সর্বেসর্বা
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯
সাদিয়া সুলতানা পড়ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে চতুর্থ বর্ষে। ক্যাম্পাসের কম–বেশি সবাই তাঁকে চেনেন ‘মোটিভেশনাল স্পিকার’, অর্থাৎ অনুপ্রেরণাদায়ী বক্তা হিসেবে! তাঁর ক্যাম্পাসের এক জুনিয়র মেসেঞ্জারে জানালেন, কাউকে প্রেরণা দেওয়ার কাজটা ‘সাদিয়া আপু’ নাকি বেশ ভালো পারেন।
কী ভালো লাগে সাদিয়ার? ফোনের ওপাশ থেকে উত্তর আসে, ‘অনেক কিছু। লেখালিখি, বিতর্ক, রান্না, সেলাই, খেলাধুলা, উপস্থাপনা...।’ বুঝলাম, ভুল করেছি। প্রশ্ন হওয়া উচিত ছিল, কী ভালো লাগে না! সহশিক্ষা কার্যক্রমে যে তিনি বেশ এগিয়ে আছেন, সেটা আমাদের ততক্ষণে বোঝা হয়ে গেছে। আর পড়ালেখা? জানা গেল, এত সবের পাশাপাশি পড়ালেখাতেও তিনি ভালো সিজিপিএ ধরে রেখেছেন।
প্রতি পয়লা বৈশাখে সাদিয়া ক্যাম্পাসে পিঠার দোকান দেন। বন্ধুরা সাহায্যও করেন। সেই সব পিঠা আবার তাঁর নিজের তৈরি। পিঠা বিক্রির টাকা জমিয়ে কিনে ফেলেছেন একটা সেলাই মেশিন। হোস্টেলে বন্ধুবান্ধব, সিনিয়র, জুনিয়র সবার পছন্দের ডিজাইনে জামা বানিয়ে দেন। সম্প্রতি ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় রংপুর মেডিকেলকে হারিয়ে তাঁর দল চ্যাম্পিয়ন হয় আর তিনি পান শ্রেষ্ঠ বক্তার খেতাব। বাংলাদেশ ডিবেট ফেডারেশন কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশের সেরা ১৮টি দলের একটি তাঁর দল।
‘যে রাঁধে সে চুলও বাঁধে’, সূত্র মেনে খেলাধুলায়ও কম যান না এই বিতার্কিক। সর্বশেষ ২৬ মার্চ আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় ইনডোরে ক্যারমের এই চ্যাম্পিয়ন আউটডোরে হাইজাম্প ও লংজাম্প—দুটিতেই দ্বিতীয় হন। তা ছাড়া আবৃত্তি, স্বরচিত কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা বা অবিরাম গল্প বলা বিভাগে অসংখ্য পুরস্কার আছে তাঁর। এ ছাড়া ‘খাইদাই পার্টি’ নামে বন্ধুরা মিলে একটি দল করেছেন, যেখানে তাঁরা বিভিন্ন খাবারের প্রচার করেন এবং অর্ডার করা খাবার সরবরাহের কাজ করেন।
সর্বশেষ জন্মদিনে এক জুনিয়র হঠাৎ ফোন করে জরুরি ভিত্তিতে ক্যাম্পাসে আসতে বলেন। হোস্টেল থেকে ক্যাম্পাসে গিয়ে দেখেন, ডিপার্টমেন্টের জুনিয়ররা মিলে ‘সারপ্রাইজ বার্থডে পার্টি’র আয়োজন করেছেন। সাদিয়াকে ঘিরে এ রকম অসংখ্য ভালোবাসার গল্প ছড়িয়ে আছে ক্যাম্পাসের আনাচকানাচে। গল্পের কথা বলতেই মনে পড়ল, সাদিয়া কিন্তু গল্পও লেখেন।
ভবিষ্যতে কী করতে চান? প্রশ্ন শেষ না করতেই চটপট উত্তর এল, ‘ব্যবসা’। হ্যাঁ, তা তো করবেনই। এটাই–বা বাদ থাকবে কেন!
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
- ওজনপার্কে বাংলাদেশি লেস্টুরেন্টে বোমা নিক্ষেপ
- নিউইয়র্কে ‘রাজাকার’ নামে গাড়ির প্লেট
- নিউইয়র্কে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ৯ আগস্ট
- আশার বাণীতেই থাকলো যুক্তরাষ্ট্র বিএনপি
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মিশরকে `ডাকাতি` করে হারানো হয়েছে: মেয়র মামদানি
- আজকাল ৯৩০
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
