৫ লাখ অভিবাসীকে নাগরিকত্ব দেওয়ার ঘোষণা বাইডেনের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০২৪
অভিবাসীদের নিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ‘আপত্তিজনক’ বলে সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি নভেম্বরের মার্কিন প্রেসিডেনশিয়াল নির্বাচনের আগে ৫ লাখ অভিবাসীকে নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন। নির্বাচনের আগে বাইডেনের এমন পদক্ষেপ তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের গণনির্বাসনের পরিকল্পনার সম্পূর্ণ বিপরীত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) বাইডেনের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী মাসগুলোতে এই প্রোগ্রামের বাস্তবায়ন শুরু হবে। তবে কী প্রক্রিয়ায় এবং কতদিনের মধ্যে সেসব হবে তা এখনো পরিষ্কার জানানো হয়নি।
কর্মকর্তারা জানান, বাইডেনের নতুন প্রোগ্রামের আওতায় আনুমানিক ৫ লাখ অভিবাসীকে নাগরিকত্ব দেওয়া হবে। সেসব অভিবাসীদের গত ১৭ জুনের মধ্যে আমেরিকায় বসবাসের রেকর্ড কমপক্ষে ১০ বছর পূর্ণ হতে হবে। মার্কিন বাবা বা মায়ের সঙ্গে ২১ বছরের কম বয়সি প্রায় ৫০ হাজার শিশুকেও এ প্রোগ্রামের আওতায় নাগরিকত্ব দেওয়া হবে।
সাংবাদিকদের সঙ্গে ফোনে আলাপকালে বাইডেন কর্মকর্তারা বলেছেন, আগামী মাসগুলোতে এ প্রোগ্রামটি বাস্তবায়ন করা হবে। আর এ প্রোগ্রামের সম্ভাব্য অধিকাংশ সুবিধাভোগীই হবেন মেক্সিকান।
বাইডেনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মেক্সিকান পরিবারের অভিবাসীদের নিয়মিত করার সিদ্ধান্তটি ‘খুবই ভালো খবর।’
এর আগে হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে মার্কিন-মেক্সিকো সীমান্তে অভিবাসী পরিবারগুলোকে আলাদা করার এবং যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সম্পর্কে উস্কানিমূলক ভাষা ব্যবহারের জন্য ট্রাম্পের সমালোচনা করেছিলেন বাইডেন। ট্রাম্প এসব অভিবাসীদের ‘আমাদের দেশের রক্ত বিষাক্ত’ করছে বলে মন্তব্য করেছিলেন।
ট্রাম্পের এমন মন্তব্যে আপত্তি জানিয়ে বাইডেন বলেন, সীমান্ত বা অভিবাসন নিয়ে আমি রাজনীতি করতে আগ্রহী নয়। আমি বরং তা ঠিক করতেই আগ্রহী। এরপরই অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে বাইডেনের এ উদ্যোগ আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে এবং নতুন মেয়াদের প্রেসিডেন্ট এটি বন্ধ করার চেষ্টা করতে পারেন। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এক বিবৃতিতে বলেছেন, নতুন এই প্রচেষ্টা ‘স্পষ্টভাবে বেআইনি’ এবং ‘ভোটের উদ্দেশ্যে’ করা।
গ্রেগ অ্যাবট একজন রিপাবলিকান। তার রাজ্যটি আদালতে অভিবাসন নীতি নিয়ে বাইডেনের বিরুদ্ধে লড়ছে।
৫ নভেম্বরের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টশিয়াল নির্বাচনে দ্বিতীয় মেয়াদে লড়তে যাচ্ছেন ডেমোক্র্যাট নেতা বাইডেন। এর আগে দেশটির ক্ষমতা গ্রহণের সময় ট্রাম্পের অনেক বিধিনিষেধমূলক অভিবাসন নীতি পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তবে মার্কিন-মেক্সিকো সীমান্তে অভিবাসী গ্রেফতার রেকর্ডমাত্রায় বেড়ে যাওয়ায় এ বিষয়ে কঠোর অবস্থান নেন তিনি।
চলতি মাসের শুরুর দিকে মার্কিন-মেক্সিকো সীমান্ত অতিক্রমকারী অধিকাংশ অভিবাসীকে আশ্রয়ের আবেদন করায় বাধা দেন বাইডেন। তার এমন পদক্ষেপ ট্রাম্পের সময়কার অভিবাসীদের আশ্রয় বিষয়ক নিষেধাজ্ঞা নীতিকেই প্রতিফলিত করেছিল। তখন বাইডেনের এমন নীতির সমালোচনা করেছিলেন অভিবাসন আইনজীবী ও কিছু ডেমোক্র্যাট।
আমেরিকানদের বিয়ে করেছেন এবং বৈধ ভিসায় দেশটিতে প্রবেশ করেছেন এমন অভিবাসীদের নাগরিকত্ব প্রদানের জন্য ইতোমধ্যেই একটি সুযোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এতে অধিকাংশ ক্ষেত্রেই দেশটিতে অবৈধভাবে প্রবেশকারী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছেড়ে অন্য দেশে কয়েক বছর থাকার শর্ত রয়েছে। সে শর্ত পূরণ হলেই তবে যুক্তরাষ্ট্রে পুনরায় বৈধভাবে ফিরে আসার আবেদন করতে পারবেন তারা।
তবে নতুন প্রোগ্রামটির আওতায় অভিবাসী জীবনসঙ্গী এবং তাদের সন্তানদের কয়েক বছরের জন্য বিদেশ ভ্রমণ না করেই স্থায়ীভাবে বসবাসের আবেদন করার অনুমতি দেবে। এই নীতির ফলে একটি সম্ভাব্য দীর্ঘ প্রক্রিয়া এবং পারিবারিক বিচ্ছিন্নতা দূর হবে। আগামী মাসগুলোতে এ প্রোগ্রামটি চালু করার কথা রয়েছে। তবে অভিবাসী জীবনসঙ্গীদের স্থায়ী বাসস্থান পেতে ঠিক কত দিন সময় লাগতে পারে তা এখনো স্পষ্ট নয়।
স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হলেই পরবর্তীতে মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন তারা। তবে জনসাধারণের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত বা যাদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার ইতিহাস রয়েছে তারা এ আবেদন করতে পারবেন না।
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
