সর্বাধিক হাফ সেঞ্চুরির রেকর্ড লিটনের
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৫
দুবার বৃষ্টিতে বন্ধ হয়েছে খেলা। প্রথমবার খেলা বন্ধ ছিল আধাঘণ্টা। দ্বিতীয়বার বন্ধ হওয়ার পর আর খেলা মাঠেই গড়ায়নি। টানা বৃষ্টিতে আম্পায়ারদ্বয় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে তিন ম্যাচ টি-২০ সিরিজ বাংলাদেশ জিতেছে ২-০ ব্যবধানে।
মাহমুদুল্লাহ রিয়াদের পাশে নাম লিখতে পারলেন না লিটন দাস। তবে সাকিব আল হাসানকে টপকে গেছেন। বাইলেটারাল সিরিজে সবচেয়ে বেশিবার অপরাজিত থাকার একক রেকর্ড এখনো সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহর। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি পাঁচ ম্যাচ সিরিজে তিনবার অপরাজিত ছিলেন। নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিন ম্যাচে অপরাজিত থাকার সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছিল টাইগার বর্তমান অধিনায়ক লিটনের। গতকাল যদি অপরাজিত থাকতেন, তাহলে তিন ম্যাচ টি-২০ সিরিজে টানা অপরাজিত থাকার রেকর্ড গড়তেন টাইগার অধিনায়ক। বাংলাদেশের আর কোনো ক্রিকেটারের যা নেই। প্রথম ম্যাচে অপরাজিত ৫৪, দ্বিতীয় ম্যাচে ১৮ রানে অপরাজিত থাকার পর গতকাল সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ওপেন করে আউট হন ৭৩ রানে। ৪৬ বলে ৬ চার ও ৪ ছক্কায় হাফ সেঞ্চুরির ইনিংসটি খেলে টাইগার অধিনায়ক টপকে গেছেন আরেক সাবেক অধিনায়ক সাকিবকে। লিটন এখন টি-২০ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে এককভাবে সর্বোচ্চ হাফ সেঞ্চুরির মালিক। ১২৯ ম্যাচে সাকিবের হাফ সেঞ্চুরি ১৩টি। ১১০ ম্যাচে লিটনের হাফ সেঞ্চুরি ১৪টি। মাহমুদুল্লাহর হাফ সেঞ্চুরি ১৪১ ম্যাচে আটটি।
বন্ধ লিটনের রেকর্ড গড়ার ম্যাচটি বৃষ্টিতে বাধাগ্রস্ত হয়েছে দুবার। ৪.১ ওভারে ১ উইকেটে ৬০ রান তোলার পর প্রথমবার বৃষ্টিতে বন্ধ হয়। ৩০ মিনিট বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়। এরপরই ব্যাটিং তাণ্ডব শুরু হয় লিটনের। খেলেন হাফ সেঞ্চুরির ইনিংস। তার ব্যাটিং তাণ্ডবে ৬ ওভারের পাওয়ার প্লেতে সাইফ হাসানের উইকেট হারিয়ে ৬৭ রান করে বাংলাদেশ। প্রথম ম্যাচে চার নম্বরে বাটিং করলেও দ্বিতীয়টিতে নামার সুযোগ হয়নি সাইফের। ব্যাটিং অনুশীলনের জন্য গতকাল লিটনের সঙ্গে ওপেন করেন। ৮ বলে ২ চারে ১২ রান করার পর আউট হন। সিরিজ নিশ্চিত হওয়ায় গতকাল পাঁচ পরিবর্তন নিয়ে খেলেছে টাইগাররা। দুই ওপেনার তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদি, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে বসিয়ে রাখা হয় সাজঘরে। তাদের পরিবর্তে নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিনকে খেলানো হয়। টস হেরে ব্যাটিং করে লিটন বাহিনী। দ্বিতীয়বার বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় বাংলাদেশের স্কোর ছিল ১৮.২ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান। যা নেদারল্যান্ডসের বিপক্ষে টাইগারদের সর্বোচ্চ স্কোর। আগের সর্বোচ্চ দলগত স্কোর ছিল ৫ উইকেটে ১৫৯ রান। ২০২৪ সালে ১৩ জুন জ্যামাইক
ব্যাটিংয়ের জন্য বাংলাদেশ গতকাল ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনে। ওপেন করেন লিটন ও সাইফ। তিন নম্বরে তাওহিদ হৃদয়। কিন্তু ১৪ বলে ৯ রানের বেশি করতে পারেননি। চারে ব্যাটিং করেন শামীম হোসেন পাটোয়ারী। ১৯ বলে ২১ রান করেন এক চারে। ১৪.৩ ওভারে ১২২ রানে ৪ উইকেট হারানোর পর জুটি বাঁধেন দুই উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক ও সোহান। সোহান খেলতে নামে ২ বছর ১০ মাস পরে। ২০২২ সালে ৬ নভেম্বর অ্যাডিলেডে টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ খেলেছিলেন। বৃষ্টিতে বন্ধ হওয়ার আগে ১১ বলে ২ ছক্কায় ২২ রানের অপরাজিত ছিলেন সোহান। জাকের ১৩ বলে ১ চার ও ১ ছক্কায় অপরাজিত ছিলেন ২০ রানে। টাইগারদের ব্যাটিং ঝড়েও ৪ ওভারে ৫৩ রানের খরচে ৩ উইকেট নিয়েছেন কাইলি ক্লেইন।
- বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা
- হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক
- বৃহত্তর জাতীয় সরকার গঠনে রাজি নেতানিয়াহু, থাকতে চান প্রধানমন্ত্রী
- জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাকের চেষ্টা
- ই-রিকশার নিবন্ধন কীভাবে, কারা পাবেন জেনে নিন
- হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ
- টিন নিয়ে বিপাকে? বাতিল করতে পারবেন যেসব শর্তে
- ফ্রান্সে স্কুল ছুটি শেষে আবার বিক্ষোভ
- ইরানে ফের মার্কিন হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
- ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ভোট বাতিলে ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ
- হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- হ্যাকের পর বিন্যান্স থেকে অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা
- ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর
- আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত
- রেকর্ড ভেঙে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী
- পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
- ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে কেন এত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র?
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
