সারাদেশে ক্যাম্প করে সপ্তাহব্যাপী ভূমি সেবা
প্রকাশিত: ৯ এপ্রিল ২০১৯
ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, গতিশীলতা আনায়ন ও জনসাধারণের মধ্যে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে ‘ভূমি সেবা সপ্তাহ এবং ভূমি উন্নয়ন কর মেলা’ শুরু করছে সরকার। বুধবার (১০ এপ্রিল) থেকে সারাদেশে ক্যাম্প করে সপ্তাহব্যাপী এ ভূমি সেবা দেয়া হবে। মঙ্গলবার (৯ এপ্রিল) ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সপ্তাহব্যাপী ভূমি সেবার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘রাখবো নিষ্কণ্টক জমি বাড়ি, করব সবাই ই-নামজারি’। সপ্তাহে প্রত্যেক জেলা, উপজেলা, রাজস্ব সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিস, তথা ৮টি বিভাগ, ৬৪ জেলা এবং ৫০৭টি উপজেলা বা সার্কেল ভূমি অফিসে সেবা ক্যাম্প স্থাপন করা হয়েছে।
আগামী বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয়ভাবে ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবন সংলগ্ন সেবা ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
ক্যাম্পে যেসব সেবা দেয়া হবে সেগুলো তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে বা সহজে স্বল্প সময়ে, অনায়াসে ও নির্ধারিত ফি দিয়ে ভূমি সেবা পাওয়ার বিষয়ে অবহিতকরণ বা উদ্বুদ্ধকরণ করা হবে। দেশের যেকোনো উপজেলা ভূমি অফিসে ই-নামজারির আবেদন প্রক্রিয়া প্রদর্শন এবং লিখিত অনুসরণীয় বার্তা এবং ফর্ম দেয়া হবে।
তাৎক্ষণিক ই-নামজারি সেবা প্রদান, ভূমি উন্নয়ন কর গ্রহণ, খাস জমি বন্দোবস্তের আবেদন গ্রহণ, বন্দোবস্তের কবুলিয়ত প্রদান, রিভিউ মোকদ্দমার আবেদন গ্রহণ, বিবিধ মোকদ্দমার আবেদন গ্রহণ ও সম্ভাব্য ক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেয়া হবে সেবা ক্যাম্পে।
সেবা ক্যাম্পে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৬ লাখ বিভিন্ন পর্যায়ের স্কাউটকে ভূমি বিষয়ে প্রাথমিক জ্ঞান দেয়া হবে। সেবা ক্যাম্পে স্কাউটরা তাঁবু নির্মাণ করবেন এবং ই-নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়সহ অন্যান্য সেবা প্রদানে প্রত্যক্ষভাবে স্কাউটরা অংশগ্রহণ করবেন।
সেবাগ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব অনলাইনে দেয়ার জন্য ক্যাম্পে একজন কর্মকর্তা থাকবেন। ‘ভূমি সেবা ও জনগণের প্রত্যাশা’ নামে বিদ্যালয় পর্যায়ে সর্বোচ্চ এক হাজার এবং কলেজ পর্যায়ে সর্বোচ্চ এক হাজার ৫০০ শব্দ বিশিষ্ট রচনা প্রতিযোগিতা আয়োজন করা হবে এবং সেরা তিনজনকে পুরস্কৃত করা হবে।
যে সব ব্যাংক সার্টিফিকেট মামলা সংশ্লিষ্ট কাজের সাথে সম্পৃক্ত তাদের কার্যক্রম প্রদর্শন করা হবে। জরিপ সংক্রান্ত কার্যক্রম, ভূমি অধিগ্রহণ ও গুচ্ছগ্রাম প্রকল্প কার্যক্রম সম্পর্কে সেবা ক্যাম্পে জনগণকে অবহিত করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
