হুয়াওয়ের প্রতি শতাধিক চীনা প্রতিষ্ঠানের অকুণ্ঠ সমর্থন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮
চীন সরকারের হয়ে নজরদারির অভিযোগে হুয়াওয়ের নেটওয়ার্ক সরঞ্জাম বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই কারণে ইউরোপেও বেকায়দায় আছে চীনা প্রতিষ্ঠানটি। তার ওপর চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের অনুরোধে হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মেং ওয়ানঝুকে ভ্যানকুভার থেকে আটক করে কানাডার পুলিশ। তার বিরুদ্ধে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ভঙ্গে প্রতারণার আশ্রয় নেয়ার অভিযোগ আছে। এমন প্রতিকূল পরিস্থিতি হুয়াওয়ের সমর্থনে এগিয়ে এসেছে চীনের শতাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। তারা হুয়াওয়ের পণ্য কিনতে ভর্তুকি দেয়ার পাশাপাশি অ্যাপলসহ মার্কিন পণ্য বর্জনের আহ্বান জানাচ্ছে। এমনকি যারা এ নির্দেশনা মানবে না, তাদের শাস্তি বা জরিমানার হুমকিও দেয়া হচ্ছে। খবর গ্যাজেটস থ্রিসিক্সটিডিগ্রি।
হুয়াওয়ের পাশে দাঁড়িয়েছে এমন চীনা ব্যবসায়িক প্রতিষ্ঠানের তালিকা বেশ দীর্ঘ। এর মধ্যে প্রযুক্তি থেকে শুরু করে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানও রয়েছে। চীনের অনেক নাগরিকের কাছে এটা শুধু নিছক বাণিজ্যযুদ্ধ নয়, বরং জাতীয় স্বার্থ। এ কারণে তারা সাগ্রহে দেদার হুয়াওয়ের পণ্য কিনতে ভর্তুকি ও প্রণোদনা দিচ্ছেন। অনেক প্রতিষ্ঠানই তাদের কর্মীদের হুয়াওয়ের ডিভাইস কেনার জন্য ১০ থেকে ২০ শতাংশ দাম দেয়ার প্রস্তাব দিচ্ছে, কেউ কেউ আবার পুরো দাম দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
নিক্কেই এশিয়ান রিভিউর এক প্রতিবেদনে জানানো হয়, সাংহাইয়ের একটি ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্রত্যেক কর্মীকে দুটি হুয়াওয়ে ফোন ভর্তুকি হিসেবে দিচ্ছে। শেনঝেনের একটি প্রতিষ্ঠান কর্মীদের কেউ হুয়াওয়ে বা জেডটিইর ডিভাইস কিনলে ১৮ শতাংশ পর্যন্ত দাম পরিশোধ করার ঘোষণা দিয়েছে। হেনান প্রদেশের এক পানীয় উৎপাদনকারী কর্মীদের পাশাপাশি গ্রাহকদেরও হুয়াওয়ের পণ্য কেনার বিপরীতে দামের ৩০ শতাংশ পর্যন্ত পানীয় ফ্রি দেয়ার প্রস্তাব দিয়েছে।
বেসরকারি প্রতিষ্ঠান হলেও হুয়াওয়েকে চীন সরকারের ঘনিষ্ঠ বলে মনে করা হয়। চীনে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিও হুয়াওয়ের জন্য করপোরেট সমর্থনে উৎসাহ দিচ্ছে। দেশটির আঞ্চলিক সরকারের এক কর্মকর্তা নিক্কেইকে জানান, হুয়াওয়ের ডিভাইস কেনার বিপরীতে প্রণোদনা বা ভর্তুকি দিচ্ছে এমন চীনা প্রতিষ্ঠানের সংখ্যা কয়েকশ।
তবে হুয়াওয়ের প্রতি চীনাদের সমর্থন প্রতিষ্ঠানটির পণ্য কেনা বা ভর্তুকি দেয়াতে সীমাবদ্ধ নেই। কিছু চীনা প্রতিষ্ঠান একধাপ এগিয়ে কর্মীদের অ্যাপলের পণ্য বর্জনের আহ্বান জানাচ্ছে। নিক্কেইয়ের প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি শেনঝেনের একটি যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠান কর্মীদের কাছ থেকে অ্যাপলের পণ্য বাজেয়াপ্ত করা এবং এতে বাধা দিলে ছাঁটাই করার হুমকি দিয়েছে। মেনপ্যাড নামের শেনঝেনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের পণ্য কেনার বিষয়ে কর্মীদের সতর্ক করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, যে ব্যক্তি অ্যাপলের পণ্য কিনবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কয়েকটি প্রতিষ্ঠান আইফোন কিনলে বোনাস বাতিল বা দামের সমপরিমাণ অর্থ জরিমানা হিসেবে কেটে নেয়ার কথা জানিয়েছে।
