জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬
জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী হিসেবে কাজ করছেন কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান। বাছাই প্রক্রিয়ার চতুর্থ দফার অনানুষ্ঠানিক ভোটেও সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন তিনি। তবে মহাসচিব হতে হলে নিরাপত্তা পরিষদের প্রয়োজনীয় সমর্থন পাওয়ার পাশাপাশি পাঁচ স্থায়ী সদস্য দেশের ভেটোও এড়াতে হবে। আর তাই শেষ পর্যন্ত কে জাতিসংঘের শীর্ষ পদে বসবেন, তা নিয়ে তাই এখনো রয়েছে অনিশ্চয়তা।
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা ইউএনটিএডির প্রধান গ্রিনস্প্যান চার দফার মধ্যে তিন দফা অনানুষ্ঠানিক ভোটে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন। তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের কোনো একটি দেশ ভেটো দিলে তার এগিয়ে থাকার গতি থেমে যেতে পারে। কিন্তু এখন পর্যন্ত পরবর্তী মহাসচিব বাছাইয়ে অনানুষ্ঠানিক ভোটের চতুর্থ দফা শেষে তার অবস্থান সবচেয়ে শক্ত বলে মনে হচ্ছে।
একজন কূটনীতিক জানান, মঙ্গলবারের (২৯ সেপ্টেম্বর) ভোটে গ্রিনস্প্যান ১০টি ইতিবাচক ভোট পেয়েছেন। বিপরীতে তিনটি ভোটে তার ‘বিরোধিতা’ করা হয়েছে এবং দুজন ভোটদাতা কোনো মতামত দেননি। জাতিসংঘবিষয়ক বিশেষায়িত গণমাধ্যমগুলোর প্রতিবেদনেও একই তথ্য উঠে এসেছে। বর্তমান মহাসচিব পর্তুগালের আন্তোনিও গুতেরেসের দ্বিতীয় পাঁচ বছরের মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর। তার স্থলাভিষিক্ত হতে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ।
গোপন প্রক্রিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে সামান্য ব্যবধানে এগিয়ে থাকা গায়ানার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ক্যারোলিন রড্রিগেস-বিরকেট এবার আটটি ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। অন্য প্রার্থীদের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছেন আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি। তিনি বর্তমানে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএর প্রধান পদে দায়িত্বপালন করছেন। এ ছাড়া প্রার্থীদের মধ্যে রয়েছেন সেনেগালের মাকি সাল, ইকুয়েডরের ইভোনে এ-বাকি, ইকুয়েডরের মারিয়া ফের্নান্দা এস্পিনোসা এবং উগান্ডার ওলারাহ ওতুনু।
গত সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনের সময় বেশ কয়েকজন প্রার্থী বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে। সাধারণ পরিষদের অধিবেশন জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক আয়োজনগুলোর একটি। এদিকে দীর্ঘদিন ধরেই গুঞ্জন রয়েছে, নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাসম্পন্ন পাঁচ স্থায়ী সদস্যের ইচ্ছায় সমঝোতার ভিত্তিতে কোনো প্রার্থীকে হঠাৎ এই প্রক্রিয়ায় আনা হতে পারে। এই পাঁচ দেশ হলো যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র।
এছাড়া নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে কোনো প্রার্থী প্রয়োজনীয় ৯টি ভোট পেলেও তাকে পাঁচ পরাশক্তির কোনো একটি দেশের ভেটো এড়াতে হবে। কারণ এই পাঁচ দেশ বর্তমানে বিভিন্ন বিষয়ে গভীরভাবে বিভক্ত। কোনো প্রার্থী এই দুই বাধা অতিক্রম করতে পারলে তার নাম জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রের সাধারণ পরিষদে অনুমোদনের জন্য পাঠানো হবে।
১৯৮০-এর দশকের শুরুতে দুই প্রার্থীর মধ্যে অচলাবস্থা তৈরি হওয়ার পর নিরাপত্তা পরিষদের এই অনানুষ্ঠানিক ভোট পদ্ধতি চালু করা হয়েছিল। তখন উভয় প্রার্থীকেই ভেটো দিয়ে আটকে দেয়া হয়েছিল।
প্রক্রিয়াটি স্বচ্ছ নয় বলে বিভিন্ন দেশের সমালোচনা থাকলেও নানা রূপে এই অনানুষ্ঠানিক পদ্ধতি এখনো চালু রয়েছে। আর তাই নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যকেই গোপনে প্রতিটি প্রার্থীর জন্য তিনটির একটি মতামত দিতে হয়। আর তা হচ্ছে—‘সমর্থন বা ইতিবাচক ভোট’, ‘নিরুৎসাহিত বা বিরোধী ভোট’ অথবা ‘কোনো মতামত নেই’।
তবে নির্দিষ্টসংখ্যক ভোটের পর পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের ব্যালটের রং আলাদা করা হয়। এর ফলে কোনো প্রার্থীর সম্ভাব্য ভেটো শনাক্ত করা সম্ভব হয়। তবে কোন দেশ কোন প্রার্থীকে আটকে দিয়েছে, তা জানা যায় না।
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- ৮৩ লাখ শরণার্থী জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে
- মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে
- ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই!
- টাইমস স্কয়ারে দুর্গোৎসব ১০ ও ১১ অক্টোবর
- সেন্টার ফর এনআররি ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত
- ঢালিউড অ্যাওয়ার্ডস ১০ অক্টোবর
- বিদেশি কর্মিদের লাখ ডলারের ভিসা ফি স্থগিত
- ‘ডেমোক্র্যাটরা জিতলে বাংলাদেশিরাও জিতে’
- নিউইয়র্কে বিমান আসার কোন সুখবর নেই
- সোসাইটির অ্যাকাউন্টে আছে মিলিয়ন ডলার
- প্রধানমন্ত্রী তারেক রহমান হার্ডলাইনে
- বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন পাইলট স্মিত মচ্ছর
- যুক্তরাষ্ট্রের মসজিদের ইমামকে বহিস্কারের রায়
- কানাডায় ১৩৬৮ বাংলাদেশি ডিপোর্টের অপেক্ষায়
- আমেরিকান জনগনের প্রতি ইরানের খোলা চিঠি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
