সিনেমা থেকে আয় বাড়াতে যে উদ্যোগ নিল সৌদি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪
রাজস্ব আয় বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। সিনেমা হল পরিচালনার নবায়ন ফি উল্লেখযোগ্য হারে কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এর ফলে সিনেমা টিকিটের দাম কমবে ব্যাপক। সৌদি গ্যাজেটের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
বিনোদন খাত সমৃদ্ধ করতে সৌদি আরবের সংস্কৃতিমন্ত্রী প্রিন্স বদর বিন আবদুল্লাহ এবং ফিল্ম কমিশনের পরিচালনা পর্ষদ একগুচ্ছ উদ্যোগ নিয়েছে। এর মধ্যে স্থায়ী ও অস্থায়ী সিনেমার পাশাপাশি বিশেষ বৈশিষ্ট্যের সিনেমার অনুমোদন ফি কমানো হবে।
‘এ’ ক্যাটাগরির শহরগুলোর স্থায়ী সিনেমা হলের ফি দুই লাখ ১০ হাজার সৌদি রিয়াল থেকে কমিয়ে ২৫ হাজার সৌদি রিয়াল করা হয়েছে। এসব শহরে অস্থায়ী সিনেমা হল পরিচালনার খরচ এখন এক লাখ ৫ হাজার সৌদি রিয়াল থেকে কমে দাঁড়িয়েছে ১৫ হাজার সৌদি রিয়ালে।
‘এ’ ক্যাটাগরির শহরগুলোতে স্থায়ী সিনেমা হলের ফি এখন প্রতি শাখায় তিন হাজার সৌদি রিয়াল, যা আগের স্ক্রিন প্রতি ২১ হাজার সৌদি রিয়াল থেকে অনেক কম। অস্থায়ী সিনেমা হলের শাখায় ফি কমানো হয়েছে। এখন ‘এ’ ক্যাটাগরির শহরগুলোতে শাখাপ্রতি ফি ৫০০ সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে।
চলচ্চিত্র খাতের সমৃদ্ধি আরও উৎসাহিত করতে এবং সৌদি জনগণের কাছে সিনেমা আরও সহজলভ্য করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এই ব্য়য় কমানো হয়েছে।
রিয়াদের সিনেমা হলে এখন মানভেদে টিকিটের দাম ৩৫ সৌদি রিয়াল থেকে শুরু করে ৫৪ রিয়াল পর্যন্ত। এই দাম অর্ধেকেরও বেশি কমবে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিষ্ঠার পর থেকে সৌদি আরবের চলচ্চিত্রশিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ফিল্ম কমিশন। এর কৌশলগত উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে— খাতের অবকাঠামো উন্নত করা, বিনিয়োগের প্রচার করা এবং স্থানীয় প্রতিভাদের অংশগ্রহণ নিশ্চিত করা। সৌদি আরবকে এই অঞ্চলের একটি শীর্ষস্থানীয় চলচ্চিত্র শিল্প কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে এই প্রচেষ্টাগুলো ডিজাইন করা হয়েছে।
সিনেমা খাতের জোরদার উন্নয়নে বেসরকারি খাতকে টিকিটের দাম কমাতে এবং প্রচারে উৎসাহিত করতে সিনেমার টিকিটের রাজস্বের জন্য ভর্তুকি দিতে চায় কমিশন। সিনেমা স্ক্রিন সংখ্যা বাড়ানো এবং সৌদি চলচ্চিত্রের স্থানীয় স্ক্রিনিং বাড়ানোর লক্ষ্যে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে সিনেমায় সাংস্কৃতিক ও সৃজনশীল বৈচিত্র্য তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০১৮ সালের এপ্রিল থেকে ছয় বছরে ছয় কোটি ১০ লাখ সিনেমার টিকেট বিক্রির মাধ্যমে ৩৭০ কোটি সৌদি রিয়াল বা ৯৮ কোটি ৬০ মার্কিন ডলার আয় করেছে সৌদি আরব।
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
