২০১৯ সালে ১৮০ র্যাঙ্কিং ছুঁতে চান জেমি ডে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১ জানুয়ারি ২০১৯
শুরু হওয়া নতুন বছরে র্যাঙ্কিংয়ে উন্নতির মানদ- ঠিক করে ফেলেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে। ২০১৯ সালে ১৮০ র্যাঙ্কিং ছুঁতে চান তিনি। সাফল্য-ব্যর্থতা মিলিয়ে কেটে গেল আরেকটি বছর। নতুন বছর মানেই পুরোনোকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলার লক্ষ্য।
শুরু হওয়া নতুন বছরে র্যাঙ্কিংয়ে উন্নতির মানদ- ঠিক করে ফেলেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে। ২০১৯ সালে ১৮০ র্যাঙ্কিং ছুঁতে চান তিনি। ফিফা র্যাঙ্কিংয়ে সেই তলানিতে থেকেই বছর শেষ করেছে বাংলাদেশ। সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে লাল-সবুজদের অবস্থান ১৯২। কার্যত এর নিচে আর যাওয়ার জায়গা কোথায়! এই খাদ থেকে ওঠার রাস্তা খুঁজছেন জেমি। ১৮০ তে আসতে পারলেই আপাত সন্তুষ্টি বলে জানিয়েছেন, ‘২০১৯ সালে আমার লক্ষ্য থাকবে জাতীয় দলকে ১৮০ র্যাঙ্কিংয়ে নিয়ে আসার। এ জন্য আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে। তবে এর সঙ্গে সঠিক পরিকল্পনা থাকাটাও জরুরি। এই দুটি বিষয় মিলে গেলেই ১৮০ তে আসা আমাদের জন্য সম্ভব।’র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটার প্রথম শর্ত বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা এবং জয় পাওয়া। নতুন বছরে অনেকগুলো আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলিয়ে জাতীয় দলকে তৈরি করার লক্ষ্য জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কমপক্ষে ১০টি আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। তালিকায় আছে কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ আরও বেশ কয়েকটি দেশ। এ ছাড়া চলতি বছরেই শুরু হবে বিশ্বকাপ বাছাইপর্ব। ফুটবলাররাও অপেক্ষায় আছেন একটি সাফল্যম-িত বছরের জন্য। কাতারকে হারিয়ে গত বছর এশিয়ান গেমসে ফুটবলের দ্বিতীয় রাউন্ডে উঠেছিল বাংলাদেশ। এমন স্মরণীয় সাফল্য এ বছর আরও বেশি দেখতে চান তাঁরা। আন্তর্জাতিক ফুটবলে লম্বা বিরতিতে থাকা বাংলাদেশ দল গত বছর ১৭ মাস পরে ফেরে মাঠে। এরপর সাফ, বঙ্গবন্ধু গোল্ডকাপ, এশিয়ান গেমস ও প্রীতি ফুটবল মিলিয়ে খেলেছে একাধিক আন্তর্জাতিক ম্যাচ। নতুন বছরেও যেন নিয়মিত ম্যাচের সুযোগ মেলে, জাতীয় দল ও বসুন্ধরা কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকো সবার হয়ে সে আরজিটাই জানালেন, ‘গত বছর আমাদের প্রস্তুতির কোনো অভাব ছিল না। এ জন্যই এশিয়াডে এমন ফল পেয়েছিলাম। আমাদের প্রয়োজন বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা। বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার কারণেই ভারতের ফুটবল আমাদের চেয়ে অনেক দূরে এগিয়ে গেছে। বেশি ম্যাচ খেলার সুযোগ পাই না বলে আমরা বড় দলগুলোর সঙ্গে খেলতেও ভয় পাই।’
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
