হজযাত্রীদের ভোগান্তি কমাতে দালাল মুক্ত করতে হবে
প্রকাশিত: ৩ এপ্রিল ২০১৯
ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, প্রতারণা ও ভোগান্তি থেকে সম্পূর্ণ নিষ্কৃতি পেতে হলে হজযাত্রীদের সরাসরি অনুমোদিত হজ এজেন্সির সঙ্গে লেনদেন করতে হবে। কোনো ধরনের মধ্যস্বত্বভোগী অথবা দালালের কাছে যাওয়া যাবে না।
তিনি বলেন, পোশাকধারী কিছু ব্যক্তি সাধারণ হজযাত্রীদের কমখরচে হজের ব্যবস্থা করে দেবে বলে হজযাত্রীদের কাছ থেকে অর্থ আদায় করে নিজেদের স্বার্থ উদ্ধার করে এবং দিন শেষে প্রতারণা করে। অনেক হজযাত্রী এ ধরনের দালালদের খপ্পড়ে পড়ে এবং বিড়ম্বনার শিকার হয়। এ ধরনের প্রতারকদের হাত থেকে নিষ্কৃতি পেতে হজযাত্রী, হজ এজেন্সি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক ও সজাগ থাকতে হবে।
মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ২০১৯ সালের হজযাত্রী ও হজগাইডদের হজব্যবস্থাপনাবিষয়ক প্রশিক্ষণের জন্য গঠিত ট্রেনিং ফর ট্রেইনার্স (টিওটি) টিমের সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, হজব্যবস্থাপনাকে অতীতের চেয়ে উন্নততর করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলপক্ষের পরামর্শ নিয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। ইতোমধ্যে সৌদি আরব সফর করে হজযাত্রীদের সুবিধার্থে সৌদি আরব অংশের ইমিগ্রেশন সম্পন্ন করা, মিনা-আরাফাতে যাতায়াতে উন্নতমানের পরিবহন ও খাবার ব্যবস্থা করা, এজেন্সিদের ব্যবস্থাপনার সুবিধার্থে এজেন্সিপ্রতি হজযাত্রীর সংখ্যা ১৫০ থেকে কমিয়ে ১০০-তে আনাসহ নানাবিধ ব্যবস্থা গ্রহণ করেছি।
তিনি বলেন, বিশেষ করে জেদ্দা বিমানবন্দরে হজযাত্রীদের ৬ থেকে ৭ ঘণ্টার অপেক্ষার বিড়ম্বনা কমানোর লক্ষ্যে সৌদি সরকারের উচ্চপদস্থ একটি প্রতিনিধি দল আগামী ৯ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সফর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, হজযাত্রীদের সুন্দর ও সহজভাবে হজ পালনের জন্য হজবিষয়ক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজযাত্রীদের নিজ বাড়ি থেকে যাত্রা করে ইমিগ্রেশন, বিমানে আরোহণ, মক্কা ও মদিনা শরিফে যাতায়াত ও অবস্থান, মিনা-আরাফা ও মুজদালিফায় যাতায়াত ও হজের আরকান-আহকাম এবং সবশেষে নিরাপদে দেশে ফেরত আসা পর্যন্ত যাবতীয় বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে পারলে হজপালন সহজ হবে।
প্রতিমন্ত্রী প্রশিক্ষকদের উদ্দেশে বলেন, আপনাদের মাধ্যমে নিজ নিজ জেলার হজযাত্রীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করাবেন। সুতরাং আপনাদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে আল্লাহর মেহমান হজযাত্রীদের প্রশিক্ষণ প্রদান করবেন।
প্রতিমন্ত্রী বলেন, সকলের সহযোগিতায় এবারের হজকে অতীতের যেকোনো বছরের চেয়ে উন্নতমানের হজব্যবস্থাপনায় উন্নীত করার লক্ষ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ।
ধর্ম সচিব মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব শাহাদত হোসেন তসলিম প্রমুখ।
সভায় বিভিন্ন জেলা থেকে আগত জেলা প্রশাসকের প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিনিধি, হাবের প্রতিনিধ, ধর্মীয় বিষয়ে অভিজ্ঞ একজন আলেমসহ জেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রদানকারী টিওটি টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প
- প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
