৩০ এপ্রিল ঢাকায় চালু হচ্ছে উবার ইটস
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯
রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার এবার চালু করতে যাচ্ছে ফুড ডেলিভারি সার্ভিস উবার ইটস। ৩০ এপ্রিল থেকে ঢাকায় কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। রোববার রাজধানীর একটি হোটেলে উবার ইটস সেবার ঘোষণা দেন প্রতিষ্ঠানটির ভারত ও দক্ষিণ এশিয়ার প্রধান ভাবিক রাথোড়।
অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে ঢাকায় ১৫০টি রেস্তোরাঁর সঙ্গে চুক্তি করেছে তারা। উবার ইটস অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার দিলে বাসায় বসে তা গ্রহণের সুবিধা থাকছে। প্রাথমিক পর্যায়ে সেবাটি ঢাকার গুলশান, বনানী ও বারিধারা এলাকার গ্রাহকেরা উপভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে উবার ইটস-এর ভারত ও দক্ষিণ এশিয়ার প্রধান ভাবিক রাথোড় বলেন, বাংলাদেশের প্রতি উবারের প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উবার ইটস যাত্রা শুরু করতে যাচ্ছে। উবার যে প্রযুক্তির জন্য বহুল পরিচিত, তার সাথে আমরা এমন একটি বাজার তৈরির চেষ্টা করছি যা আমাদের গ্রাহক, রেস্টুরেন্ট ও ডেলিভারি পার্টনারদের কাছে ভিন্ন মাত্রা যোগ করবে। গ্রাহকরা যেন সহজেই মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে তাদের পছন্দের খাবার অর্ডার করতে পারেন তা নিশ্চিত করবে আমাদের সার্ভিস। আর রেস্টুরেন্ট পার্টনারদের জন্য উবার ইটস শুধুমাত্র গ্রাহকদের কাছে তাদের খাবার পৌঁছে দেয়ার মাধ্যমই নয় বরং তথ্য ও দূরদর্শিতার সাহায্যে কীভাবে তাদের ব্যবসায়িক দক্ষতা উন্নত করতে পারেন সেটারও অনন্য একটি মাধ্যম হবে। বাংলাদেশে আমাদের সম্ভাবনা নিয়ে আমরা আশাবাদী এবং এখানে একটি সফল ইনিংসের সূচনায় আমরা প্রস্তুত।
অনুষ্ঠানে জানানো হয়, উবার ইটস অ্যাপ ব্যবহারের জন্য প্রথমে এটি ডাউনলোড করতে হবে। এরপর ডেলিভারির স্থান ঠিক করতে হবে। পছন্দের খাবারের জন্য সে অনুযায়ী রেস্তোরাঁ, রান্নার ধরন, খাবারের মূল্য অনুযায়ী ক্রয়াদেশ করতে হবে। এই অ্যাপের মাধ্যমে অর্ডার করা খাবারের মূল্য ক্রেডিট কার্ডের মাধ্যমে বা নগদে পরিশোধ করা যাবে।
অর্ডার গ্রহণ করার সঙ্গে সঙ্গেই গ্রাহক আপডেট জানতে পারবেন এবং অর্ডারটি গন্তব্যে পৌঁছে দেয়া হচ্ছে কি না তা ট্র্যাক করতে পারবেন। উবার মোটরবাইক এবং বাইসাইকেলের মাধ্যমে গ্রাহকদের কাছে খাবার পৌঁছে দেবে। উদ্বোধনী দিনে প্রথম দুইটি অর্ডারে ক্রেতারা খাবারের ওপর ৫০ ভাগ ছাড় পাবেন।
গ্রাহকদের জন্য: উবার ইটস অ্যাপের সাহায্যে গ্রহকরা নতুন নতুন খাবার আবিষ্কার করতে পারবেন এবং জানতে পারেন শহরের কোন কোন খাবারটি তারা এখনও উপভোগ করেননি। অ্যাপের সিডিউল অ্যান অর্ডার অপশনটির মাধ্যমে গ্রাহকরা আগে থেকেই নির্ধারিত সময়ে কি খাবার অর্ডার করবেন সেটা ঠিক করে রাখতে পারেন। খাবার অর্ডার থেকে ডেলিভারি পর্যন্ত, উবার ইটস ব্যবহারকারীরা লাইভ ট্র্যাক অপশনটির মাধ্যমে তাদের অর্ডারটির প্রতিটি ধাপ ট্র্যাক করতে পারেন। ফলে গ্রাহকরা নিশ্চিন্ত থাকতে পারেন যে অর্ডারটি তাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাবে।
রেস্টুরেন্ট পার্টনারদের জন্য: উবার ইটস স্থানীয় রেস্টুরেন্টগুলোকে নতুন গ্রাহকদের কাছে পৌঁছে দিতে এবং তাদের খাবার দ্রুত, কার্যকর ও নির্ভরযোগ্য উপায়ে সরবরাহ করতে সহায়তা করবে। রেস্টুরেন্ট পার্টনাররা এই অ্যাপের মাধ্যমে তাদের ব্যবসা ও সার্ভিসের গুণমান, গ্রাহক সন্তুষ্টি এবং বিক্রয় সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারেন। ফলে তারা সেভাবে সমন্বয় করার মাধ্যমে তাদের খাদ্য এবং সার্ভিস আরো উন্নত করতে পারবেন।
ডেলিভারি পার্টনারদের জন্য: উবার ইটস তার ডেলিভারি পার্টনারদের সুবিধাজনক সময়সূচী অনুযায়ী নির্ভরযোগ্য উপায়ে আয়ের সুযোগ করে দেবে। ডেলিভারি পার্টনাররা যখন চাইবেন তখন কাজ করতে পারবেন।
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- আমেরিকা নির্ভর না হয়ে ইউরোপকে নিজস্ব ‘যুদ্ধকৌশল’ গড়তে হবে
- মিয়ানমারের সঙ্গে ভূখণ্ড বিনিময়ের কথা ভাবছে ভারত
- যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- আরও চার জেলায় ছাত্রদল ছাত্রশিবির সংঘর্ষ
- চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট
- মোদির ভিডিও অপসারণ ইস্যুতে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম
- জুলাই জাদুঘর উদ্বোধন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী
- ইসরাইলের সমালোচনা করলে কী যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে না
- বহু চেষ্টা করেও আল-সাইয়েদকে হারাতে পারল না ইসরায়েল
- মাগুরার বাড়িতে হামলার পর প্রতিক্রিয়া জানালেন সাকিব
- শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ
- সাইক্লোস্পোরিয়াসিসের প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্রে ২ জনের মৃত্যু
- প্রথম শ্রেণির ভর্তিতে লটারিই থাকছে
- অভিনেত্রী রিনা রহমান আর নেই
- ইরানকে ট্রাম্পের কড়া বার্তা: ‘চুক্তি করুন, নয়তো আত্মসমর্পণ’
- ক্ষমা চাওয়ায় ইউক্রেনে হামলা চালাচ্ছে না ইরান
- ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সাত শতাধিক বাড়ি পুড়ে ছাই
- ফের বাড়ল তেলের দাম
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ১০ দিনের
- পাম্পে দীর্ঘ লাইন, জ্বালানি তেল নিয়েও বাড়ছে উৎকণ্ঠা
- মঙ্গলবারের মধ্যেই হরমুজ প্রণালি পুরোপুরি চালু হতে পারে
- ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত ছিল ঐতিহাসিক
- ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৩
- আজকাল ৯১৬
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
