৯ লক্ষাধিক অভিবাসীর সুরক্ষায় বাইডেন প্রশাসনের বিশেষ উদ্যোগ
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৫
বিদায়ের আগে ৯ লক্ষাধিক অভিবাসীর সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে বাইডেন প্রশাসন। এর ফলে ভেনেজুয়েলা, এল সালভাদর, ইউক্রেন ও সুদানের এই অভিবাসীরা আরও ১৮ মাস যুক্তরাষ্ট্রে থাকার ও কাজের নিশ্চয়তা পেলেন। আর মাত্র আট দিন পরই নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক। এমন সময়ে এই সিদ্ধান্তকে ‘কৌশলগত উদ্যোগ’ হিসেবে দেখা হচ্ছে। কারণ, ক্ষমতায় এসেই ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিতে পরিবর্তন আনতে পারে। কিন্তু টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) নামে পদক্ষেপের ফলে দেড় বছরের সুরক্ষা নিশ্চিত হলো।
বিশ্লেষকেরা বলছেন, বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্ত অভিবাসন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের কঠোর নীতিমালা বাস্তবায়নে একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে টিপিএস বা অস্থায়ী সুরক্ষিত অবস্থা নিয়ে মার্কিন কংগ্রেসে বিতর্ক চলমান।
রিপাবলিকানরা মনে করেন, এই প্রোগ্রামের আওতায় উদারভাবে অনেক বিদেশিকে অভিবাসী হওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যা অবৈধ অভিবাসীদের জন্য একটি প্রলোভন হিসেবেও কাজ করছে। তবে বাইডেনের অধীনে এই প্রোগ্রামটির ব্যাপক সম্প্রসারণ হয়েছে। বর্তমানে বিশ্বের ১৭টি দেশের প্রায় ১০ লাখের বেশি মানুষ টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাসের আওতায় যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
টিপিএস সম্প্রসারণে উপকৃত দেশগুলো হলো :
ভেনেজুয়েলা—ভেনেজুয়েলার ছয় লাখেরও বেশি অভিবাসী এই প্রোগ্রামের ফলে উপকৃত হবেন। দেশটির বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসনামলে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বিবেচনায় এই ‘জরুরি মানবিক’ সুযোগ দেওয়া হচ্ছে।
এল সালভাদর—২০০১ সালে ভূমিকম্পের পর এল সালভাদরের ২ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ আমেরিকায় অভিবাসী হয়ে আসেন। এরা সবাই টিপিএস সম্প্রসারণের আওতায় থাকবেন।
ইউক্রেন—ইউক্রেনের চলমান সংঘাতের কারণে প্রায় এক লাখ মানুষ এই সুবিধা পাবেন।
সুদান—টিপিএস সম্প্রসারণের আওতায় সুদানের প্রায় ১ হাজার ৯০০ জন উপকৃত হবেন।
১৯৯০ সালের ইমিগ্রেশন আইনের অংশ হিসেবে টিপিএস প্রোগ্রাম চালু করেন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ। এর উদ্দেশ্য ছিল, যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের নিজ দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ বা সশস্ত্র সংঘাতের সময় নির্বাসন থেকে সুরক্ষা দেওয়া।
ভেনেজুয়েলার চলমান মানবিক সংকট বিবেচনায় দেশটির নাগরিকদের জন্য এই টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) মেয়াদ বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) ভেনেজুয়েলার নবনির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে ‘অমানবিক’ আখ্যা দিয়ে এই সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরেছে। মাদুরো গতকাল শুক্রবার তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
