সব পেশাতেই নারীর ক্ষমতায়ন আজ দৃশ্যমান: স্পিকার
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সব পেশাতেই নারীর ক্ষমতায়ন আজ দৃশ্যমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে আসছে নারীরা।
তিনি বলেন, পারিবারিকভাবেই এখন নারীরা অর্থনীতির সঙ্গে যুক্ত। সুযোগ ও সক্ষমতা কাজে লাগিয়ে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব। ক্ষুদ্র ও মাঝারী নারী উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রক্রিয়া সহজ হলে তারা জাতীয় অর্থনীতিতে ব্যাপক অবদান রাখতে পারবে।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার ইউএনডিপি এবং বাংলাদেশ ওমেন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিডাব্লিউসিসিআই) আয়োজিত ‘ওমেন’স ইকনোমিক এমপাওয়ারম্যান্ট ইন বাংলাদেশ’ শীর্ষক পলিসি ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতার সময় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন নারী উদ্যোক্তা ফেরদৌসী সুলতানা বেগম এবং শারমিন ইসলাম।
সেলিমা আহমেদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ওয়াসিকা আয়েশা খান এমপি, আয়েশা ফেরদৌস এমপি, ব্যাংক এশিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী, নারী উদ্যোক্তা রোকেয়া কবির এবং তাসলিমা সুলতানা খানম।
স্পিকার বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য নারী শিক্ষার প্রসার ও নারী প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। পরনির্ভরশীলতা কাটিয়ে স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। সুদীর্ঘ পথ পরিক্রমায় নারীরা অন্তরায় কাটিয়ে সব বাঁধা বিপত্তির উত্তোলন ঘটিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছে। এখন প্রয়োজন নিরাপদ কর্মপরিবেশ।
তিনি বলেন, সামাজিক প্রতিবন্ধকতা যুগে যুগে ছিল। সেসব প্রতিবন্ধকতাকে জয় করে পশ্চাৎপদ ও প্রান্তিক নারীগোষ্ঠীকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করতে হবে, তবেই অর্ন্তভুক্তিমূলক উন্নয়ন হবে। সেলাই, ব্লক, বাটিকই শুধু নয়, ঋণ সুবিধা পেলে অন্যান্য ব্যবসায়ও নারীরা সক্ষমতার স্বাক্ষর রাখতে পারবে। বারবার নদী ভাঙনের পরও এদেশের নারীরা পুনর্বার ঘর বাঁধে। সুতরাং এদেশের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন কিছু সময়ের ব্যাপার।
ড. শিরীন শারমিন বলেন, নারী উদ্যোক্তারা উৎপাদিত পণ্য যাতে সহজে বাজারজাত করতে পারে সেই উদ্যোগ নিতে হবে। ‘জয়িতা’ এর মতো প্রতিষ্ঠান উপজেলা পর্যায়ে ছড়িয়ে দিতে পারলে পণ্য বিপণনে নতুন মাত্রা যোগ হবে এবং নতুন নতুন নারী উদ্যোক্তা তৈরি হবে।
তিনি সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান। জেন্ডার বেইজড সহিংসতা প্রতিরোধের পাশাপাশি প্রতিকারের উপায় বের করা উচিত।
এ সময় তিনি মাদ্রাসা ছাত্রী নুসরাতের মতো আর যেন কোনো সহিংস ঘটনা সংঘটিত না হয় সে বিষয়ে সবাইকে সচেতন হতে আহ্বান জানান।
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯৩৮
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
