সেমির লক্ষ্যে অজিদের মুখোমুখি নিউজিল্যান্ড
প্রকাশিত: ২৯ জুন ২০১৯
এবারের বিশ্বকাপ ক্রিকেটের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ফেভারিট ইংল্যান্ডকে ৬৪ রানে হারিয়ে শেষ চারের টিকিট পায় তারা। আর নিউজিল্যান্ডের অবস্থাও প্রায় একই। হাতে রয়েছে ১১ পয়েন্ট। আর মাত্র একটি ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে ব্ল্যাক ক্যাপসদের।
এমন সমীকরণকে সামনে রেখে শনিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৬টায় মুখোমুখি হবে ২০১৫ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
ম্যাচ সামনে রেখে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড অভিজ্ঞদের নিয়ে সাজিয়েছেন তার স্কোয়াড। কেন উইলিয়ামসন এরই মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন হিসেবে। গত আসরের মতো এবারো আগুনে বোলিংয়ের জন্য প্রস্তুত বোল্ট। ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছেন তিনি। এছাড়া হার্ডহিটার কলিন মুনরো কপালে চিন্তার ভাঁজ বাড়াবে প্রতিপক্ষের। ব্যাটিংয়ে অভিজ্ঞ টেইলর-গাপটিলরা তো আছেনই। দুর্দান্ত ফর্মে আছেন অলরাউন্ডার জিমি নিশাম।
কিউইদের সব থেকে বড় শক্তি দলের সঙ্গে বোঝাপড়া। একটা দল হিসেবে দারুণ সফল তারা। ছোট দলগুলোকে পিষে ফেলার শক্তি তাদের মজ্জাগত। বিশেষ করে বোলাররা প্রতিপক্ষের ঘুম হারাম করে দিতে পারে।
অপরদিকে অজিদের কোচ জাস্টিন ল্যাঙ্গার স্কোয়াড সাজিয়েছেন অভিজ্ঞ ও নতুনদের দিয়ে। এক বছরে নিষিদ্ধ থেকে দলে ফিরলেও অজি দলে এখনো বড় তারকার নাম সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। ওপেনিংয়ে ডেডিভ ওয়ার্নার- উসমান খাজা প্রতিপক্ষের দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। বোলিংয়ে আগুন ঝরানোর জন্য উদগ্রীব থাকবেন টেস্ট র্যাকিংয়ের এক নাম্বার বোলার প্যাট কামিন্স। মিচেল স্টার্ক গতির ঝড় তোলে ভয় ধরিয়ে দিতে পারেন প্রতিপক্ষকে। এছাড়া ব্যাট হাতে ঝড় তুলতে পারেন টি-টোয়েন্টি স্পেশালিস্ট গ্লেন ম্যাক্সওয়েলও।
আর বিশ্বকাপে শতকরা জয়ের হার ৭৫ দশমিক ৩০ শতাংশ ধরে রাখতে অজিরা অবশ্য টেনে ধরতে চাইবে কালো ঘোড়া নিউজিল্যান্ডের লাগাম। তবে তা কতটা সফল হয়, এখন শুধু তাই দেখার অপেক্ষা।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, কলিন মুনরো, রস টেইলর, কলিন ডি গ্রান্ডহোম, মার্টিন গাপটিল, টম লাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, মিচেল স্যান্টনার, এবং টিম সাউদি।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, উসমান খাজা, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান কোল্টার-নাইল এবং জেসন বেহরেনডর্ফ।
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- কার পেনশন কত বাড়বে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
