সেই ম্যালকমের দাম ৭০ মিলিয়ন ইউরো চাইছে বার্সা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯
হায়রে নিয়তি! গত জুলাইয়ে কি অভিনব কায়দাতেই না ম্যালকম ছিনতাই করেছিল বার্সেলোনা। কেড়ে এনেছিল এএস রোমার মুখের গ্রাস। বছর না ঘুরতেই এই ব্রাজিলিয়ানের ওপর থেকে মুগ্ধতার মোহ কেটে গেছে বার্সেলোনার। প্রত্যাশা পূরণ না হওয়ায় ব্রাজিলিয়ান তরুণকে এখন বার্সেলোনা বিক্রি করে দিতে চাইছে। তবে বিক্রির নিলামে তুললেও লাভের টাকা গোনার বিষয়ে বার্সেলোনা বেজায় সচেতন।
বিশাল অঙ্কের লাভের আশায় বার্সা ২২ বছর বয়সী ম্যালকমের জন্য হাঁকিয়ে বসেছে চড়া দাম। ঝুলিয়ে দিয়েছে ৭০ মিলিয়ন ইউরোর প্রাইস-ট্যাগ। বার্সেলোনা স্পষ্ট করেই বলে দিয়েছে, ম্যালকমকে নিতে হলে পাক্কা ৭০ মিলিয়ন ইউরোই লাগবে।
গত জুলাইয়ে ব্রাজিলিয়ান এই তরুণ উইঙ্গারকে বার্সেলোনা কিনেছে ৪১ মিলিয়ন ইউরো দিয়ে। মানে তাকে ৭০ মিলিয়ন ইউরোয় বিক্রি করতে পারলে এক বছরেই বার্সেলোনার লাভ হবে ২৯ মিলিয়ন ইউরো। স্পেনের জনপ্রিয় ক্রীড়া দৈনিক মার্কার অবশ্য দাবি, ম্যালকমকে চাহিদা মতো ৭০ মিলিয়নে বিক্রি করতে পারলে বার্সেলোনার আসলে লাভ নাকি হবে ৩২ মিলিয়ন ইউরো।
কারণ, কেনার চুক্তিটা ৪১ মিলিয়ন ইউরোর হলেও বার্সেলোনাকে নাকি গুণতে হয়েছে ৩৮ মিলিয়ন ইউরো। বাকি ৩ মিলিয়ন ইউরো ফরাসি ক্লাব বোর্দোকে দেওয়ার কথা ছিল শর্ত সাপেক্ষে। কিন্তু ন্যু-ক্যাম্পে ম্যালকম প্রথম মৌসুমে সেই শর্ত পূরণ করতে পারেনি। ফলে বোর্দোও শর্তের বাকি টাকাটা পাচ্ছে না!

যাই হোক, এটা অন্য প্রসঙ্গ। গত জুলাইয়ে ব্রাজিলিয়ান এই তরুণকে কেনার কথা ছিল এএস রোমার। বোর্দোর সঙ্গে চুক্তির কথা-বার্তা সবকিছুই পাকা করে ফেলেছিল রোমা। ম্যালকমের স্বাস্থ্য পরীক্ষার জন্য বিমানের টিকিটও পাঠিয়ে দিয়েছিল রোমা। এমনকি ব্রাজিলিয়ান তারকাকে অভ্যর্থনা জানানোর জন্য রোমার সমর্থকেরা বিমান বন্দরে অপেক্ষাও করছিল।
কিন্তু ম্যালকমের বিমান শেষ পর্যন্ত রোমে যায়নি। নাক ঘুরিয়ে তাকে বহনকারী বিমান ল্যান্ড করে বার্সেলোনায়। শেষ মূহূর্তে অন্যায় পথে রোমার মুখের গ্রাস কেড়ে নেয় বার্সেলোনা। রোমার চেয়ে বেশি টাকা দেওয়ার লোভে ফেলে বোর্দোকে রাজি করিয়ে ফেলেছে বার্সা। ম্যালকমও স্বপ্নের বার্সেলোনার আচমকা প্রস্তাব পেয়ে এক বাক্যে রাজি হয়ে যান। ফলে তিন পক্ষ মিলেই নীতি-নৈতিকতার তোয়াক্কা না করে সেরে ফেলে চুক্তি।
কিন্তু বছর পার না হতেই সেই ম্যালকমকে বিক্রি করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বার্সেলোনা। বয়স মাত্রই ২২। ফলে বার্সেলোনা কোচ ম্যালকমকে নিয়মিত খেলানোর ঝুঁকিটা নেননি। মৌসুমের এ পর্যন্ত ব্রাজিলিয়ান তরুণকে তিনি খেলিয়েছেন মাত্র ১৫টি ম্যাচে। এর মধ্যে লিগে খেলিয়েছেন মাত্র ৮ ম্যাচে।
তবে ম্যাচগুলোতে খেলেছেন, তাতেও ক্লাবের প্রত্যাশাটা সেভাবে পূরণ করতে পারেননি ব্রাজিল তরুণ। সব মিলে ১৫ ম্যাচে করেছেন মাত্র ৩টি গোল। এই পারফরম্যান্স দিয়ে কি আর বিশ্বসেরা বার্সেলোনায় নিজের জায়গা পাকা করা যায়! বার্সা তাই বিক্রির নিলামে তুলতে যাচ্ছে তাকে। তবে,মোটা দাগের লাভ নিশ্চিত হলেই কেবল বিক্রি করা হবে। নচেৎ নয়।
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
