হাওয়াই মিঠাই থেকেও ক্যানসারের শঙ্কা, নিষিদ্ধ হচ্ছে ভারতে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৪
‘হাওয়াই মিঠাই’, নামটি শুনলেই আমাদের চোখে শৈশবের স্মৃতি ভেসে ওঠে। নিয়মিত জনসমাগম হয় এমন যে কোনো জায়গায় আকর্ষণীয় গোলাপি রঙের মিষ্টি খাবার বিক্রি করতে দেখা যায়, যা শিশুদের কাছে খুবই জনপ্রিয়। তবে ভারতের তামিলনাড়ু রাজ্যে সরকারিভাবে নিষিদ্ধ হয়েছে এই খাবার।
চিনি দিয়ে তৈরি এ খাবারটিতে ক্যানসারের ঝুঁকি রয়েছে বলে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তামিল নাড়ুর এমন সিদ্ধান্তের পর নড়েচড়ে বসেছে প্রতিবেশী রাজ্য অন্ধ্র প্রদেশ ও কেন্দ্রশাসিত রাজ্য দিল্লিও।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত সপ্তাহে ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিল নাড়ু প্রদেশে হাওয়াই মিঠাইয়ের বিভিন্ন নমুনা পরীক্ষা করে ক্যানসারের উপাদান পাওয়া যায়। এরপরই সেখানে হাওয়াই মিঠাই বেচাকেনা নিষিদ্ধ করে রাজ্য সরকার।
তামিল নাড়ুর চেন্নাই শহরের ফুড সেফটি অফিসার পি সতীশ কুমার ভারতীয় সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, হাওয়াই মিঠাইয়ে থাকা রাসায়নিকগুলো ক্যানসার তৈরির সঙ্গে সঙ্গে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গেরও ক্ষতি করতে পারে। ভারতে হাওয়াই মিঠাইগুলো বিভিন্ন বিক্রেতা নিজ উদ্যোগে তৈরি করেন। তাদের কারোরই এ খাবার তৈরির অনুমোদিত কারখানা নেই।
তিনি বলেন, তার দল গত সপ্তাহে শহরের একটি সমুদ্র সৈকতে হাওয়াই মিঠাই বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালায়। বিক্রেতাদের কাছ থেকে সংগৃহীত নমুনা ল্যাবে নিয়ে পরীক্ষা করে দেখা যায়, হাওয়াই মিঠাইকে গোলাপি রঙে রাঙাতে রাসায়নিক যৌগ রোডামিন-বি ব্যবহার করা হয়। এই রাসায়নিক যৌগটি সাধারণত কাপড়, প্রসাধনী ও কালির রঙ হিসেবে ব্যবহৃত হয়।
তামিল নাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এমএ সুব্রামানিয়ান বলেছেন, রোডামিন-বি কোনো খাবারের প্যাকেজিং, রপ্তানি, বিক্রি করা, বা রোডামিন-বি যুক্ত খাবার বিয়ে অথবা অন্যান্য অনুষ্ঠানে সরবরাহ করা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট, ২০০৬ এর আওতায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
এদিকে, ইন্ডিয়ান এক্সপ্রেস চলতি সপ্তাহে জানিয়েছে, ভারতের রাজধানী দিল্লির ফুড সেফটি কর্মকর্তারাও হাওয়াই মিঠাই নিষিদ্ধ করার জন্য জোর দিয়েছেন।
রোডামিন-বি মানবদেহে প্রবেশ করলে ক্যানসারের ঝুকি বাড়তে পারে। বিষয়টি মাথায় রেখে এরই মধ্যে খাবারের রঙ হিসেবে এই উপাদানের ব্যবহার নিষিদ্ধ করেছে ইউরোপের দেশগুলো ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
