শনিবার   ০৩ অক্টোবর ২০২৬   আশ্বিন ১৭ ১৪৩৩   ২০ রবিউস সানি ১৪৪৮

সর্বশেষ:
জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৬

সোসাইটির অ্যাকাউন্টে আছে মিলিয়ন ডলার

আজকাল রিােপর্ট

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬  


 
বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান কমিটির বিরুদ্ধে একটি মহল আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগ করে আসছে। তাই সংবাদ সম্মেলন ডেকে মিথ্যা অভিযোগ প্রত্যাখান করেছেন সোসাইটির বর্তমান কমিটির নেতৃবৃন্দ। তাঁরা বলেন, কোন অর্থিক অনিয়মতো ঘটেইনি বরং কমিটির দক্ষতায় সোসাইটির অ্যাকাউন্টে প্রায় মিলিয়ন ডলার জমা আছে। যা অতীতের যে কোন সময়ের চেয়ে বেশি বলে জানানো হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর এল্মহার্স্টস্থ সোসাইটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে কাল্পনিক অভিযোগের দালিলিক প্রমাণ থাকলে তা উপস্থাপন করা এবং না থাকলে ভিত্তিহীন অভিযোগ থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহবান জানানো হয়।
সংবাদ সম্মেলনে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ বলেন, আমি সোসাইটিকে বাড়ি কেনার জন্য অনুদান হিসেবে ১ লাখ ২৫ হাজার ডলার দিয়েছি। তা ফেরত নেয়া হবে না। বরং সোসাইটির আগামী নির্বাচনের পর যে বা যারাই বিজয়ী হন না কেনো আমি তাদের সহযোগিতা করবো এবং বাংলাদেশ সেন্টার প্রতিষ্ঠা হবেই ইনশাআল্লাহ। নির্বাচন নিয়ে সোসাইটিতে কোন ধরনের মিথ্যা অভিযোগ বা অপতথ্য না ছড়াতে সবার প্রতি আহবান জানান তিনি। 
সংবাদ সম্মেলনে ৮ পৃষ্ঠার লিখিত বক্তব্যের মাধ্যমে অভিযোগগুলোর ব্যাখ্যা তুলে ধরেন সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। এরপর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ, সভাপতি আতাউর রহমান সেলিম ও মোহাম্মদ আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন সোসাইটি ট্রাস্টিবোর্ডের সদস্য আজিমুর রহমান বুরহান, আব্দুর রহীম হাওলাদার, মোহাম্মদ আতরাউল আলম, আহসান হাবীব, জুনেদ চৌধুরী, ফখরুল ইসলাম দেলোয়ার ও নাঈম টুটুল, কার্যকরি কমিটির সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহসভাপতি কামরুজ্জামান কামরুল, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, স্কুল ও শিক্ষা সম্পাদক মোহাম্মদ হাসান (জিলানী), কার্যকরি সদস্য জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, হাছান খান প্রমুখ।
