২৮৪ দিন পর সেই জিদানই রিয়ালের কোচ
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯
২০১৮ সালের ৩১ মে সকাল পর্যন্তও রিয়ালের কোচ ছিলেন জিনেদিন জিদান। তবে, দুপুর গড়াতেই দেন বিস্ময়কর এক ঘোষণা। রিয়ালকে টানা তৃতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পরও অভিমান করে কোচের পদ থেকে সরে দাঁড়ান জিদান।
ঠিক ২৮৪ দিন পর সেই জিদানই আবার কোচ হলেন রিয়ালের। সোমবার রাতেই সান্তিয়াগো সোলারির উত্তরসূরি হিসেবে জিদানের নাম ঘোষণা করেছে রিয়াল।
শুধু নাম ঘোষণা নয়। গতরাতে তাকে নতুন কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয়ও করিয়ে দেয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার দল নিয়ে তার অনুশীলনেও নেমে পড়ার কথা।
এক সপ্তাহে নিজেদের ঘরের মাঠ বার্নাব্যুতে টানা তিন হার। সেই তিন হারে মৌসুমের তিনটি টুর্নামেন্টের শিরোপা স্বপ্ন গুড়িয়ে যায় রিয়ালের! ঐতিহাসিক ওই বিপর্যয়ের পরই নিশ্চিত হয়ে যায়, রিয়ালের কোচ হিসেবে সোলারির ভাগ্য। তার পরিবর্তে কোচের দায়িত্ব উঠতে যাচ্ছে অন্য কারও কাঁধে।
তবে, সোলারির চাকরিটা কবে যায়, তা নিয়ে একটা ধোঁয়াশা ছিল। কারও কারও ধারণা ছিল, হয়তো মৌসুমের বাকি সময়টুকু এই আর্জেন্টাইনই থাকবেন ডাগআউটে। নতুন কোচ দায়িত্ব নেবেন নতুন মৌসুমের শুরুতে। কেউ কেউ আবার স্পষ্ট করেই বলে দিয়েছিলেন, গতকাল সোমবার পর্যন্তই সোলারির চাকরি থাকছে। শেষ পর্যন্ত এই দ্বিতীয় পক্ষের ধারণাই সত্যি হলো।

গত ২৯ অক্টোবর আচমকই রিয়ালের কোচের দায়িত্ব পান সোলারি। দলের চরম ব্যর্থতার জন্য তৎকালীন কোচ জুলিয়েন লোপেতেগুইকে বরখাস্ত করা হয়। তার জায়গায় অন্তর্বর্তী দায়িত্ব দেয়া হয় সোলারিকে।
৪২ বছর বয়সী আর্জেন্টাইন আচমক দায়িত্ব পেলেও শুরুটা করেছিলেন রূপকথার মতো। ফল হিসেবে, দায়িত্ব প্রাপ্তির দুই সপ্তাহের মধ্যেই অন্তর্বর্তী থেকে পদোন্নতি পেয়ে হয়ে যান স্থায়ী কোচ। কিন্তু, ৪ মাসের মাথায় দলের চরম বিপর্যয়ের দায় কাঁধে নিয়েই বিদায় নিতে হলো তাকে।
গত মঙ্গলবার নিজেদের ঘরে মাঠে ডাচ ক্লাব আয়াক্সের কাছে ৪-১ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ে রিয়াল। তার আগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে টানা দুই হারে ছিটকে পড়ে কোপা ডেল রে ও লা লিগার শিরোপা দৌড় থেকে। আয়াক্সের কাছে হেরে ব্যর্থতার ষোলকলা পূর্ণ হওয়ার পরই স্পষ্ট হয়ে যায় সোলারির চাকরি যাচ্ছে।
তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে জিদান, হোসে মরিনহোসহ অনেকের নামই শোনা যাচ্ছিল। তবে, জিদানের নামটিই ভাসছিল বেশি। আয়াক্সের কাছে হারের পরপরই জিদানকে ফেরার প্রস্তাব দেন রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। কিন্তু, জিদান নাকি প্রথমে ‘না’ করে দিয়েছিলেন। পরে শোনা যায়, দায়িত্ব নিতে একটা শর্ত দিয়েছেন জিদান। শর্তটা হলো ‘সর্বময় ক্ষমতা’ দিতে হবে তাকে।
এ ছাড়া আর একটু ফ্যাকড়া ছিল। ৪৬ বছর বয়সী জিদান আসলে মৌসুমের শেষে দায়িত্ব নিতে চেয়েছিলেন। কিন্তু, রিয়ালের পরিচালনা পর্যদের জোরাজুরিতে গতকালই দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছেন। মৌসুমের বাকি থাকা আশাহীন পথটুকু এই ফরাসির কাঁধে চেপেই চলবে রিয়াল। প্রথম মেয়াদে মাত্র আড়াই বছরেই রিয়ালকে ৯টি শিরোপা জিতিয়েছেসন জিদান। দ্বিতীয় দফা দায়িত্ব নিলেন অনন্য এক রেকর্ডের হাতছানি সামনে নিয়ে।

সেই রেকর্ডটা হলো ১১৭ বছরের ক্লাব ইতিহাসে সর্বোচ্চ শিরোপাজয়ী কোচ হওয়ার। বর্তমানে এই রেকর্ডটি প্রয়াত মিগুয়েল মুনোজের দখলে। রিয়ালকে সর্বোচ্চ ১৪টি শিরোপা জিতিয়েছিলেন তিনি। মানে ৫টি শিরোপা জিতলেই কিংবদন্তি মুনোজের রেকর্ডটা ছুঁয়ে ফেলবেন জিদান। ৬টি জিতলে মুনোজকে পেছনে ফেলে গড়ে ফেলতে পারবেন রিয়ালের সর্বোচ্চ শিরোপাজয়ী কোচ হওয়ার নতুন রেকর্ডই।
আপাতত চুক্তিটা করেছেন ২০২২ সাল পর্যন্ত। মানে তিন মৌসুমের জন্য। ফলে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডটা নিজের করে নেয়ার দারুণ সুযোগই ফরাসি মহানায়কের সামনে।
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
