সুনামগঞ্জে নৌকা ডুবে নারী-শিশুসহ নিহত ৫
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫
সুনামগঞ্জের জামালগঞ্জের বৌলাই নদীতে যাত্রীবাহী ইঞ্জিন চালিত নৌ-ডুবিতে তিনজন শিশু ও দুজন নারীসহ ৫ জনের নিহত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) রাত ১০ টার দিকে মধ্যনগর থেকে আসার পথে উপজেলার বেহেলী ইউনিয়নের মদনাকান্দি ও হেরারকান্দির মধ্যবর্তী বৌলাই নদীতে এ দুর্ঘটনা ঘটে। সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের তাপন চক্রবর্তীর স্ত্রী বিউটি চক্রবর্তী (৪০), নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার হাতনি গ্রামের নিরদ সরকারের স্ত্রী কল্পনা রানী সরকার (৫০), হাতনি গ্রামের নিরেন সরকারের মেয়ে জয়িতা সরকার (৬), নেত্রকোণার কলমাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের মেয়ে গঙ্গাঁ রানী সরকার (৮)। অপর এক নিহত শিশুর পরিচয় এখনও জানা যায়নি।
আহত শিশু সৌরভ সরকারকে (৬) উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার মধ্যনগর উপজেলা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকাটিতে ৭০ জন যাত্রী এবং মালামাল নিয়ে জামালগঞ্জ উপজেলা শহরে আসার পথে বৌলাই নদীতে নৌকাটি ডুবে যায়। অনেক যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও পাঁচ যাত্রী নিহত এবং একজন আহতের খবর পাওয়া গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মধ্যনগর উপজেলা থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় ৭০ জন যাত্রী এবং মালামাল নিয়ে জামালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় যাত্রীরা। পথিমধ্যে বৌলাই নদীতে অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাটি ডুবে যায়। এতে ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে জামালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য দেবাশীষ তালুকদার জানান, পাশের মধ্যনগর উপজেলা সদরে শনিবার হাটবার ছিল। ওখানে বাজার সওদা করে ট্রলারে করে ফিরছিলেন ৫০-৬০ জন যাত্রী। ট্রলারে মালামালও বোঝাই ছিল। ট্রলারটি মদনাকান্দি-দুর্গাপুরের কাছাকাছি নোয়াপাড়া এলাকায় গিয়ে ডুবে যায়। এ সময় অন্যান্য যাত্রীরা পাড়ে ওঠলেও দুই নারী ও তিন শিশু ডুবে মারা যায়।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জাকির হোসেন কালবেলাকে বলেন, নৌকাতে অতিরিক্ত যাত্রী থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছে। মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ পুলিশ সুপার তোফায়েল আহমেদ খান কালবেলাকে বলেন, মধ্যনগর থেকে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাডুবে ৫ জন নিহত হয়েছে। এর মধ্যে দুজন মহিলা ও তিনজন শিশু।
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- নিউইয়র্কে কমলগঞ্জ সোসাইটির বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত
- নিউইয়র্কে ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
- সিলেট সদর থানা এসোসিয়েশনের বনভোজন
- ভার্জিনিয়ায় বাইটপোর মেজবান দর্শক মাতালেন নকীব খান ও প্রতীক হাসান
- সাংবাদিকদের সঙ্গে এহসানুল মাহবুব জুবায়েরের মতবিনিময়
- কুইন্সে মঞ্চস্থ হলো নাটক বিবাহ সমাচার
- জ্যাকসন হাইটসে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান
- শাহ নেওয়াজ গ্রুপের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
- প্রেসিডেন্ট মঈন ও প্রেসিডেন্ট-ইলেক্ট ওয়াসি চৌধুরী
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি’র স্কুল সাপ্লাই বিতরণ
- চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- দিনাজপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- খান’স টিউটোরিয়াল এর নতুন অফিস উদ্বোধন
- নিরাপরাধরাও আইস পুলিশের হাত থেকে রক্ষা পাচ্ছেন না
- জেমিনি অ্যাওয়ার্ডে সম্মানিত ৩০ প্রবাসী বাংলাদেশি
- নিউইয়র্কে স্কুল খুলছে ১০ সেপ্টেম্বর
- যুক্তরাষ্ট্র ও কানাডার বানিজ্য যুদ্ধ শুরু
- নেপালে লাশ আর লাশ
- ‘তারেকের বহরে ডিম ও জুতো নিক্ষেপের কর্মসূচি নেই’
- দোলাচলে বাংলাদেশ-ভারতের সম্পর্ক
- শিশুদের জন্য ফেসবুক, টিকটক ও ইনস্ট্রাগ্রাম নিষিদ্ধ হচ্ছে
- ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারনকে হত্যার হুমকি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
