হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬
হোয়াইট হাউসের কয়েকটি সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠান ও কার্যক্রমের ভিডিও কভারেজ স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশন নেটওয়ার্কগুলো। মঙ্গলবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সিএনএন, এমএস নাও ও পলিটিকোকে হোয়াইট হাউসে প্রবেশে বাধা দেওয়ার পর এ সিদ্ধান্ত নেয় এবিসি, সিবিএস, ফক্স নিউজ, এনবিসি ও সিএনএনসহ টেলিভিশন নেটওয়ার্কগুলো। নিষেধাজ্ঞার বিরুদ্ধে সোমবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ওই তিন সংবাদমাধ্যম। তাদের অভিযোগ, প্রশাসনের পদক্ষেপ মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীতে থাকা সংবাদমাধ্যমের স্বাধীনতার অধিকার লঙ্ঘন করেছে।
ট্রাম্পের সঙ্গে সংবাদমাধ্যমের চলমান বিরোধে এই নিষেধাজ্ঞাকে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে। হোয়াইট হাউসের টেলিভিশন প্রেস পুলে থাকা নেটওয়ার্কগুলো সাধারণত প্রেসিডেন্টের অনুষ্ঠান ও সফরের ভিডিও ধারণ করে এবং তা বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমের মধ্যে ভাগাভাগি করে।
নেটওয়ার্কগুলো কভারেজ বন্ধের ঘোষণা দেওয়ার পর হোয়াইট হাউস নিজস্ব অনলাইন ভিডিও ফিড চালু করেছে। এর নাম দেওয়া হয়েছে ‘ট্রাম্প টিভি’। সেখানে প্রশাসনের বিভিন্ন ঘোষণা, পুরোনো গুরুত্বপূর্ণ মুহূর্ত ও সাম্প্রতিক কার্যক্রম দেখানোর কথা জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে হোয়াইট হাউস বলেছে, দর্শকেরা সরাসরি তাদের ফোনে বিভিন্ন অনুষ্ঠান ও আপডেট দেখতে পারবেন। প্রশাসনের ভাষায়, এতে অন্য কোনো ‘শব্দ’ থাকবে না, থাকবে সরাসরি ট্রাম্প প্রশাসনের দেওয়া খবর।
১৯৫০ সাল থেকে টেলিভিশন ক্যামেরা দিয়ে মার্কিন প্রেসিডেন্টের কার্যক্রম নিয়মিত কভার করা হয়ে আসছে। কোনো প্রেসিডেন্টের প্রকাশ্য অনুষ্ঠান বা সফরে টেলিভিশন প্রেস পুলের প্রতিনিধি না থাকা অত্যন্ত বিরল ঘটনা।
সোমবার সিএনএনকে কভারেজ থেকে বাদ দেওয়ার কারণে হোয়াইট হাউসের নতুন হেলিপ্যাড উদ্বোধনের অনুষ্ঠানে ট্রাম্পের বক্তব্য সরাসরি সম্প্রচার করতে কোনো সম্প্রচারকারী ছিল না। হোয়াইট হাউস নিজস্ব লাইভস্ট্রিম সরবরাহ করলেও পেশাদার বুম মাইক্রোফোন ও অডিও ব্যবস্থা না থাকায় হেলিকপ্টারের ইঞ্জিনের শব্দে ট্রাম্পের বক্তব্য স্পষ্টভাবে শোনা যায়নি।
এর আগে সপ্তাহান্তে ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে সিএনএন, পলিটিকো ও এমএস নাওকে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করার ঘোষণা দেন। তার অভিযোগ, এসব সংবাদমাধ্যম তার সম্পর্কে ‘ইচ্ছাকৃতভাবে নেতিবাচক’ প্রতিবেদন প্রকাশ করে এবং ‘মিথ্যা’ ও ‘কাল্পনিক’ খবর প্রচার করে। শনিবার এসব প্রতিষ্ঠানের সাংবাদিক ও কর্মীদের হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এবং তাদের প্রেস ব্যাজ জব্দ করে সিক্রেট সার্ভিস।
ফক্স নিউজের ওয়াশিংটন ব্যুরো প্রধান ও বর্তমানে টেলিভিশন প্রেস পুলের চেয়ারম্যান ব্রায়ান বোটন সোমবার সদস্যদের এক ইমেইলে জানান, প্রেসিডেন্টের জন্য নির্ধারিত পুল কভারেজে টিভি পুল আর অংশ নেবে না। তার ভাষ্য, সিএনএনকে নির্ধারিত দায়িত্ব পালনে বাধা দেওয়ার হোয়াইট হাউসের সিদ্ধান্তের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নিষিদ্ধ সংবাদমাধ্যমগুলোর প্রতি সংহতি জানিয়ে ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমস ও অ্যাসোসিয়েটেড প্রেসও হোয়াইট হাউসের ফটোগ্রাফি পুলে ধারণ করা ছবি প্রকাশ বা বিতরণ না করার ঘোষণা দেয়। এসব ছবির মধ্যে ট্রাম্পের মেরিন ওয়ান হেলিকপ্টারে ওঠার দৃশ্য এবং নিউইয়র্কে জাতিসংঘের বিভিন্ন অনুষ্ঠানের ছবিও ছিল।
সিএনএনসহ ৫টি টেলিভিশন নেটওয়ার্ক এক যৌথ বিবৃতিতে বলেছে, সরকার সম্পর্কে নির্ভুল ও স্বাধীন তথ্য পাওয়া জনগণের গুরুত্বপূর্ণ অধিকার। কোনো প্রশাসন কোনো সংবাদমাধ্যমের প্রতিবেদন পছন্দ না হওয়ায় সেটির কার্যক্রম সীমিত করা উচিত নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
তবে টেলিভিশন নেটওয়ার্কগুলো ভিডিও কভারেজ বন্ধ করলেও সংবাদপত্র, রেডিও ও বার্তা সংস্থাগুলোর প্রেস পুল ট্রাম্পের দিনের বিভিন্ন কার্যক্রমের প্রতিবেদন প্রকাশ অব্যাহত রেখেছে। ওয়াশিংটন পোস্টও নিষিদ্ধ সংবাদমাধ্যমগুলোর প্রতি সমর্থন জানিয়ে মধ্যরাত পর্যন্ত প্রেসিডেন্টের বিভিন্ন অনুষ্ঠানের ছবি প্রকাশ না করার সিদ্ধান্ত নেয়।
সোমবার সিএনএন, পলিটিকো ও এমএস নাও ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতে মামলা করে। তারা নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত এবং হোয়াইট হাউসে তাদের সাংবাদিকদের প্রবেশের অনুমতি পুনর্বহালের আবেদন জানিয়েছে।
ট্রাম্প অবশ্য তার সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন। ট্রুথ সোশ্যালে তিনি দাবি করেন, তার পদক্ষেপ মুক্ত সংবাদমাধ্যমের ওপর ‘হামলা’ নয়। বরং জাতীয় নিরাপত্তার হুমকি মোকাবিলার জন্যই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর বিভিন্ন সংবাদমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে কাজ করা সংগঠনগুলো এর সমালোচনা করেছে। তাদের অভিযোগ, এই পদক্ষেপ মুক্ত সংবাদমাধ্যমের অধিকার সীমিত করার শামিল।
সূত্র: দ্য গার্ডিয়ান
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