অবশ্য এ বর্জন শুধু অ্যাপলের পণ্যে সীমাবদ্ধ নেই। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, মেংপাই টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠান মার্কিন যানবাহনসহ সব ধরনের আমেরিকান দাপ্তরিক যন্ত্রপাতি কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বেইজিংয়ের সঙ্গে সম্পর্কের টানাপড়েনের জের ধরে চীনা ভোক্তা এবং প্রতিষ্ঠানের বিদেশী পণ্য বর্জনের ঘটনা এটাই প্রথম নয়। সেনকাকু দ্বীপ নিয়ে বিরোধের জের ধরে ২০১২ সালে দেশটিতে জাপানি পণ্যের বেশকিছু গুদাম ধ্বংস করে দেয়া হয়। অতীতে দক্ষিণ কোরিয়ার হুন্দাইসহ একাধিক প্রতিষ্ঠানও এ ধরনের বর্জনের মুখে পড়েছিল। ২০১৬ সালে অ্যাপলও এ ধরনের ক্ষুদ্র ও ক্ষণস্থায়ী প্রতিবাদের মুখে পড়েছিল। প্যাটেন্ট নিয়ে কোয়ালকমের সঙ্গে বিরোধের জের ধরে চীনের একটি আদালতও চলতি মাসের শুরুতে কয়েকটি মডেলের আইফোন বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
চীন এবং হুয়াওয়ের দাবি, ওয়াংঝুকে বেআইনিভাবে আটক করা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের বক্তব্য, তিনি একটি চীনা প্রতিষ্ঠান সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছিলেন, যার সঙ্গে হংকংয়ের একটি প্রতিষ্ঠানের যোগাযোগ ছিল। হংকংয়ের ওই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে মার্কিন পণ্য ইরানের কাছে বিক্রি করেছিল। এ অভিযোগে ওয়াংঝুকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের ঝুঁকি আছে। এ কারণে ওয়াংঝু পেলেও হুয়াওয়েকে সমর্থনকারী চীনা প্রতিষ্ঠানের সমর্থন কমেনি, বরং বাড়ছে।
- তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুননাহার নিম্নির এভারেস্ট জয়
- ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা সাহিত্য উৎসব ২০২৬
- পছন্দ না হওয়ায় স্ত্রীকে ৫০ হাজারে বিক্রি করে দিল স্বামী
- ট্রাম্পের আহ্বান প্রকাশ্যে নাকচ করল সৌদি-পাকিস্তান
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিস্ফোরণ
- আপস্টেট নিউইয়র্কে প্রচারসভায় প্রতিবাদ, ব্যাপক উত্তেজনা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট
- লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩১
- নিউইয়র্কে খোলা মাঠে ঈদুল আজহার নামাজের প্রস্তুতি
- নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে অভিনয়ে জায়েদ খান
- ট্রাম্পের সর্বোচ্চ চাপেও কিউবার পরিণতি ভেনেজুয়েলার মতো হবে না
- সাকিবের বিরুদ্ধে মামলা অভিনেত্রীর
- এআই তৈরি নগ্ন ছবি ভাইরাল, পুলিশে অভিযোগ দিলেন অভিনেত্রী
- গাজীপুরে ২০ কিলোমিটার যানজট
- চীনের নতুন নীতিতে হুমকির মুখে ভারতের ১২০ বিলিয়ন ডলারের স্বপ্ন
- বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি
- স্বর্ণের সন্ধানে অবৈধ অনুপ্রবেশ, খনিধসে ২৮ জনের মৃত্যু
- ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প
- হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- ইরানি প্রশিক্ষণ নিয়ে ট্রাম্পকন্যাকে হত্যার নীলনকশা
- বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩
- মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- লোয়ার অর্ডারে নিজের ব্যাটিং রহস্য ফাঁস করলেন তাইজুল
- কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
- দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু
- আরাকান আর্মির জেলে ‘অপহরণ রহস্য’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- আজকাল ৮৯৬
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
