৫ বাংলাদেশি সহ ৪’শ শিক্ষার্থীর ভিসা বাতিল
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫
৫ বাংলাদেশি সহ ৪ শতাধিক বিদেশি ছাত্রছাত্রীর ‘স্টুডেন্ট ভিসা’ বাতিল করেছে যুক্তরাষ্ট্র। তাদের অপরাধ ইজরাঈলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়া। তারা প্যালেস্টাইনের জনগনের প্রতি সংহতি প্রকাশ করেছিল। এসব শিক্ষার্থী গত ২ বছর প্যালেস্টাইনে ইজরাঈলীদের বর্বর হামলা ও হত্যাযজ্ঞ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট (পররাষ্ট্র মন্ত্রী) মার্ক রুবিও এ তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ভিসা বাতিলকৃত বিদেশি শিক্ষার্থীদের অধিকাশই প্যালেস্টাইনের পক্ষে আন্দোলন করতে গিয়ে সংহিস কর্মকান্ডে জড়িয়ে পড়েছিল। প্রশাসন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর সাথে সমন্বয় করে তাদের চিহ্নিত করে এ সিদ্ধান্ত নেয়।
এদিকে ট্রাম্প প্রশাসন বিদেশি ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েই ক্ষ্যান্ত হয়নি। এমন কি যুক্তরাষ্ট্রের নাগরিক হবার পরও প্যালেস্টাইনীদের পক্ষে বিক্ষোভ করার অপরাধে চাকুরি পাবার ক্ষেত্রে বিধিনিষেধ আরো করেছে।
গত ৭ দিনে ৪ শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। এরমধ্যে রয়েছেন বাংলাদেশি ৫ জন শিক্ষার্থী। তাদের ২ জনের বাড়ি সিলেট জেলায়, ২ জন ঢাকা ও ১ জন বগুড়া জেলার। এ তথ্য ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রছাত্রীদের মধ্যে প্যানিক তৈরি হয়েছে। উল্লেখ্য গত বছর প্যালেস্টাইনে ইজরাইলের গণহত্যার প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মিছিলে শতশত বাংলাদেশি শিক্ষার্থী অংশ নিয়েছিল। যুক্তরাষ্ট্রে প্রায় ৩০ হাজার বাংলাদেশি ছাত্রছাত্রী স্টুডেন্ট ভিসা নিয়ে লেখাপড়া করছেন। বাংলাদেশি আমেরিকান এটর্নি মঈন চৌধুরীর দৃষ্টি আর্কষন করলে তিনি প্রতিবেদককে বলেন, আমি নিদিষ্টভাবে একজন ছাত্রের কথা জানি। তার স্টুডেন্ট ভিসা বাতিল হয়েছে। তাকে আইনগত সহায়তাও দিচ্ছি। ভিসা বাতিলের বিরুদ্ধে ছাত্রটি আদালতের শরণাপন্ন হয়েছে। প্রাইভেসির কথা বিবেচনা করে তার নাম ও পরিচিতি দিতে পারবো না। তবে সময়টি ভালো যাচ্ছে না। বাংলাদেশি ছাত্রছাত্রী যারা এখানে লেখাপড়া করছেন তাদের সর্তকতার সাথে চলাফেরা করতে হবে। কোন ধরনের আইন ভঙ্গ করা যাবে না। ক্রাইমে লিপ্ত হওয়া যাবে না। স্টুডেন্ট ভিসার মেয়াদ যেন শেষ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সময়মত নবায়ন করতে হবে।
গেল সপ্তাহে ট্রাম্প প্রশাসন বিশ্বখ্যাত হাভার্ড বিশ্ববিদ্যালয়ের ৩ জন ছাত্র ও ২ জন সদ্য গ্রাজুয়েটের ভিসা বাতিল করেছে। তাদের গ্রেফতার করে ডিপোর্টেশনের প্রস্তুতি নিচ্ছে। হাভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, আমাদের সাথে যোগাযোগ না করে শিক্ষার্থীদের ভিসা বাতিল ও গ্রেফতার করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। কেন্ট স্টেট ইউনিভারসিটির ৪ জনের ভিসা গত শনিবার বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, এ ধরনের সিদ্ধান্ত নেবার আগে সরকার বিষয়টি আমাদের নজরেই আনে নি। একইভাবে ইউনিভারসিটি অব অ্যাক্রন এর ২ জন ছাত্রের ভিসা বাতিল করা হয়েছে। গেল সপ্তাহে ডিপার্টমেন্ট হোমল্যান্ড সিকিউরিটি মিনেসোটার স্টেট ইউনিভারসিটির ৫ জন শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে। তাদের আগামী ৬০ দিনের মধ্যে সেল্ফ ডিপোর্ট হবার জন্য নির্দেশ দেয়া হয়েছে। বার্কলি বিশ্ববিদ্যালয় সহ ক্যালিফোরনিয়ার বিভিন্ বিশ্ববিদ্যালয়ের ৪৮ জন শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে। অনেককে গ্রেফতার করে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এডভোকেসী গ্রুপগুলো গণহারে বিদেশী ছাত্রদের ভিসা বাতিল করে তাদের ভবিষ্যৎ জীবন অন্ধকারে ঠেলে দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছেন, প্যালেস্টাইনের পক্ষে মিছিল করার অপরাধে এ ধরনে পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সংবিধানের পরিপন্থী।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
