অভাবের সংসারেও পাঠশালা চালাচ্ছেন সুব্রত
নিউজ ডেক্স
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮
বাস্তবে সবাই যেখানে নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন; সেখানে অন্যকিছু ভাবছেন সুব্রত চক্রবর্তী। নিজের আর্থিক সঙ্কটের কথা চিন্তা করেও শিশুদের নৈতিক শিক্ষার ব্যাপারে তিনি কাজ করে যাচ্ছেন। সংগ্রাম করে চলা সুব্রত চক্রবর্তীর এগিয়ে যাওয়ার গল্প
নিম্নমধ্যবিত্তের পরিবার। প্রতিদিন সংগ্রাম করে চলতে হয়। তার মাঝে বাবা সুভাষ চক্রবর্তী স্ট্রোকের রোগী। চলাফেরা করতে পারেন না। সুভাষ চক্রবর্তীর ছেলে সুব্রত চক্রবর্তী। পড়াশোনার পাশাপাশি এলাকার শিশু ও বয়োজ্যেষ্ঠদের নিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা ও নৈতিক শিক্ষা দিয়ে যাচ্ছেন। এককভাবে ধর্মীয় চিন্তা-চেতনা ও নৈতিক শিক্ষার ব্যাপক প্রচার ও প্রসারে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
গুরুদয়াল কলেজের বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী সুব্রত মনে করেন, ‘প্রত্যেক শিশুর নৈতিক শিক্ষার প্রয়োজন। নৈতিক শিক্ষার অবক্ষয় যে কোনো সমাজ ও রাষ্ট্রের জন্য বিপজ্জনক। দেশে অনেক শিশু রয়েছে, যারা ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাবে খারাপ পথে ধাবিত হচ্ছে। তাই এদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য চাই যুগোপযোগী সচেতনতা ও ধর্মীয় শিক্ষা।’
সুব্রত চক্রবর্তীর বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের নগরকূল গ্রামে। নৈতিক শিক্ষার অভাবের ফলে শিশুরা কিভাবে বিপদগামী হচ্ছে, কেন হচ্ছে- এ ব্যাপারে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের বোঝাতে চেষ্টা করেন সুব্রত। প্রথম দিকে ১০ জন শিক্ষার্থী নিয়ে পাঠশালা শুরু করলেও বর্তমানে এর সদস্য প্রায় ৮০ জন।
তিন বছর আগে একক প্রচেষ্টায় মৌখিকভাবে এলাকার কয়েকজনকে প্রাথমিক সদস্য করে অনানুষ্ঠানিকভাবে গড়ে তোলেন ‘গীতা সাধনা সংঘ’ পাঠশালা। শুরু হয় পথচলা। বাড়ি বাড়ি ঘুরে সংগ্রহ করেন সনাতন ধর্মের শিশু শ্রেণির শিক্ষার্থী। সপ্তাহে একদিন অর্থাৎ প্রতি শুক্রবার এককভাবে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে ধর্মীয় ও নৈতিক শিক্ষা দিয়ে আসছেন সুব্রত। বাংলাদেশ সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড থেকে কাব্যতীর্থ ও স্মৃতিতীর্থ পাস করা সুব্রতর পাঠশালায় ধীরে ধীরে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে।
একক প্রচেষ্টায় সুব্রত শিক্ষক হিসাবে এলাকায় সুনাম ছড়ানোর পর আনুষ্ঠানিকভাবে গত ১৩ জুলাই এলাকার লোকজন নিয়ে একটি কমিটি গঠন করেন। বাবার কোনো জমি নেই। তবে সুব্রতর রয়েছে অসহায়দের প্রতি ভালোবাসা। তাই পড়াশোনার পাশাপাশি সংসার চালাতে বাড়ি বাড়ি গিয়ে টিউশনি করেন। সেই টিউশনির টাকায় চলছে তার সংসার, বাবা-মায়ের ভরণপোষণ।
পাঠশালার আর্থিক ব্যয়ের ব্যাপারে সুব্রত বলেন, ‘আমার অভিন্ন উদ্যোগে গ্রামের সবাই খুশি। আর্থিক ব্যয় মেটানোর জন্য অনেকে সাহায্য ও শিশুদের বিভিন্ন উপকরণ দিলেও তা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল। জীবিকার তাগিদে পাঠশালার পাশাপাশি টিউশনিও করি। সেই টিউশনির টাকায় সংসার চালাই। আর মানুষের আর্থিক সাহায্যে নৈতিক শিক্ষা দিয়ে যাচ্ছি গ্রামের শিশুদের।’
পাঠশালা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে সুব্রত বলেন, ‘নৈতিক দায়িত্ব থেকে সবাই ইতিবাচক সাড়া দিচ্ছে। সবাই যেন নিজের মনুষ্যত্বকে উপলব্ধি করতে পারে, তার জন্য কাজ করে যাব। তবে আর্থিক সঙ্কট আমার কাজে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। পাঠশালার শিক্ষার্থীদের জন্য সাহায্যের হাত বাড়ালে সব শিশু অন্ধকার থেকে মুক্তি পাবে।
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- কার পেনশন কত বাড়বে
- ‘আমি কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’
- হাসিনার সম্পদ পাবে শহীদের পরিবার
- বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা বাড়ল, বছরে ১৮ হাজার ডলার
- আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম
- তিন দশক পরও জনপ্রিয়তার শীর্ষে সালমান শাহ
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- শয়তান মানুষকে বশ করে যেভাবে
- হিমালয়ান সল্টের স্বাস্থ্য উপকারিতা
- প্রাকৃতিক খাদ্যে, লাইফস্টাইল পরিবর্তনে সুস্থ-সবল জীবনের হাতছানি
- ওয়াসার অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কারণেই তার বিরুদ্ধে অপপ্রচ
- ডেঙ্গুর তীব্রতা ৯০ ভাগ কমে পর্যাপ্ত তরল খাবারে
- আমার নাম ছিল হারানো দিনের পার্বতী: দিলারা জামান
- খোস-পাঁচড়া হলে যা করণীয়
- হয়রানি করতেই আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- দুর্নীতি রুখে সুশাসন প্রতিষ্ঠা করা হবে:কৃষিমন্ত্রী
- শ্রমঘন শিল্প খাত বিকাশের সুযোগ দিতে হবে
- গ্রামের মানুষও এখন নাটক-সিনেমা মোবাইলে দেখেন: টয়া
- মার্কিন নাগরিকত্ব স্যারেন্ডার করেছি: পররাষ্ট্রমন্ত্রী
- অভাবের সংসারেও পাঠশালা চালাচ্ছেন সুব্রত
- মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন করতে হবে
- আমার সঙ্গে আছে মোনালিসা: হৃদয় খান
