সেঞ্চুরি করেই সমালোচনার জবাব দিলেন বেয়ারস্টো
প্রকাশিত: ১ জুলাই ২০১৯
ঘরের মাঠে বিশ্বকাপ। স্টেডিয়ামে নেই তেমন আশানরূপ দর্শক। কিন্তু ইংল্যান্ড দলের সমালোচনা করতে যেন সবার আগে এক পা দিয়ে রাখে ইংলিশরা। পান থেকে চুন খসলেই ইংলিশদের সমালোচনা করতে জুড়ি মেলা ভার। বিশ্বকাপের মত বড় মঞ্চে এসেও ইংলিশদের সেই চিরাচরিত রূপটা আবার দেখতে পেল সবাই।
ঘরের মাঠে বিশ্বকাপের সেমির স্বপ্ন জন্য নিভু নিভু তখন সমালোচকদের এক হাত নিয়েছিলেন বেয়ারস্টো। সেই বেয়ারস্টোর কথা বলার ভঙ্গিমা আবার পছন্দ হয়নি সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের। তিনিও সমালোচনা করে বসেন বেয়ারস্টোর। এই ঘটনা নিয়ে ইংলিশদের অন্দরমহলে অনেক জল গড়িয়েছে। সেগুলো সামনে না আসলেও সমালোচনার জবাব ব্যাট দিয়েই বুঝিয়ে দিয়েছেন বেয়ারস্টো। বিশ্বের বর্তমান এক নম্বর দল ভারতের বিপক্ষে দাপট দেখিয়ে তুলে নিয়েছেন বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি। যেই সেঞ্চুরির হাত ধরেই বিশ্বকাপের সেমির স্বপ্ন আবারো উজ্জ্বল করলো ইংল্যান্ড। পাক্রমশালী ভারতকে ৩১ রানে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ের ফলে বিশ্বকাপে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আবার টেবিলের চারে উঠে আসলো ইংল্যান্ড। শেষ ম্যাচে কিউইদের হারালেই বিশ্বকাপের সেমিতে উঠে যাবে থ্রি লায়ন্সরা।
ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বেয়ারস্টো মন্তব্য করেছিলেন, ‘মানুষ আমাদের ব্যর্থতার জন্য অপেক্ষা করছে। তারা চায় না যে আমরা জিতি। অনেকভাবেই তারা আপনার হারের জন্য অপেক্ষা করছে। যাতে করে তারা আপনার ওপর ঝাঁপিয়ে পড়তে পারে।’ বেয়ারস্টোর ক্ষোভটা আসলে অনুমেয়ই ছিল। বিশ্বকাপের তিন সেমি ফাইনালিস্ট আগেই নিশ্চিত হয়ে গেছে প্রায়। শুধু একটি জায়গা বাকি ছিল। যে জায়গাটার জন্য সবচেয়ে সুবিধাজনক অবস্থায় ছিল ইংল্যান্ডই। সেই ইংল্যান্ডকেই কেন এতসব সমালোচনা সহ্য করতে হয়েছে।
বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। ব্যাটিং সহায়ক উইকেটে তিনি যে সিদ্ধান্ত নিয়ে ভুল করেননি সেটিই প্রমাণ করেন ইংলিশ দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর পর ইনজুরিতে পড়েছিলেন জেসন রয়। সেই ম্যাচের পর দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই আবার মাঠে ফিরেন এই ওপেনার। এই দুই ওপেনার শুরু থেকে ভারতীয় বোলারদের বেধরক মারের উপর রাখেন। বুমরাহ একটু রয়ে সয়ে খেললেও অন্য বোলাররা কেউই ছাড় পাননি এই দুই ওপেনারের হাত থেকে।

ম্যাচের প্রথম ১১ ওভারেই দলীয় রান ৬০ পার করেন এই দুই ব্যাটসম্যান। এদিন রয়ের থেকে বেশি মারমুখী ছিলেন বেয়ারস্টো। ১৬তম ওভারে চাহালের তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে নিজের অর্ধশতক পূরণ করেন বেয়ারস্টো। ওই ওভারে আরো একটি ছক্কা হাঁকিয়ে ৫৮ বলে পৌছে যান ৬১ রানে। ১৬ ওভারে ইংল্যান্ডের রান গিয়ে দাঁড়ায় ১১২তে। এরপরের ওভারেই অর্ধশতক পূরণ করেন আরেক ব্যাটসম্যান জেসন রয়। দুজনের মারমুখী ব্যাটিংয়ে ২১ ওভারেই ইংল্যান্ডের রান গিয়ে দাঁড়ায় ১৫৫ তে। এক পর্যায়ে স্কোর প্রেডিক্টরে ইংলিশদের রান দেখাচ্ছিল ৩৭০ এর বেশি। কিন্তু কুলদীপ আঘাত হানলে সেই স্বপ্নে ভাটা পড়ে।
