সড়ক আইন : মালিক-শ্রমিকদের দাবি নিয়ে শিগগিরই বৈঠক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯
মালিক-শ্রমিকদের ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর বিভিন্ন ধারা বাতিল-সংশোধনের দাবি নিয়ে সরকার শিগগিরই তাদের সঙ্গে বৈঠকে বসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। এর আগে সড়ক পরিবহন আইন বাস্তবায়নের সুপারিশ দিতে গঠিত কমিটির বৈঠক হয়। স্বরাষ্ট্রমন্ত্রী এই কমিটির প্রধান।
গত বছরের ৮ অক্টোবর ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর গেজেট জারি করা হয়। ছয় মাস পেরিয়ে গেলেও আইনটি বাস্তবায়নে যায়নি সরকার।
নতুন সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারার বিরোধিতা করে আসছেন পরিবহন মালিক-শ্রমিকরা। তারা আইনের বিভিন্ন ধারা বাতিলের দাবিতে আন্দোলনেও নামেন। মালিক-শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে সড়ক পরিবহন আইনের সব ধারা জামিনযোগ্য করা, সড়ক দুর্ঘটনায় শ্রমিকের অর্থদণ্ড পাঁচ লাখ টাকার বিধান বাতিল করা, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি করা ইত্যাদি।
আসাদুজ্জামান খান বলেন, ‘সড়ক পরিবহন আইন বাস্তবায়নে আইনমন্ত্রী, আমি ও রেলমন্ত্রীকে নিয়ে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়েছিল। আজকে আমরা বসেছিলাম। আইনটির যেসব বিষয়ে তারা (পরিবহন মালিক-শ্রমিক) আপত্তির কথা বলেছেন সবগুলো ধারা আমরা দেখেছি। আমাদের মনে হলো আমরা এটাকে আরেকটু ভালো করে দেখে স্টেকহোল্ডারদের সঙ্গে শিগগিরই বসে আমাদের মতামত প্রকাশ করব।’
তিনি বলেন, ‘(দাবিগুলো) আমরা চুলচেরা বিশ্লেষণ করেছি, সবগুলো পয়েন্টই আলাপ করেছি। আলোচনার জন্য আমরা আরেকটা দিন ধার্য করেছি, সেদিন স্টেকহোল্ডাররা (পরিবহন মালিক-শ্রমিক) থাকবেন। তাদের কথা শুনে আমাদের মতামতটাও বলব।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনে যদি কোনো কিছু যোগ-বিয়োগ করতে হয় সেটা আমরা দেখছি। সেজন্য আইনমন্ত্রী মহোদয় আছেন তারা মতামত দেবেন। আমরা তাদের দাবিগুলো পরীক্ষা-নিরীক্ষা করছি, দাবিগুলোর যৌক্তিকতা আছে কিনা সেগুলো দেখছি।’
কবে আবার বৈঠকে বসছেন? জানতে চাইলে মন্ত্রী বলেন, শিগগিরই আবার বসব।
আইন হয়ে যাওয়ার পর এভাবে বসার কোনো সুযোগ আছে কিনা? এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইন আইনের গতিতে চলছে। এটা গেজেট হয়ে যেখানে চলে যাওয়ার চলে যাচ্ছে। আইন বাস্তবায়নে কোনো বাধা নেই। আমরা দেখছি, তারা যে আপত্তি করেছে সেটার কোনো যৌক্তিকতা আছে কিনা।’
কতদিনের মধ্যে আইনটি কার্যকর করতে পারবেন বলে মনে করছেন- জানতে চাইলে তিনি বলেন, ‘শিগগিরই হয়ে যাবে ইনশাআল্লাহ।’
সর্বোচ্চ শাস্তির ক্ষেত্রে কোনো পরিবর্তন আসতে পারে কিনা- এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা তো এখনও চিন্তা করিনি। আমরা কোনো কিছুই চিন্তা করিনি। আইনের বাস্তবায়ন তার গতিতেই হবে, এখানে আমাদের কোনো কথা নেই, আমরা শুধু দাবির যৌক্তিকতা দেখছি।’
এর আগে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, ‘আইনটি খতিয়ে দেখার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি করা হয়েছিল এই আইনটা খতিয়ে দেখার জন্য। বৈঠকে আমরা আইনটি পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছি। দেখার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন স্টেকহোল্ডারদের সঙ্গে কথাবার্তা বলব। স্টেকহোল্ডারদের সঙ্গে কথাবার্তা বলে যে সিদ্ধান্ত নিয়েছি তা প্রকাশ করব।’
তিনি বলেন, ‘বিধি প্রণয়নের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আমরা যে প্রস্তাবগুলো করতে চাই...তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে একটা ঐকমত্যে এসে তারপর ঘোষণা দিতে চাই।’
‘আইনটাকে কার্যকর করতে যা যা করণীয় সেটার আলোকেই আজকে বৈঠক করেছি, এটাকে আমরা শিগগিরই কার্যকর করতে চাই’ বলেন আনিসুল হক।
- সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে
- ৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট দেন এনসিপি নেতারা
- মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
- ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন
- রক্তাক্ত জুলাই
কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান - হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল
- মাথাপিছু ঋণ ১ লাখ ২৪ হাজার টাকা
- আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে
- গাছহীন ঢাকায় শ্বাসের কষ্ট
- নতুন পে-স্কেলের খসড়ায় মূল বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০০
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
