সেই এফআর টাওয়ারে সুনসান নীরবতা, নেই পুলিশও
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯
ভয়াবহ আগুনের ঘটনায় রাজধানীর বনানী এফআর টাওয়ারে নেই আর আগের মতো মানুষের আনাগোনা। পুরো ভবনের ২২টি ফ্লোরের সকল প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে। ভবনের নিরাপত্তার জিম্মাদারি ছেড়ে দিয়ে বনানী সোসাইটির কাছে ন্যস্ত করেছে পুলিশ। শুধু অনুমতিসাপেক্ষে নীরবে ভবন থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
গত ২৮ মার্চ দুপুরে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের এফআর টাওয়ারে আগুন লাগে। এ ঘটনায় একজন শ্রীলঙ্কান নাগরিকসহ ২৪ জন নিহত হন।
অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের করা মামলায় কাশেম গ্রুপের মালিক তাসভির উল ইসলাম এবং এফআর টাওয়ারের জমি ও ১০টি ফ্লোরের মালিক এস এম এইচ আই ফারুক গ্রেফতার করে পুলিশ। তাসভির জামিনে বেরিয়ে এলেও মুক্তি মেলেনি ফারুকের।
আগুনের ঘটনার পর থেকে এফআর টাওয়ারের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে রাজউক কর্তৃক গঠিত তদন্ত কমিটি গত ৪ এপ্রিল রাজউকের চেয়ারম্যানের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। দুই শর্ত পূরণ হলেই চালু হবে বনানীর এফআর টাওয়ার। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ওই তদন্ত প্রতিবেদনে এমনটিই জানানো হয়েছে।

আজ সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, এফআর টাওয়ারের প্রধান ফটকে সুনসান নীরবতা। গেট বন্ধ। শুধু সড়কে চলা যানবাহনের হর্নের শব্দ। তবে এফআর টাওয়ারের পেছনে নিরাপত্তাকর্মীরা টেবিল সাজিয়ে টালি খাতা নিয়ে বসে আছেন। পেছনের সিঁড়ি খোলা রাখা হয়েছে। বেশ কয়েকজনকে নিজেদের মালামাল নামিয়ে নিয়ে যেতে দেখা যায়। ভবনে আগুনের পর পুলিশ ভবনের নিরাপত্তা ও তত্ত্বাবধানে নিয়োজিত থাকলেও সোমবার পুলিশ দেখা যায়নি।
বনানী সোসাইটির নিরাপত্তাকর্মী জাহাঙ্গীর আলম বলেন, ‘পুলিশ আর এখানে আসে না। তারা আমগো ওপরে দায়িত্ব দিছে। আমরাই বইসা থাকি। কেউ আসলে খাতায় নাম, ঠিকানা লেইখা স্বাক্ষর নিতাছি। ফের মালমাল নিয়ে যাবার কালেও মালামালের তালিকা লেইখা নিতাছি।’
তিনি জানান, আজকে দুটি প্রতিষ্ঠান মালামাল নিতে এসেছে। প্রতিষ্ঠান দুটি হলো কাশেম গ্রুপ আর হেরিটেজ এয়ার এক্সপ্রেস।
সেখানেই কথা হয় কাশেম গ্রুপের নিরাপত্তাকর্মী জাকির হোসেনের সঙ্গে। তিনি জানান, ২০, ২১ ও ২২ তলায় কাশেম গ্রুপের কার্যক্রম ছিল। ভবনে আগুন লাগার পর তাদের কার্যক্রম বন্ধ হয়ে যায়। গ্রেফতার হয় মালিকের ছেলে তাসভিরুল। জামিনে বেরিয়ে তিনি ব্যবসার কার্যক্রম অন্যত্র সরিয়ে নিয়েছেন। পাশাপাশি এফআর টাওয়ারে থাকা অফিসিয়াল মালামাল সরিয়ে নিচ্ছেন। আজও শ্রমিক ও মিস্ত্রিরা এসেছেন; এসি, ফ্রিজ, সোফাসহ প্রয়োজনীয় জিনিসপত্র খুলছেন। পরে সব একসঙ্গে নিয়ে যাবেন।
জাহিদ হোসেন আরও বলেন, ‘আমগো স্যারের তো কোনো দোষ নাই। তিনি চারটি ফ্লোর কিনছেন বলেই কি আগুন লাগছে নাকি?’
এফআর টাওয়ারের জমি ও ১০টি ফ্লোরের মালিক এস এম এইচ আই ফারুকের রোজ ডে নামক কমিউনিটি সেন্টারের ম্যানেজার মনির হোসেন বলেন, ‘এই যে ভবন বন্ধ; আমরা বইসা আছি। কোনো কাজ নাই। বেতন পাব কি-না তার কোনো নিশ্চয়তা নাই। বেতনই বা কে দেবে? মালিক তো জেলে। সে খবর আর কেউ নেয় না।’
তিনি বলেন, ‘ভবনে আগুন লাগার সঙ্গে তো মালিকের কোনো সম্পর্ক নাই। আবার ভবন যে সম্পূর্ণ অগ্নিনির্বাপক শর্ত মেনে নির্মাণ করা হয়নি-সে দায়ও তো মালিক ফারুক স্যারের না। আগুন লাগছে ৮ তলার বায়িং হাউস থেকে। আর ভবন নির্মাণ করেছে রূপায়ন। ইমারত বিধিমালা লঙ্ঘন করে ভবন নির্মাণ বন্ধের জন্য ফারুক স্যারই রাজউককে চিঠি দিয়েছে। থানায় জিডি করেছে। অথচ স্যারকেই জেলে যেতে হলো। মূল যে দুইপক্ষ দোষী তাদের কাউকেই পুলিশ ধরতে পারেনি।’

ভবন কবে নাগাদ খুলবে জানতে চাইলে মনির হোসেন বলেন, ‘এখন ভবন খোলা অনেক কিছুর ওপর নির্ভর করছে। স্যার জামিনে আগে বের হোক। সবগুলো তদন্ত কমিটির সামগ্রিক রিপোর্টের আলোকেই কার্যক্রম চালু করা হবে।’
গুলশান বিভাগের সহকারী কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘এফআর টাওয়ারের ঘটনার তদন্ত ও এ সম্পর্কে কার কী দায়-দায়িত্ব তা তদন্তকারী ডিবি পুলিশ বলতে পারবে।’
এফআর টাওয়ারে আগুনের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগ। ডিবি উত্তর বিভাগের ডিসি মশিউর রহমান জাগো নিউজকে বলেন, ‘তদন্তের দায়িত্ব আমাদের। আর ভবনের দেখভাল করবেন লোকাল পুলিশ, সোসাইটির সিকিউরিটি বিভাগ, সিটি কর্পোরেশন ও ভবন কর্তৃপক্ষ।’
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