লিখিত বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, সম্প্রতি সোসাইটির কয়েকজন সদস্য বাংলাদেশ সোসাইটি বর্তমান কার্যকরী পরিষদ নিয়ে  সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু মিথ্যা, বিভ্রান্তিকর ও বাস্তবতাবিবর্জিত বক্তব্য দিয়ে আসছেন। যা কমিউনিটির মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। যা কোন ভাবেই কাম্য নয়। বর্মমান কমিটির অভিষেক অনুষ্ঠানে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর বিদায়ী কমিটি জানিয়েছিল- সোসাইটির অ্যাকাউন্টে প্রায় ৩ লাখ ৮৫ হাজার ডলার রয়েছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে বুঝে নেওয়ার সময় অ্যাকাউন্টে মাত্র ১ লাখ ৩৫ হাজার ৬৭৩ ডলার ছিল। এছাড়া অভিষেক অনুষ্ঠানসহ পূর্ববর্তী কমিটির প্রায় ২০ হাজার ডলারের বকেয়া দায়ও এ কমিটি পরিশোধ করতে হয়েছে। তাই কার্যত মাত্র ১ লাখ ১৬ হাজার ডলারের নিট আর্থিক অবস্থান নিয়ে নতুন কমিটি দায়িত্ব নেয়। অর্থ কম থাকলেও গত ২০ মাসে জমকালো আয়োজনে বাংলাদেশ সোসাইটির ৫০ বছর পূর্তি উদযাপন, নিউইয়র্ক সিটির বাঙালি অধ্যুষিত চারটি এলাকায় মোট ৮টি ইফতার আয়োজন, ইমিগ্রেশন সেমিনার, এনআইডি কার্ড সংক্রান্ত সেমিনারসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, ধর্মীয় ও জনকল্যাণমূলক কর্মসূচি, ফিউনারেল সহায়তা, সোসাইটির নিজস্ব কবরের ব্যবস্থাসহ নান কর্মসূচির পরও গত ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত সোসাইটির অ্যাকাউন্টে প্রায় এক মিলিয়ন ডলার (৯ লাখ ১৯ হাজার ডলার) রয়েছে।
তিনি বলেন, অভিযোগ করা হচ্ছে বর্তমান কমিটি ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয় আত্মসাৎ করেছে। এর পক্ষে ন্যূনতম কোনো গ্রহণযোগ্য প্রমাণ থাকলে অভিযোগকারীরা যেন তা সোসাইটির সদস্যদের সামনে প্রকাশ করে। অথচ, জানুয়ারি-২০২৫ থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত সোসাইটির নিয়মিত অপারেটিং ব্যয় ২ লাখ ৫ হাজার ৪৭ ডলার এবং অনুষ্ঠান ও কর্মসূচর ৩ লাখ ২০ হাজার ৪১৮ ডলারসহ মোট ৫ লাখ ২৫ হাজার ৪৬৫ ডলার ব্যয় হয়েছে।
বাংলাদেশ সেন্টার ক্রয় নিয়েও বিভ্রান্তিকর বক্তব্য দেয়া হচ্ছে। দীর্ঘ অনুসন্ধান ও প্রাথমিক যাচাই-বাছাইরে পর জ্যামাইকা এলাকায় একটি ভবন পছন্দ হয়। কার্যকরী পরিষদ ও ট্রাস্টি বোর্ডের আলোচনার পর অ্যাটর্নির মাধ্যমে ৩১ অক্টোবর ২০২৫ ভবনটি শর্তসাপেক্ষ ক্রয়চুক্তি স্বাক্ষরিত হয়। সোসাইটির পক্ষ থেকে ২ লাখ ডলার ডিপোজিট প্রদান করা হয়, যার মধ্যে ১ লাখ ২৫ হাজার ডলার বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শাহ নেওয়াজ ব্যক্তিগতভাবে অনুদান হিসেবে প্রদান করেন। শর্ত ছিল ভবনটির কিছু ভায়োলেশন ও অন্যান্য অসঙ্গতি বিক্রেতা সমাধান করে দেবে। কিন্তু বিক্রেতা শর্ত পূরণ করতে না পারায় সোসাইটির বৃহত্তর স্বার্থে চুক্তি বাতিল করে ২ লাখ ডলারের পুরো ডিপোজিট ফেরত নেয়া হয়, যা বাড়ি ক্রয়ের জন্য আলাদা অ্যাকাউন্টে রক্ষিত আছে।


