স্ত্রীদের নিয়ে ওঠার কথা বলে ১৫০০ টাকায় ঘর ভাড়া নেয় তারা
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯
স্ত্রীদের নিয়ে ওঠার কথা বলে ১৫০০ টাকায় টিনশেড ঘর ভাড়া নেয় সম্ভাব্য দুই জঙ্গি। ঘর ভাড়া নেয়ার ক্ষেত্রে তারা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিলযুক্ত ফরমও পূরণ করেনি। এমনকি বাড়িওয়ালাকে পরিচয়পত্রও সরবরাহ করেনি মোহাম্মদপুরের বছিলায় র্যাবের অভিযানে নিহত দুই জঙ্গি।
এর আগে র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, জঙ্গি আস্তানায় কমপক্ষে দুজন নিহত হয়েছেন। তিনটি পা দেখা গেছে। এখনও আস্তানায় আগুনে জ্বলছে।
কর্নেল জাহাঙ্গীর আলম বলেন, র্যাবের অভিযানে সম্ভাব্য দুই জঙ্গি নিহত হয়েছেন। তারা মাত্র ১৫০০ টাকায় টিনশেডের ঘরটি ভাড়া নেন। সেখানে কেয়ারটেকার সোহাগ স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।
‘কেয়ারটেকার সোহাগের কাছ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, সুজন ও সুমন নামের দুই জঙ্গি ওই ঘরটি ভাড়া নেন। পরবর্তীতে স্ত্রীদের নিয়ে আসা হবে বলে তারা কেয়ারটেকার সোহাগকে জানায়।’
তিনি আরও বলেন, তারা (সম্ভাব্য দুই জঙ্গি) ঘর ভাড়া নেয়ার যে ফরম আছে সেটা পূরণ করেননি এবং তাদের বিষয়ে তেমন কোনো তথ্য কেয়ারটেকার সোহাগের কাছেও নেই। ঘর ভাড়া নেয়ার সময় তাদের একজন পেশায় বেসরকারি চাকরিজীবী এবং অন্যজন ভ্যানগাড়ির চালক হিসেবে পরিচয় দেন।
‘কেয়ারটেকার তাদের (র্যাব) জানিয়েছেন, সর্বশেষ তিনদিন ওই দুই জঙ্গি একসঙ্গে ওই ঘরে অবস্থান করেন। এ সময়ের মধ্যে হয়তো তারা ওই ঘরে বিস্ফোরকদ্রব্য জড়ো করেন।’
কর্নেল জাহাঙ্গীর আলম আরও বলেন, আমরা বাড়ির মালিক আব্দুল ওহাবের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছি। তিনিও জানিয়েছেন, ঘর ভাড়া নেয়া দুজনের একজন ভ্যানগাড়ির চালক বলে পরিচয় দেন। তারা তাদের নাম বলেন সুজন ও সুমন।
‘এটা তাদের আসল নাম না-ও হতে পারে। ছদ্মনামে তারা ঘর ভাড়া নিতে পারেন। আমরা তাদের আসল পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছি। এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক বিভাগ এখানে কাজ করছে। তারা বিভিন্ন তথ্য-উপাত্ত ও নমুনা সংগ্রহ করছেন। আশা করছি, আমরা তাদের পরিচয় শনাক্ত করতে পারব।’
প্রসঙ্গত, জঙ্গি আস্তানা রয়েছে- এমন সন্দেহে রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর বছিলার মেট্রো হাউজিং এলাকায় অভিযান শুরু করে র্যাব সদস্যরা। র্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা সেখানে বিস্ফোরণ ঘটায়। ভোর ৫টার দিকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আস্তানাটি ঘেরাওয়ের পর কেয়ারটেকারসহ তিনজনকে আটক করেন র্যাব সদস্যরা। তারা হলেন- কেয়ারটেকার সোহাগ, সোহাগের বউ মৌসুমী ও স্থানীয় মসজিদের ইমাম ইউসুফ।
সোমবার সকাল ৯টার দিকে বুলেটপ্রুফ জ্যাকেট পরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে যায় র্যাবের বম্ব ডিসপোজাল দল। তারা সেখানে ছিন্ন-ভিন্ন দেহ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন।

র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ পরে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, জঙ্গি আস্তানায় কমপক্ষে দুজন নিহত হয়েছেন। তিনটি পা দেখা গেছে। এখনও আস্তানায় আগুনে জ্বলছে।
নিহতদের পরিচয় জানতে চাইলে র্যাব ডিজি বলেন, আমরা এখনও প্রাথমিক পর্যায়ে আছি, পরবর্তীতে তাদের পরিচয় বলা যাবে। তবে এটা নিশ্চিত যে তারা জঙ্গি।
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
