সেই চেরনোবিলে ফুল ফুটেছে
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশিত: ১১ জুলাই ২০১৯
একটি পারমাণব্কি বিস্ফোরণ যে কতটা ভয়াবহ হতে পারে, ইতিহাসে সম্ভবত তার সবচেয়ে বড় উদাহরণ হয়ে থাকবে চেরনোবিল বিস্ফোরণ। বলা হয় এটিই পৃথিবীর সবচেয়ে বড় পারমাণবিক বিপর্যয়। ১৯৮৬ সালের এপ্রিল মাসে তৎকালীন সোভিয়েত ইউনিয়নভুক্ত ইউক্রেনের চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি চুল্লিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুন ১০ দিন পর্যন্ত স্থায়ী ছিল।
গবেষকরা জানান, এই ঘটনার ফলে ১৯৪৫ সালে হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়েও ৫০০ গুণ বেশি পারমাণবিক দূষণ ছড়িয়ে পড়ে পরিবেশে।
২৩৭ জন মানুষ পারমাণবিক বিকিরণের ফলে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন এবং প্রথম তিন মাসে অন্তত ৩১ জন মারা যান। বিস্তীর্ণ জায়গাজুড়ে শক্তিশালী তেজষ্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ায় ধ্বংস হয় জীববৈচিত্র্য। পরিবেশ-প্রতিবেশ হয়ে ওঠে বিষময়। এর প্রভাবে পরবর্তী অনেক বছর নানা রোগে আক্রান্ত হন হাজার হাজার মানুষ। এক পর্যায়ে ক্ষতি কমাতে দুর্ঘটনাস্থল ওই বিদ্যুৎকেন্দ্রের চারপাশে প্রায় ৩০ মাইলজুড়ে মানুষের বসবাস নিষিদ্ধ করা হয়, যা এখনো বলবৎ আছে। তবে আশার কথা, সেই চেরনোবিলে ফুটেছে ফুল, ছড়াচ্ছে সুবাস।
সম্প্রতি চেরনোবিলের বিপর্যস্ত এলাকায় ফোটা কয়েকটি ফুলের ছবি প্রকাশ করেছে রাশিয়ার একটি ওয়েবসাইট। নানা রঙের এসব ফুলে যেন নতুন করে প্রাণ ফিরতে শুরু করেছে ওই এলাকায়। ফুলের সুবাস ছড়াচ্ছে শান্তির বার্তা।
রাশিয়াভিত্তিক ওই বার্তা সংস্থার খবর জানানো হয়, পারমাণবিক চুল্লিতে বিস্ফোরণের পর ওই এলাকা থেকে সাধারণ মানুষকে দূরে সরিয়ে নেয়া হয়। তবে কিছু মানুষ আদি ভিটেমাটি বলে সেখানে ফেরেন। বিস্ফোরণের পর চেরনোবিলের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রচেরনোবিলের এক্সক্লুশন জোন বা পরিত্যক্ত এলাকাটি জীববিজ্ঞানী ও গবেষকদের কাছে হয়ে উঠেছে একটি গুরুত্বপূর্ণ জায়গা। যারা আসা-যাওয়া করেন, তাদের বেশিরভাগই তেজষ্ক্রিয়তার প্রভাবগ্রস্ত জীববৈচিত্র্য নিয়ে গবেষণা করতে আসেন।
তাদের মাধ্যমেই সম্প্রতি বিস্ফোরণ এলাকার একটি ডোবা থেকে ধারণ করা সাদা ও হলুদ রঙের শাপলা ফুলের ছবি অনলাইনে প্রকাশ করা হয়েছে। ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের যে পেজে পোস্ট করা হয়েছে, সেটি হচ্ছে ‘চেরনোবিল র্যাডিয়েশন অ্যান্ড ইকোলজিক্যাল বায়োস্পেয়ার রিজার্ভে’র।
ওই ছবির পোস্টে ভয়ানক বিপর্যয়ের ভূমিতে নানা উদ্ভিদ-গুল্মের জন্মানো ও ফুল ফোটার বিষয়টি নিয়ে অনেকেই মন্তব্য করেছেন।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, চেরনোবিল বিস্ফোরণের পর ওই শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়। পরবর্তী পরিবেশ-প্রতিবেশ আঁচ করতে ১৯৯৮ সালের দিকে বিশেষ প্রজাতির বিলুপ্তপ্রায় কয়েকটি ঘোড়া ওই অঞ্চলে ছেড়ে দেয়া হয়। পরে ‘পেরজলস্কি’ প্রজাতির এসব ঘোড়া বংশবৃদ্ধি করে। সেই সাফল্যে রোপণ করা হয় বিভিন্ন প্রজাতির গাছ। সেসব রোপিত গাছের ফলাফলও বেশ সন্তোষজনক। এবার ফুলগুলো দিচ্ছে যেন সম্ভাবনার এক নতুন বার্তা।
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- যেসব কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা
- মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পকে নিয়ে কমেডিয়ানদের ‘ব্যঙ্গ’
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়
- সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২২৫—উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যা
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
