৮০ ভাগ এসাইলাম আবেদন নাকচ হচ্ছে
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২২ মার্চ ২০২৫
অধিকহারে এসাইলাম আবেদন নাকচ হচ্ছে।ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহনের পর থেকে এসাইলাম আবেদনের হার হ্রাস পেয়েছে শতকরা ৫০ ভাগ। এক ধরনের ভীতির সঞ্চার হয়েছে ইমিগ্রান্ট কমিউনিটির মধ্যে। যাদের আবেদন ইমিগ্রেশন অফিস বা কোর্টে পেন্ডিং রয়েছে তারা এখন ইন্টারভিউ এর মুখোমুখি হতে চাচ্ছেন না। ইন্টারভিউ এর ডেট পড়লেও তা পিছিয়ে নেবার জন্য এটর্নিদের দ্বারস্থ হচ্ছেন।
ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে ইমিগ্রেশন ক্র্যাকডাউন শুরু করলে গ্রিন কার্ডধারীদেরও ঘুম কেড়ে নিয়েছেন। রাজনৈতিক আশ্রয় লাভের পর যারা গ্রিনকার্ড পেয়েছেন তারাও হুমকির মুখে পড়েছেন। রিভিউ করার হচ্ছে তাদের অনেকের আবেদন।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় কঠিন হয়ে পড়েছে। আইনের দৃশ্যত কোনো পরিবর্তন না হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে অভিবাসনবিরোধী মনোভাব প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে মাঠ পর্যন্ত বিস্তৃত হয়েছে। তাই রাজনৈতিক আবেদনের নামে ফুলিয়ে-ফাঁপিয়ে দেওয়া নানা তথ্য এখন সহজে বিশ্বাস করছেন না অভিবাসন কর্মকর্তারা। ফলে সবকিছু যাচাই করতে সময় লাগছে। এ কারণে হাজার হাজার রাজনৈতিক আশ্রয়প্রার্থী রয়েছেন আতঙ্ক ও উদ্বেগের মধ্যে। অন্যদিকে যারা ইতিমধ্যে গ্রিনকার্ড পেয়েছেন তাদের অনেকের আবেদন পুনর্বিবেচনার জন্য ডাক পড়েছে।
প্রবাসী বাংলাদেশি এক তরুণ জানান, তিনি যে ল’ ফার্মের মাধ্যমে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন, সেই অ্যাটনি অফিস থেকে গত সপ্তাহে জানানো হয়েছে যে তার আবেদন রিভিউ করা হবে। অনেক রাজনৈতিক আশ্রয়প্রার্থীর আবেদন পুর্নমুল্যায়ন করা হচ্ছে। এজন্য পুনরায় ইন্টারভিউর মুখোমুখি হতে হচ্ছে। বিষয়টি তাকে উদ্বেগ-উৎকণ্ঠায় ফেলেছে।
এদিকে কিছুদিন আগেও রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা ওয়ার্ক অথোরাইজেশন (ওয়ার্ক পারমিট) এক মাসের মধ্যে পেয়ে যেতেন। গেল দুই-তিন মাস থেকে ওয়ার্ক অথোরাইজেশন পেতে বিলম্ব হচ্ছে।হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তা (অ্যাসাইলাম অফিসার) কর্তৃক নির্ধারণ করা সাক্ষাৎকারের দিনক্ষণ পাওয়ার বিষয়টিও আছে আগের মতোই। আবেদন করার পর সাক্ষাৎকারের জন্য ডাক পেতে সময় লাগছে আড়াই থেকে তিন বছর। আবার কারও কারও এর চেয়ে বেশি সময়।
আমেরিকায় রাজনৈতিক আশ্রয় আগেও কঠিন ছিল। তবে এখন আরও বেশি কঠিন। বিপুল পরিমাণ আবেদন জমা থাকার কারণে সাক্ষাৎকার পেতে বিলম্ব হচ্ছে। রাজনৈতিক আশ্রয়ের জন্য করা আবেদনের ৮০ ভাগই ‘না’ হয়ে যাচ্ছে। যারা সঠিক তথ্য এবং প্রকৃতপক্ষে নিজ নিজ দেশে ঝুঁকির মধ্যে আছেন এবং তা প্রমাণ করতে পারছেন তাঁদের আবেদন মঞ্জুর হচ্ছে। তবে এই হার অনেক কম। বেশিরভাগ আবেদন ঝুলিয়ে রাখা হচ্ছে।
অতি সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমে কর্মরত একজন সাংবাদিকের রাজনৈতিক আশ্রয় না হয়ে গেছে। তিনি বাংলাদেশে নিজের ও পরিবারের ঝুঁকি দেখিয়ে আশ্রয়ের আবেদন করেছিলেন। হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তারা কয়েক ঘণ্টার বক্তব্য শোনার পর তাঁর আবেদন এক্সিকিউটিভ অফিস অব ইমিগ্রেশন রিভিউ বা ইমিগ্রেশন কোর্টে পাঠিয়ে দিয়েছেন। অ্যাটর্নিরা বলছেন, এভাবে প্রায় প্রতিদিনই আবেদন নাকচ হচ্ছে। অ্যাসাইলাম কর্মকর্তারা আবেদনকারীর বক্তব্যে সন্তুষ্ট না হওয়ার কারণে আবেদনগুলো নাকচ হয়ে যাচ্ছে।
আইনজ্ঞরা বলছেন, প্রতিবছর অন্তত এক লাখ অভিবাসী আমেরিকায় আশ্রয়ের আবেদন করে থাকেন। পাঁচটি বিষয়ে অ্যাসাইলাম বা আশ্রয়ের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। গত কয়েক বছর বিশ্ব রাজনৈতিক পরিস্থিতির বাস্তবতায় বিভিন্ন দেশের মতো আমেরিকায় বেড়েছে অ্যাসাইলাম প্রার্থীর সংখ্যা। এর মধ্যে রাজনৈতিক আশ্রয়ের আবেদন উল্লেখ করার মতো। কয়েক বছরে প্রায় ১০ হাজার বাংলাদেশি রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন।
আইনজ্ঞরা বলছেন, রাজনৈতিক আশ্রয়ের সময় কোনোভাবে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। প্রকৃতপক্ষেই যদি নিজ দেশে কেউ ঝুঁকির মধ্যে থাকেন, সে বিশ্বাসযোগ্য প্রমাণসহ রাজনৈতিক আশ্রয়ের আবেদন করা যেতে পারে। তবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। আগের সরকারের আমলে যারা আবেদন করেছিলেন এবং গ্রিনকার্ড পেয়েছেন তাদের অনেকের আবেদন রিভিউ করা হচ্ছে। এটি অনেকের জন্য আতঙ্কের।
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি
- ইরানকে আলোচনায় বাধ্য করার চেষ্টা
- দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ
- মার্কিন সেনাদের রুখতে ইরানের ১০ লাখ যোদ্ধা প্রস্তুত
- ডা. জুবাইদা রহমান প্রশংসিত
- সেন্ট্রাল পার্কে মুসলিম নারীকে হিজাব খুলে ধর্ষণচেষ্টা
- নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলার!
- যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ শনিবার
- ৫ লাখ নিউইর্য়কার মেডিকেইড সুবিধা হারাচ্ছেন
- নিউইয়র্ক স্টেট আইনসভা বাংলাদেশময়
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ১/১১ কুশীলবরা গা ঢাকা দিচ্ছে
- নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস
- আজকাল ৯১৫
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