মোহাম্মদ আলী বলেন,  সোসাইটির বর্তমান ভবনের ভায়োলেশন ও জরিমানা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেয়া হচ্ছে। অথচ ভায়োলেশন ও আরোপিত জরিমানা পূর্ববর্তী সময় থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত। পূর্ববর্তী সময়ের বিভিন্ন ভায়োলেশন বাবদ প্রায় ৮২ হাজার ডলারের মত জরিমানা ছিল। বছরের পর বছর এক কমিটি থেকে আরেক কমিটির কাছে বিষয়টি চলে এসেছে। কিন্তু এর স্থায়ী সমাধান হয়নি। এ সংক্রান্ত তথ্য নিউইয়র্ক সিটির সংশ্লিষ্ট দপ্তরের পাবলিক রেকর্ডে রয়েছে। বর্তমান কমিটি জরিমানা সম্পূর্ণ মওকুফের চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে তা কমিয়ে প্রায় ৩১ হাজার ডলারে নিয়ে আসা হয়েছে।
ইফতারের খরচ নিয়েও ঢালাও অভিযোগ করে বলা হচ্ছে, বর্তমান কার্যকরী পরিষদ প্রতি ইফতার মাহফিলে প্রায় ৮৯ হাজার ডলার খরচ করেছে। অথচ দুই বছরে ৮টি ইফতার মাহফিলে এই ব্যয় হয়েছে। আবার এই ব্যয়ের মধ্যে ৪২ হাজার ৫৭০ ডলারের বেশি এসেছে বোর্ড অব ট্রাস্টির ও কার্যকরী পরিষদের সদস্য, স্পন্সর ও শুভাকাঙ্খীদের সহযোগিতা থেকে। সোসাইটির ফান্ড থেকে ব্যয় হয়েছে ৪৬ হাজার ৪৩০ ডলার, গড়ে প্রতিটি ইফতার মাহফিলে মাত্র ৫ হাজার ৮০৩ ডলার। অতীতে একটি ইফতার মাহফিল আরো অনেক বেশি খরচ হতো। এসব ইফতার অনুষ্ঠানে প্রতিবছর প্রায় ১০০ থেকে ১৫০ বেশী শিশু-কিশোর ও নতুন প্রজন্মের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সোসাইটির কার্যক্রম পরিচালনা করতে গিয়ে অনেক সময় এমন কিছু জরুরি খরচ আসে, যেখানে নগদ অর্থে পেমেন্ট করতে হয়। ফলে প্রয়োজনে কোনো দায়িত্বশীল কর্মকর্তা নিজের পকেট থেকে সোসাইটির অনুমোদিত খরচটি পরিশোধ করেন। পরে সেই খরচের যথাযথ রসিদ বা ভাউচার জমা দেওয়ার পর তা যাচাই-বাছাই করা হয় এবং ব্যয়টি সঠিক প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তার নিজের খরচ করা অর্থ ফেরত দেওয়ার জন্য তার নামে চেক ইস্যু করা হয়।
সম্প্রতি বাংলাদেশ সোসাইটির হিসাব, অডিট এবং আর্থিক কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। অথচ, গত ডিসেম্বর মাসে বার্ষিক সাধারণ সভায় সিপিএ রিপোর্টসহ সোসাইটির আয়-ব্যয়ের বিস্তারিত সোসাইটির ইতিহাসে প্রথমবারের মতো বড় এলইডি স্ক্রিনে তুলে ধরা হয়। যা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। বলা হচ্ছে বর্তমান কার্যকরী পরিষদ নাকি কবর বা ফিউনারেল সার্ভিসের অর্থ শেষ করে ফেলেছে। বরং বাস্তবতা হচ্ছে আরও স্বচ্ছতা নিশ্চিত করতে ফিউনারেল ও কবর সংক্রান্ত অর্থের জন্য সম্পূর্ণ পৃথক ব্যাংক অ্যাকাউন্ট রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কার্যকরী পরিষদে এ বিষয়ে রেজুলেশনও গৃহীত হয়েছে।
বর্তমান কমিটি দায়িত্ব বুঝে নেওয়ার পর ব্যাংক হিসাব পর্যালোচনা করতে গিয়ে দেখা যায়, শপথ গ্রহণের দিনই বিদায়ী কার্যকরী পরিষদ একটি প্রতিষ্ঠানের কাছ থেকে কবর ক্রয়ের উদ্দেশ্যে ২ লাখ ৪০ হাজার ডলার প্রদান করা হয়েছিল। সেই অর্থ প্রদানের প্রক্রিয়ায় গঠনতান্ত্রিক প্রশ্ন দেখা দেওয়ায় বর্তমান কার্যকরী পরিষদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে। আলোচনার পর তারা সম্পূর্ণ ২ লাখ ৪০ হাজার ডলার কয়েকটি কিস্তিতে বাংলাদেশ সোসাইটিকে ফেরত দেওয়ার বিষয়ে সম্মত হন। এরই মধ্যে বড় অংশ ফেরত এসেছে। আমরা বলতে চাই, আমরা কখনো দাবি করি না যে আমাদের প্রতিটি সিদ্ধান্ত নিখুঁত। আমাদের সঙ্গে কেউ দ্বিমত করতে পারেন, সমালোচনা করতে পারেন, আরও ভালো পথ দেখাতে পারেন আমরা সেটিকে স্বাগত জানাই। কিন্তু অর্ধসত্য দিয়ে পূর্ণ সত্যকে আড়াল করা যায় না, আর অভিযোগ দিয়ে কাজের রেকর্ড মুছে ফেলা যায় না। আমরা যখন পথচলা শুরু করি, তখন সোসাইটির সদস্যসংখ্যা ছিল প্রায় ১৮ হাজার। আজ যা ৩৫ হাজারেরও বেশি বলে তারা জানান।

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর