হামাসের প্রতি কমলা হ্যারিসের যে আহ্বান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৪ মার্চ ২০২৪
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির শর্ত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে ইসরাইলকে চাপ দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, রোববার কমলা হ্যারিস বলেন, হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধের ফলে সাধারণ মানুষ ভয়াবহ মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
ব্রিটিশ বার্তা সংস্থাটি জানিয়েছে, গাজায় ইসরাইলের সামরিক অভিযানের পাঁচ মাস পর যুক্তরাষ্ট্রের সিনিয়র কোনো নেতার পক্ষ থেকে এ ধরনের শক্ত মন্তব্য আসল। কমলা হ্যারিস ইসরাইলকে গাজায় আরও অধিক মানবিক সহায়তা পৌঁছানোর জন্য চাপ দিচ্ছেন। কারণ সেখানে কয়েক হাজার মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছে।
গতকাল হামাসের প্রতিনিধি দল গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরাইলের সঙ্গে আলোচনায় বসতে মিসরের কায়রো পৌঁছায়। কিন্তু এ আলোচনায় অগ্রগতি কতটুকু সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ইসরাইলের পত্রিকা ইয়েদিওথ আহরোনোথের অনলাইন ভার্সনে বলা হয়েছে, বেঁচে থাকা জিম্মিদের পুরো নাম তালিকাবদ্ধ করতে হামাস অস্বীকৃতি জানানোর পর ইসরাইল তাদের সঙ্গে আলোচনা বাতিল করেছে।
ওয়াশিংটন বলছে, রমজানের আগেই হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। এ সম্পর্কে ইসরাইল একটি ফ্রেমওয়ার্কও তৈরি করে ফেলেছে।
কমলা হ্যারিস তার বক্তব্যে গত সপ্তাহে ত্রাণ নিতে গিয়ে ইসরাইলের হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহতের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, গাজার উত্তরে কোনো খাবার সরবরাহ করা হচ্ছে না। ফলে অনেকে খাবার সংগ্রহ করতে গিয়ে ইসরাইলের হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছে।
গাজায় ইসরাইলের হামলার পাঁচ মাস পর শনিবার বিমান থেকে খাদ্য ফেলেছে যুক্তরাষ্ট্র। ওইদিন ৩৮ হাজার প্যাকেটজাত খাবার বিমান থেকে ফেলা হয় বলে জানানো হয়েছে।
গত বছরের ৭ অক্টোবরে ইসরাইলের অভ্যন্তরে ঢুকে স্মরণকালের ভয়াবহ হামলা চালায় হামাস। ওই হামলায় বিদেশি নাগরিকসহ ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হয়। জিম্মি করে নিয়ে যাওয়া হয় ২৫৩ জনকে। এ ঘটনার পরই গাজায় জল, স্থল ও আকাশ থেকে হামলা শুরু করে ইসরাইল। এ হামলায় এখন পর্যন্ত ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যার মধ্যে নারী ও শিশুই বেশি।
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
