স্বপ্নে পাওয়া আদেশে চুল না কেটে ৪০ বছর
প্রকাশিত: ১৮ জুলাই ২০১৯
ভারতের এক ব্যক্তি ৪০ বছর ধরে মাথার চুল কাটাননি। শুধু তাই নয়, এই দীর্ঘ সময়ে একবারের জন্যও চুল ধুয়ে ফেলেননি। সৃষ্টিকর্তার আশীর্বাদ হিসেবে মনে করেন এই চুলকে। বর্তমানে জট বাঁধা এই মাথার চুল লম্বা হয়েছে ছয় ফুট।
অদ্ভুত জটা চুলওয়ালা এই ব্যক্তির নাম সকাল দেব। বয়স ৬৩ বছর। ভারতের পূর্বাঞ্চলীয় বিহার প্রদেশের মুঙ্গার জেলার বাসিন্দা তিনি। মাথার ওপর পাগড়ির মতো পেঁচিয়ে রাখেন লম্বা চুলের সেই জট। তিনি বলেন, ৪০ বছর আগে এক রাতে ঘুমিয়েছিলেন তিনি। ঘুম থেকে ওঠে দেখতে পান তার মাথার চুল জট বেঁধে গেছে। এটাকে তিনি স্বর্গীয় আশীর্বাদ হিসেবে মনে করেন।
সকাল দেব বলেন, স্বপ্নে সৃষ্টিকর্তা এসে তাকে চুল না কাটার জন্য বলেন। সেই রাতের পর থেকে এখন পর্যন্ত সৃষ্টিকর্তার এ আদেশের অমান্য করেননি তিনি।
সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে সেদিন থেকেই ধূমপান এবং মদ্যপান ছেড়ে দেন সকাল দেব। ভারতে স্বঘোষিত অনেক সাধু আছেন; যাদের মাথায় দীর্ঘ ও জটা চুল। কিন্তু অন্যান্য সাধুর চেয়ে সকাল দেবের চুলের জটের ধরন আলাদা। বাড়ি থেকে বের হলেই মাথায় বিশাল চুলের সেই স্তূপ তিনি বাঁধেন সাদা কাপড় দিয়ে।
যদি এভাবে না বেঁধে বের হন; তাহলে চুলের জট তার পেছনে রাস্তায় মাটি স্পর্শ করে। সুন্দর চেহারা ও বিনয়ী ব্যবহারের জন্য প্রতিবেশীরা তাকে ‘মহাত্মা জি’ নামেও ডাকেন।
সন্তানহীন দম্পতিদের চিকিৎসাও করেন তিনি। সন্তান লাভের আশায় সকাল দেবের দেয়া ওষুধ সেবন করেন নিঃসন্তান দম্পতিরা। এ জন্য নিজ এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে। তার কাছে চিকিৎসা নিতে অনেক দূর-দূরান্ত থেকে লোকজন আসে। অনেকেই তার সঙ্গে ছবি তোলেন। সবার সঙ্গে বিনয়ী এবং হাসিমুখে নম্র আচরণ করেন সকাল দেব।
সকাল দেব ভারতে বন বিভাগে প্রায় ৩১ বছর সরকারি কর্মকর্তা হিসেবে চাকরি করেছেন। তিন ছেলে ও তিন মেয়ে, সাত নাতি-নাতনি ও স্ত্রী রুপিয়া দেবীসহ বিহারে বসবাস করেন তিনি। অনাকাঙ্ক্ষিত এই বদলে যাওয়া নিয়ে স্ত্রী রুপিয়া দেবীর কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন সকাল দেব।
তবে বিশ্বের সবচেয়ে লম্বা জট চুলের অধিকারী কেনীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা আশা ম্যান্ডেলা। ৫৫ বছরের ম্যান্ডেলা ২০১৮ সালে ১১০ ফুট লম্বা চুলের অধিকারী হিসেবে বিশ্ব রেকর্ড গড়েন।
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- যেসব কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা
- মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পকে নিয়ে কমেডিয়ানদের ‘ব্যঙ্গ’
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়
- সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২২৫—উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যা
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
