সমুদ্রতটে বিশালাকার তিমির নিথর দেহ, উদ্বিগ্ন জীববিজ্ঞানীরা
প্রকাশিত: ২৮ মে ২০১৯
সমুদ্রতটে পড়ে আছে বিশাল আকারের এক তিমির নিথর দেহ। এতটা জায়গাজুড়ে পড়ে আছে যে দূর থেকে দেখে বোঝার উপায় নেই, ওটা একটা তিমির দেহ।
মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলজুড়ে এই দৃশ্য আজকাল বেশ চোখে পড়ছে, যা বেশ উদ্বেগে ফেলেছে জীববিজ্ঞানীদের।
গত এক বছরে এধরনের বিলুপ্তপ্রায় তিমির মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে বলে জানিয়েছেন তারা।
উত্তর ক্যালিফোর্নিয়ার লিমানটুর সৈকতে শনিবার আরও একটি ধূসর তিমির দেহ দেখতে পেয়ে গবেষণায় নেমেছেন সমুদ্রবিজ্ঞানীরাও। তাদের একাংশের মতে, খাদ্যাভাবে এমন বিশালদেহী জলজ প্রাণী মৃত্যুর মুখে ঢলে পড়ছে।
যুক্তি হিসেবে তারা তুলে ধরছেন, সমুদ্রের ধারে পড়ে থাকা মৃতদেহগুলোতে স্পষ্ট অপুষ্টির ছাপ। অনেক সময়ে মা-শাবকের নিথর দেহও দেখা যাচ্ছে একত্রে। এই ক’মাসে অন্তত ১০ শতাংশ ধূসর তিমির মৃত্যু হয়েছে বলে পরিসংখ্যানে দেখা গেছে।
এখানকার মেরিন ম্যামাল সেন্টারের তরফে তিমির মৃত্যুর কারণ বুঝতে একটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। যারা সমুদ্রের তলদেশে নেমে খুঁজবেন কারণ।
আবার আরেকদলের মতে, এ ধরনের তিমির বংশবৃদ্ধি বেশি হয়। সেক্ষেত্রে এই অতিরিক্ত বংশবৃদ্ধিই তাদের মৃ্ত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে কি না, তা নিয়েও শুরু হয়েছে গবেষণা।
স্থানীয় পশুবিজ্ঞানী শন জনসনের কথায়, ‘এবছর এই অঞ্চলে আকস্মিকভাবে তিমির মৃত্যু হয়েছে। গোটা পশ্চিম উপকূল ঘিরেই এদের দেহ ছড়ানো। এটা অস্বাভাবিক লাগছে। সাধারণত বছরে খুব বেশি হলে, আমরা ১০টি তিমির দেহ দেখতে পাই।’
এর জন্য কেউ কেউ আবার বিশ্ব উষ্ণায়নকে দায়ী করছে। বলা হচ্ছে, সমুদ্রতলের জলের তাপমাত্রা বাড়ছে, সেই গরমে অত বড় প্রাণীরা ছটফট করতে করতে পাড়ের দিকে চলে আসছে, আর তাতেই মৃত্যু হচ্ছে।
ধূসর তিমির মৃত্যুরহস্য হয়তো উদ্ঘাটিত হবে। কিন্তু উদ্বেগ তাতেও কিছু কমছে না। কারণ, এভাবেই বিপন্ন হয়ে পড়ছে পৃথিবীর বহু জলচর জীব, যা থেকে তাদের রক্ষা করা জীববিজ্ঞানীদের কাছে রীতিমত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
- ওজনপার্কে বাংলাদেশি লেস্টুরেন্টে বোমা নিক্ষেপ
- নিউইয়র্কে ‘রাজাকার’ নামে গাড়ির প্লেট
- নিউইয়র্কে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ৯ আগস্ট
- আশার বাণীতেই থাকলো যুক্তরাষ্ট্র বিএনপি
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মিশরকে `ডাকাতি` করে হারানো হয়েছে: মেয়র মামদানি
- আজকাল ৯৩০
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
