অতিরিক্ত দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে যে খাবারগুলো
প্রকাশিত: ২ জুলাই ২০১৯
বর্তমানে দুশ্চিন্তাগ্রস্থ মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে! বিভিন্ন বিষয়ে দুশ্চিন্তা করা সবার অভ্যাসে পরিণত হয়েছে। বৃদ্ধ হওয়ার সাথে সাথে পৃথিবীটাও বুঝি জটিল হতে থাকে। পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছেন যারা জটিলতার এই বাধ ডিঙাতে না পেরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। অথচ অনেকেরই অজানা আমাদের অতি পরিচিত অনেক খাবারই রয়েছে যেগুলো স্বাস্থ্যের জন্য উপকারি। এগুলো আসলে আপনার কোনো ক্ষতি তো নয়ই বরং বহু ক্ষেত্রে উপকার করতে পারে। চলুন আজকে জেনে নেই সেই ৫টি খাবার সম্পর্কে যেগুলো দিতে পারে আপনাকে অতিরিক্ত দুশ্চিন্তা থেকে মুক্তি-
১। জাম
একটা বিষয় কারোরই অজানা যে আমাদের মানসিক স্বাস্থ্য অনেকটা নির্ভর করে আমাদের শারীরিক স্বাস্থ্যের উপর। জীবনের জটিল সমস্যা সমাধানে বা চাপ সামলাতে আমাদের প্রথম দরকার শরীরে যথেষ্ট শক্তি এবং নিউট্রিশন বা পুষ্টি। সেকারণে নানা ধরণের ফল হতে পারে আমাদের প্রথম পছন্দ। যেমন , জাম এমন একটি ফল যাতে আছে ভিটামিন সি এবং এন্টিঅক্সিডেন্ট যা আমাদের মানসিক প্রেশার বা চাপ সামলাতে সরাসরি ভূমিকা পালন করে।
২। কাজু বাদাম
আমরা যখন ভীষণ কাজে ব্যস্ত হয়ে পড়ি বা প্রেসারে থাকি তখন আমাদের ব্রেনের যে সেরোটনিন লেভেল আছে সেটি ক্রমাগত উঠানামা করতে থাকে যার ফলে সেটি আমাদের মানসিক স্বাস্থ্য এবং একইভাবে শারীরিক স্বাস্থ্যেরও ভয়ংকরভাবে ক্ষতি করে ফেলে। সেক্ষেত্রে এমন কিছু খাবারের প্রয়োজন যেগুলো ব্রেনের সেরোটনিন বাড়াতে পারবে। সেইসঙ্গে মানসিক স্বাস্থ্যের জন্য প্রভাবক রূপে কাজ করতে পারবে। শরীরে অপর্যাপ্ত ম্যাগনেসিয়ামের অভাবে শরীর থেকে প্রচুর পরিমাণ নিউরোট্রান্সমিটার সেরোটনিন কমতে থাকে। কাজু বাদাম এমন একটি ফল যাতে প্রায় ৭৫ মিলিগ্রাম পরিমাণ ম্যাগনেসিয়াম থাকে যেটি আপনার স্ট্রেস বা চাপকে অনেকটুকু কমিয়ে দিতে পারবে।
৩। ডিম
এমন কথা নিশ্চয়ই আমরা অনেকেই শুনেছি যে , “সারদিন ঘরে বসে না থেকে যাও বাইরে রোদ থেকে ঘুরে আসো, আর ভিটামিন ডি গায়ে মেখে এসো”। এটি একটি প্রচলিত কথা হলেও কিন্তু ভারী সত্যি একটি কথা। শরীরে ভিটামিন ডি আমাদের ব্রেনে সেরোটনিন সঠিক লেভেলে রাখতে সাহায্য করে। সেই একইরূপ কাজ করে আমাদের অত্যন্ত পরিচিত খাদ্য ডিম। যেটিতে আছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি এবং প্রোটিন। এটি শরীরে অ্যামিনো এসিড প্রদান করে যা আমাদের শারীরিক ও মানসিক স্থিরতা উভয়ের জন্যই সমানভাবে উপকারি। এদেশের একটি প্রচলিত ধারণা পরীক্ষার আগে ডিম খেলে খাতায় ডিম পেতে হয়। তবে মায়েরা কিন্তু তার সন্তানদের ডিম খাইয়েই পরীক্ষা দিতে পাঠান। কারণ এটি দুশ্চিন্তা এবং চাপ উভয় থেকেই রক্ষা করে থাকে।
