৩৫ জনের ক্যাম্পে মাশরাফি-জহুরুল, নেই তামিম
প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯
যদিও আফগানিস্তানের সাথে এক টেস্ট এবং জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে বাংলাদেশে যে তিন জাতি টি-টোয়েন্টি আসর হবে, তার কোনটাতেই তিনি নেই।
তবে জিম্বাবুয়ের সাথে একদিনের সিরিজ বা ম্যাচ দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে বিদায় জানাতে পারেন। এমন সম্ভাবনার কথা মাথায় রেখে নির্বাচকরা আগেভাগেই স্থির করে রেখেছিলেন, মাশরাফি বিন মর্তুজাকে কন্ডিশনিং ক্যাম্পে ডাকা হবে এবং ৩৫ জনের কন্ডিশনিং ক্যাম্পের দলে থাকবেন মাশরাফিও।
গত ৮ আগস্ট জাগো নিউজে ‘কন্ডিশনিং ক্যাম্পে থাকছেন মাশরাফিও!’ শিরোনামে সে খবর ফলাও করে প্রকাশিতও হয়েছে। সেটাই সত্য। ৩৫ জনের প্রাথমিক দলে আছেন ওয়ানডে ক্যাপ্টেন মাশরাফিও।
তবে শেষ খবর, মাশরাফি আপাততঃ জিম্বাবুয়ের সাথে খেলে অবসর নেবেন না। আরও দুই মাস সময়ে চেয়েছেন। কাজেই মাশরাফি এ কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেবেন কি না? সেটাও একটা প্রশ্ন।
ওয়ানডে পারফরমার ও অধিনায়ক মাশরাফির টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজের প্রাথমিক দলে ডাক পাওয়াই শেষ কথা নয়, আজ সন্ধ্যায় যে ৩৫ জনের খেলোয়াড় তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে সাত আট জন তুর্কি তরুণের সাথে আরও একজন সিনিয়র ক্রিকেটার জায়গা পেয়েছেন যিনি ৬ বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে।
তিনি জহুরুল ইসলাম অমি। এ টপ অর্ডার ব্যাটসম্যানকেও রাখা হয়েছে কন্ডিশনিং ক্যাম্পে। অমিকে টেস্ট দলে বিশেষ বিবেচনায় রাখা হবে।
২০১৩ সালের মার্চে শ্রীলঙ্কার সাথে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জহুরুল। একমাস পর এপ্রিলে হারারাতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট আর ৮ মে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ বার ওয়ানডে খেলেছেন জহুরুল। যার আভাস মিলেছিল কয়েক মাস আগে বিকেএসপিতে।
আবাহনী আর লিজেন্ডস অব রুপগঞ্জের প্রিমিয়ার লিগ নির্ধারনী ম্যাচ দেখতে বিকেএসপি গিয়েছিলেন বাংলাদেশের ‘সাবেক কোচের’ তকমা গায়ে মাখা স্টিভ রোডস। বিকেএসপির তিন নম্বর মাঠের ভিআইপিতে বসে পাশাপাশি খেলা দেখছিলেন স্টিভ রোডস আর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
আবাহনীর হয়ে সৌম্য সরকারের সাথে ওপেন করতে নামা জহুরুল ইসলাম অমিকে দেখিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলে উঠলেন, ওর (জহুরুল অমির) ব্যাটিংটা একটু মন দিয়ে লক্ষ্য করুন। আমরা আগামীতে তাকে টেস্ট মেটারেল মনে করছি। ব্যাটিং টেকনিকটা পরিপাটি আর সোজা ব্যাটে ঠান্ডা মাথায় বলের মেধা ও গুণ বিচার করে খেলে সে।
কোচ স্টিভ রোডস কোনরকম মন্তব্যে না গিয়ে নান্নুকে দুটি প্রশ্ন করলেন, প্রথম প্রশ্ন। আচ্ছা এই কালো লম্বা সুঠামদেহী আবাহনী ওপেনারের (জহুরুল ইসলাম অমির) বয়স কত? আর দ্বিতীয় প্রশ্ন। সে শর্ট বল কেমন খেলে? বাউন্সারে ভড়কে যায় না তো?
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন উত্তরে বলেছিলেন, বয়স বেশি না। ৩০-৩১ হবে। আর নাহ ওহ বাউন্সারে ভয় পায় না। আবার তেড়েফুঁড়ে পুল-হুকও খেলে না। না খেলে ছেড়ে দেয়। তখনই মনে হচ্ছিল জহুরুল ইসলাম অমির প্রতি নির্বাচকদের চোখ আছে। তাই হলো। ৩৫ জনের কন্ডিশনিং ক্যাম্পে খুব ওপরের দিকে পাঁচ নম্বরেই আছে জহুরুল ইসলাম অমির নাম।
আগেই জানা তামিম ইকবাল আফগানিস্তানের সাথে একমাত্র টেস্ট আর জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে অনুষ্ঠেয় তিন জাতি টি-টোয়েন্টি আসরে অংশ নেবেন না তামিম ইকবাল। দেশের এক নম্বর ওপেনার ছুটির আবেদন করেছিলেন। তা মঞ্জুর হয়েছে। তামিম নেই ৩৫ জনে।
এর বাইরে গত এক বছর যারা জাতীয় দলের হয়ে টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিনিধিত্ব করেছেন, তাদের প্রায় সবাই আছেন এই দলে। এর বাইরে আছেন এক ঝাঁক তরুণ। যাদের সবাই আছেন হাই পারফরমেন্স হাই পারফরমেন্স (এইচপি) স্কোয়াডে।
কন্ডিশনিং ক্যাম্পে ডাক পাওয়া ৩৫ ক্রিকেটার হলেন
ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাদমান ইসলাম, জহুরুল ইসলাম, মুশফিকুর রহীম, মুমিনুল হক সৌরভ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান রুম্মন, আফিফ হোসেন ধ্রæব, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শফিউল ইসলাম, ফরহাদ রেজা, আবু জায়েদ চৌধুরী রাহী, আবু হায়দার রনি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, আরিফুল হক, ইয়াসির আলি চৌধুরী, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, নাঈম শেখ, নাঈম হাসান, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, ইয়ানিস আরাফাত মিশু, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