২৩ তম ওভারের প্রথম বলেই লং অন দিয়ে ছক্কা হাকাতে গিয়ে বদলি ফিল্ডার জাদেজার হাতে ক্যাচ দেন জেসন রয়। ভাঙে দুজনের ১৬০ রানের জুটি। জেসন রয় ৬৬ রানে আউট হলেও ঠিকই সেঞ্চুরি তুলে নেন বেয়ারস্টো। ২৬তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে এবারের বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরিটির দেখা পান তিনি। জেসন রয়, জো রুট, জশ বাটলার, ইয়ন মরগানের পর পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরির দেখা পান বেয়ারস্টো।

সেঞ্চুরি হাঁকিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি বেয়ারস্টো। শতরানের সঙ্গে আর মাত্র ১১ রান যোগ করে মোহাম্মদ শামীর বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ৩২ ওভারে ২০৫ রানে যখন ইংলিশদের দুই উইকেট পড়ে তখন ক্রিজে আসেন ইয়ন মরগান। কিন্তু আদোতে তেমন কোন প্রভাবই ফেলতে পারেননি তিনি। ৯ বল থেকে মাত্র ১ রান করে শামির বলে আউট হন মরগান। চতুর্থ উইকেট জুটিতে ইনিংস মেরামতের কাজ করেন জো রুট ও বেন স্টোকস। দুজনের ৭০ রানের জুটি আবারো বড় রানের স্বপ্ন দেখায় ইংল্যান্ডকে। মাঝের ওভারগুলোতে ভারতীয় বোলাররা কিছুটা চেপে ধরেছিল ইংল্যান্ডকে।
৫৪ বলে ৪৪ রান করে মোহাম্মদ শামীর তৃতীয় শিকারে পরিণত হন রুট। ৪৪ ওভারের প্রথম বলে তিনি যখন আউট হন তখন দলের রান ৪ উইকেট হারিয়ে ২৭৭। শেষ দিকে বেন স্টোকস ও জশ বাটলার কিছুটা ঝড় ওঠানোর চেষ্টা করেন। বেন স্টোকস বিশ্বকাপে নিজের তৃতীয় অর্ধশতক তুলে ৭৯ রানে আউট হন। আর অন্যদিকে, জশ বাটলার করেন ২০ রান। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩৭ রানের লড়াকু পুঁজি পায় ইংল্যান্ড। বিশ্বকাপে এত রান টপকে আর কোন দলই কোন ম্যাচ জিততে পারেনি।
এত বিশাল রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই লোকেশ রাহুলের উইকেট হারায় ভারত। এরপর কোহলি ও রোহিত শর্মা জুটি গড়ে তোলেন। ১৩৮ রানের জুটি গড়ে যখন ইংল্যান্ডকে ভয় লাগিয়ে দিচ্ছিল ভারত। তখন বিরাট কোহলিকে ৬৬ রানে আউট করে ম্যাচে প্রাণ ফিরিয়ে আনেন লিয়াম প্লাঙ্কেট। কিন্তু অন্য প্রান্ত আগলে রেখে ঠিকই এবারের বিশ্বকাপে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন রোহিত শর্মা। ১০২ রান করে তিনি থামেন ওকসের বলে। সৌরভ গাঙ্গুলির পর রোহিতই একমাত্র ভারতীয় ব্যাটসম্যান যে কি না এক বিশ্বকাপে ৩টি সেঞ্চুরি করলো। রোহিতের আউটের পর আর পেরে ওঠেনি ভারত। শেষ পর্যন্ত ৩১ রান দূরে থাকতেই ইনিংস থামে ভারতের।
ম্যান অব দ্য ম্যাচ হওয়া জনি বেয়ারস্টো বলেন, ‘টস জেতার পর দলের জন্য একটা প্লাটফর্ম তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সতীর্থরা খুব হতাশ হয়ে পড়ছিল কারণ আমরা ভালো খেলছিলাম টুর্নামেন্টে কিন্তু ফলাফল আমাদের পক্ষে আসতেছিল না। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে আমরা আরো উন্নতি করার চেষ্টা করবো। আমি প্রত্যেক বলই শট খেলার চেষ্টা করেছি। ভিভিএস লক্ষণ সানরাইজার্স হায়দরাদাবাদে আমার অনেক উপকার করেছে। ও দেখিয়ে দিয়েছে কীভাবে স্পিনারদের বিপক্ষে মারমুখী হয়ে খেলতে হয়। তারা প্রথম দিকে ভালো বোলিং করেছিল। আমার কয়েকটি ব্যাটের কিনারাতেও লাগে। কিন্তু পরবর্তীতে সেগুলোকে মানিয়ে খেলেছি আমরা। আমাদের জন্য পরবর্তী কয়েকদিন তিনটি অবশ্যই জিততে হবে এমন ম্যাচ রয়েছে। কিন্তু আগে আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটাতেই বেশি নজর দিচ্ছি।’
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