৪। ডার্ক চকলেট
দুশ্চিন্তা কমানোর এই তালিকায় এই নামটি দেখে অনেকে নিশ্চয়ই ভীষণ অবাক হয়েছে। তবে অবাক হলেও সত্যি যে এই ডার্ক চকলেটই আপনার দুশ্চিন্তা কমিয়ে দিবে প্রায় ১০০ ভাগই। এতে আছে উচ্চ পরিমাণ অ্যামিনো এসিড ট্রাইটোফেন এবং ম্যাগনেসিয়াম। এটি আপনি ডেজার্ট হিসেবে রাখতেই পারেন। কারণ এটি দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে। সুতরাং কোনো ধরণের বিষণ্ণতা বা চাপ সামলানো পরিস্থিতির আগেই চলে যান যেকোনো গ্রোসারি দোকানে এবং কিনে নিন আপনার প্রিয় ব্র্যান্ডের ডার্ক চকলেটটি।
৫। দই
দুশ্চিন্তা কমানোর সহায়ক হিসেবে অন্য একটি পরিচিত খাদ্য হলো দই। আরো নানা ধরণের দুগ্ধ জাতীয় খাদ্যের মতো দইও আমাদের শরীরে একটি এন্টি-ইনফ্ল্যামেটরি প্রভাব তৈরি করে যা আমাদের শরীরে চাপ বা প্রেসার কমাতে সহায়তা করে। এ কারণে এটি শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। দইয়ে আছে এক ধরণের স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া যেটি পরিচিত ল্যাক্টোব্যাসিলাস বা বিফিডোব্যাক্টেরিয়া নামে।
এই তালিকায় দই ছাড়াও আপনি রেখে দিতে পারেন চীজ বা পনিরকেও। একটি সুষম খাদ্যভ্যাস এবং নিয়মিত স্বাস্থ্যকর খাবার আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে শক্তিশালী করে গড়ে তোলে। উপরের উল্লিখিত খাবারগুলো হতে পারে আপনাদের সঠিক খাদ্য নির্বাচন শুরুর প্রথম ধাপ। তবে যদি মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্থ হয়ে আপনি হতাশ হতে শুরু করেন তবে অবশ্যই প্রথমেই ডাক্তারের সাথে কথা বলে নেয়া উচিত।
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৫
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- সেক্স কমে গেলে যেসব শারীরিক সমস্যা হয় (ভিডিও)
- নবজাতকের মায়েদের স্তনের পাঁচটি সমস্যা এবং তার সমাধান
- ‘ওরাল সেক্স’র আগে-পরে দাঁত ব্রাশ করতে নিষেধ চিকিৎসকদের
- দেহ বিষমুক্ত রাখতে গরম পানি পানের উপকারিতা
- স্যানিটারি প্যাড তরুণ প্রজন্মের ভয়াবহ নেশা!
- ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ
- প্লাস্টিক বা কাচ নয় পানি পান করুন স্বাস্থ্যকর মাটির বোতলে
- ফ্যাটি লিভারের যত সমস্যা
- মিষ্টি বা টক দই কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?
- নিয়মিত সঙ্গমে কি ওজন বাড়ে, নাকি কমে?
- দেশের প্রধান তেলবীজ সরিষা : অ্যান্টিবায়োটিকের বিকল্প
- মানসিক চাপ থেকে হৃদরোগ
- এ সময়ে শিশুর রোগবালাই এবং চিকিৎসা
- দেশে কম বয়সে হৃদরোগ-মৃত্যু বাড়ছে
- কোষ্ঠকাঠিন্য দূর করার সাতটি সহজ উপায়
