে, সফল আবেদনকারী ইবি-১ বা ইবি-২ ভিসাধারী হিসেবে যুক্তরাষ্ট্রে বৈধ ও স্থায়ী বাসিন্দার মর্যাদা পাবেন। এই দুই ধরনের কর্মভিত্তিক ভিসা তাদেরকে দেওয়া হয়, যাদের অসাধারণ বা ব্যতিক্রমী যোগ্যতা আছে।
ট্রাম্প প্রশাসন ‘প্লাটিনাম কার্ড’ চালুরও আগাম ঘোষণা দিয়েছে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ‘ট্রাম্প প্লাটিনাম কার্ড’ শিগগিরই আসছে। এতে আগ্রহী বিদেশি নাগরিকদের অপেক্ষমাণ তালিকায় নাম নিবন্ধনের আমন্ত্রণ জানানো হয়েছে। ৫ মিলিয়ন বা ৫০ লাখ ডলার দিলে যোগ্য আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে বছরে সর্বোচ্চ ২৭০ দিন থাকতে পারবেন। এই সময় যুক্তরাষ্ট্রের বাইরে অর্জিত আয়ের ওপর মার্কিন কর আরোপ করা হবে না।
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- বিয়ানীবাজারের ভোটাদের সঙ্গে ৪ প্রার্থীর মতবিনিময়
- বাড়ির মালিকদের ওপর কর বাড়াতে আদালতের না
- বাংলাদেশিদের নেতৃত্বে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড অনুষ্ঠিত
- শিবিরের সেই নেতার কাছে কনস্যুলেটের দুঃখ প্রকাশ
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
