অবৈধ অভিবাসীদের ওপর নজরদারি জোরদার করল ট্রাম্প প্রশাসন
প্রকাশিত: ১১ মে ২০২৫
যুক্তরাষ্ট্রে অভিবাসন ও শুল্ক প্রয়োগ (আইসিই) অফিসে চেক-ইনের জন্য আসা অভিবাসীদের এখন বেশিরভাগই পায়ে নজরদারির ডিভাইস বা অন্যান্য ট্র্যাকিং যন্ত্র পরে বের হচ্ছেন। কারণ ট্রাম্প প্রশাসন প্রায় ৪.৫ মিলিয়ন অভিবাসীর ওপর নজরদারি জোরদার করতে চাইছে বলে আইসিইর সূত্র জানিয়েছে।
সূত্র বলেছে, এই অভিবাসীরা যারা অবৈধভাবে সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে ঢুকেছেন এবং আগে বছরে একবার আইসিই অফিসে নিয়মিত চেক-ইনে আসতেন তারা এখন ক্রমেই নির্ধারিত সময়ে উপস্থিত হতে অনীহা দেখাচ্ছেন। কারণ তারা ট্রাম্প প্রশাসনের গণ-নির্বাসনের পরিকল্পনায় আতঙ্কিত।
এক কর্মকর্তা বলেছেন, এখন নতুন শেরিফ এসেছে এবং গত চার বছরে যা হচ্ছিল তা আর হচ্ছে না— সংস্থা এখন জবাবদিহিতা চাচ্ছে।
যেসব অভিবাসীদের স্থানীয় আইসিই অফিসে রিপোর্ট করতে বলা হয়েছে, তাদের এখনো বহিষ্কারের আদেশ হয়নি, তবে নানা কারণে তাদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তারা এখনো অভিবাসন আদালতের শুনানির অপেক্ষায় রয়েছেন। এই চেক-ইনের মূল উদ্দেশ্য হলো তারা যেন আদালতে উপস্থিত থাকেন এবং অপরাধে জড়িয়ে না পড়েন তা নিশ্চিত করা।
নতুন নজরদারি ব্যবস্থায়, যেসব অভিবাসী নজরদারির ডিভাইস খুলে ফেলবেন, তাদের দ্রুত গ্রেফতার করতে আইসিই কর্মকর্তাদের পাঠানো হবে এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হতে পারে— যা বাইডেন প্রশাসনের সময়ে খুব একটা দেখা যেত না।
এক সূত্র বলেছেন, বাইডেন আমলে অনেকেই পালিয়ে যেতেন এবং তখন তাদের খোঁজ করত না কেউ। এখন সেটা বদলাবে। ‘হাজার হাজার’ নজরদারি ডিভাইস এখন যুক্তরাষ্ট্রজুড়ে পাঠানো হচ্ছে— ব্যাপকভাবে সম্প্রসারিত হচ্ছে ‘ইনটেনসিভ সুপারভিশন অ্যাপিয়ারেন্স প্রোগ্রাম’ নামে পরিচিত এই পরিকল্পনা, যা বাইডেন প্রশাসন ধীরে ধীরে কম ব্যবহার করছিল।
গত মাসের হিসাব অনুযায়ী, আইসিই ১ লাখ ৮৩ হাজার অভিবাসীকে ট্র্যাক করছে। তাদের মধ্যে প্রায় ১৮ হাজার জন পায়ে নজরদারির ডিভাইস পরে আছেন, বাকিদের হাতে বা ফোন অ্যাপে ট্র্যাক করা হচ্ছে।
একজন অভিবাসীকে ডিভাইস পরিয়ে রাখার খরচ প্রতিদিন গড়ে ২.৭৫ ডলার, যেখানে একজনকে আটক রাখার খরচ প্রতিদিন প্রায় ১৫২ ডলার।
আইসিই চাইছে যত বেশি সম্ভব অভিবাসীকে এই ডিভাইস পরিয়ে দিতে, তারপরে ধীরে ধীরে ফোন অ্যাপ বা হাতঘড়ির মতো কম কঠোর ট্র্যাকিং প্রযুক্তিতে স্থানান্তর করা হবে।
নতুন এ ব্যবস্থায় অভিবাসীদের আরও ঘন ঘন রিপোর্ট করতে হবে— সাধারণত প্রতি চার, আট বা ১২ সপ্তাহে একবার। একজন কর্মকর্তা বলেন, অভিবাসীরা এখন পালিয়ে যাচ্ছেন এবং আইসিইতে রিপোর্ট করতে চাইছেন না, তাই তাদের খুঁজে পাওয়ার জন্য এই ব্যবস্থা জরুরি।
এছাড়াও, এই ব্যবস্থায় আইসিই কর্মকর্তাদের গণ-নির্বাসনের অভিযানে নিয়োজিত করা সহজ হবে। কারণ চেক-ইনের দায়িত্ব নিচ্ছে বিআই ইনক. নামের এক সরকার অনুমোদিত ঠিকাদার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান অভিবাসীদের প্রয়োজনে স্বদেশে ফেরার জন্য ভ্রমণের কাগজপত্র সংগ্রহেও সহায়তা করবে।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
