অন্ধ্রপ্রদেশে ভয়াবহ নির্বাচনী সহিংসতা, নিহত ২
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯
ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলের উপকূলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে ভয়াবহ নির্বাচনী সহিংসতায় দুই জনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার রাজ্যের অনন্তপুর জেলার তাদিপত্রি আসনের বীরাপুরাম গ্রামে দুটি রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের মাঝে সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে।
দেশটির ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া বলছে, অন্ধ্রপ্রদেশের দুটি আঞ্চলিক রাজনৈতিক দল তেলেগু দেশম পার্টি ও ওয়াইএসআর কংগ্রেস পার্টির কর্মী-সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এতে বীরাপুরাম গ্রামে অন্তত দু'জন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
সত্তেনপল্লী আসনের ইনুমেতলা গ্রামের কাছে বিধানসভার স্পিকার ওয়াইএসআর কংগ্রেস পার্টির সমর্থকদের হামলায় বিধানসভার স্পিকার ডা. কোদেলা শব প্রসাদ রাও জ্ঞান হারিয়ে ফেলেন।
তেলেগু দেশম পার্টির স্থানীয় নেতা সিদ্দা ভাস্কর রেড্ডি ওয়াইএসআর কংগ্রেস পার্টির সমর্থকদের হামলায় মিরাপুরােমে নিহত হয়েছেন।
রাজ্যের ইয়াল্লামান্ডা গ্রামের কাছে তেলেগু দেশম পার্টির কর্মীরা বিধানসভার সদস্য ও ওয়াইএসআর কংগ্রেস পার্টির প্রার্থী নারাসারাওপেত গোপিরেড্ডি শ্রীনিবাস রেড্ডির গাড়িতে হামলা চালায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে তার গাড়ি।
এছাড়াও দেশটির বিভিন্ন জায়গায় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নামে খাবার, টাকা বিতরণ, সংঘর্ষ, বিরোধীদের বিক্ষোভ ও ইভিএম বিকল হওয়ার পর আছড়ে ভেঙে ফেলা-সহ নানামুখী অভিযোগ উঠেছে।
বাংলাদেশ সীমান্তের কাছে ত্রিপুরায় বিজেপি ও কংগ্রেস সমর্থকদের মাঝে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।পশ্চিমবঙ্গের কোচবিহারে তৃণমূল কংগ্রেসের হামলায় ভারতীয় জনতা পার্টির চার সমর্থক আহত হয়েছেন।
অন্ধ্রপ্রদেশে তেলেগু দেশম পার্টির এক প্রার্থী বিরোধীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। এই প্রদেশে জনসেনা পার্টির একটি প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভেঙে ফেলার অভিযোগ আনা হয়েছে।
ভারতের লোকসভা নির্বাচনে প্রথম দফায় ১৮টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯১ আসনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে; চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
ভারতীয় পার্লামেন্টের নিম্ন কক্ষ লোকসভার ৫৪৩ আসনে মোট সাত ধাপে ভোট হবে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই ভোট শেষ হবে আগামী ১৯ মে।
৯০ কোটি ভোটারের বিশাল এই নির্বাচনযজ্ঞে শেষে ২৩ মে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে দেশটির জাতীয় নির্বাচন কমিশন। দেশটিতে সরকার গঠনের জন্য ২৭২টি আসনে সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে যেকোনা দলকে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
