সন্নিকটে নির্বাচন, মাঠে নেই বিএনপির শীর্ষ নেতারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। আর মাত্র কয়েকটা দিন বাকি। নির্বাচনী প্রচারণার শেষ দিন ২৮ ডিসেম্বর। এরপর কোন প্রার্থী প্রচারণা চালাতে পারবেন না। সে অনুযায়ী প্রার্থীর হাতে সময় মাত্র ৩দিন। প্রচারণার এই চূড়ান্ত পর্যায়েও নির্বাচনী মাঠে নেই নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ নেতারা।
গত ৮ নভেম্বর সিইসি জাতির উদ্দেশ্যে এক ভাষণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিলে ২৩ ডিসেম্বর নির্বাচনের সময় নির্ধারণ করা হয়। এরপর জাতীয় ঐক্যফ্রন্টের দাবিতে নির্বাচন এক সপ্তাহ পেছানো হয়। পুনঃতফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু করেন প্রার্থীরা। প্রচারণার প্রথম দিন থেকেই লেভেল প্লেয়িং ফিল্ড, হামলা, মামলাসহ নানা অজুহাতে প্রচারণায় গড়পড়তা ছিল বিএনপির নেতাকর্মীদের। নির্বাচনী প্রচারণার অনেকটা সময় পেরিয়ে গেলেও নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে এখন পর্যন্ত নির্বাচনী মাঠে সক্রিয় হতে দেখা যায়নি।
বিএনপির নেতাকর্মীরা অনেকেই সেনা মোতায়েনের অপেক্ষায় ছিলেন। সেনা মোতায়েন করা হলে তারা দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় সক্রিয় হবেন বলেও জানিয়েছিলেন। গত ২৪ ডিসেম্বর সারা দেশের মতো নারায়ণগঞ্জ জেলায় ৪০০ সেনা মোতায়েন করা হয়েছে। সেনা মোতায়েন করার দ্বিতীয় দিন মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সারাদিন বিএনপির প্রার্থীদের পক্ষে কোন প্রচারণায় দেখা যায়নি বিএনপির শীর্ষ নেতাদের। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার, বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর, মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি এড. আবুল কালাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, ফতুল্লা থানা বিএনপির সভাপতি মো. শাহ্ আলম, বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া সহ অনেক শীর্ষ নেতাকেই নির্বাচনী প্রচারণার চূড়ান্ত পর্যায়ে মাঠে দেখা যায়নি। অথচ এদের সকলেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে দলীয় প্রার্থীর পক্ষেও মাঠে সক্রিয়তা নেই তাদের।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার প্রচারণার শুরুর দিকে নারায়ণগঞ্জ-১ আসনে মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের পক্ষে প্রচারণায় নামার কথা বললেও এরপর থেকে তাকে আর দেখা যায়নি। এরপর গত ১৫ ডিসেম্বর রাতে নারায়ণগঞ্জ-৪ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী ও নারায়ণগঞ্জ-৫ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী এসএম আকরামের সাথে তৈমূর আলমের বাসায় বৈঠক হয়। তখন এই দুই প্রার্থীর পক্ষেও প্রচারণায় নামবেন বলে কথা দিয়েছিলেন তৈমূর। কিন্তু প্রকৃতপক্ষে তাকে কোন প্রচারণায় দেখা যায়নি।
পাশে থাকার কথা বলে সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিনও প্রচারণায় নামেন নি। মনোনয়ন না পেয়ে কোন খোঁজ খবর নেই মো. শাহ্ আলমের। দুইদিন এসএম আকরামের পক্ষে প্রচারণায় নেমে অসুস্থতার কথা বলে আর প্রচারণায় নামেননি মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি এড. আবুল কালাম। মাঠে নেই জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদও। গত ১৬ ডিসেম্বর কাজী মনিরের পক্ষে রূপগঞ্জে তৈমূরের সাথে মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া নেমেছিলেন প্রচারণায়। এরপর আর তাঁর হদিস মেলেনি। এদিকে প্রথম কয়েকদিন আকরামের পক্ষে প্রচারণায় নেমে মামলায় জর্জরিত মহানগরের সাধারণ সম্পাদক পালিয়ে বেড়াচ্ছেন। পরপর দুইটি মামলার আসামী হয়েছেন এটিএম কামাল। এছাড়া বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুরকেও দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণায় নামতে দেখা যায়নি।
গত ২১ ডিসেম্বর বন্দরের সোনাকান্দা স্টেডিয়ামে অনুষ্ঠিত এক জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নারায়ণগঞ্জের ৫ প্রার্থীর পক্ষে বিএনপির সকল নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান। কিন্তু দলীয় মহাসচিবের কথার কোন তোয়াক্কাই করেননি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
এদিকে বিএনপির শীর্ষ নেতারা নির্বাচনী মাঠে না থাকাতে অনেকটা একা একাই প্রচারণা চালিয়ে যাচ্ছেন নারায়ণগঞ্জে ঐক্যফ্রন্টের প্রার্থীরা। তবে বিএনপির সহযোগিতা না পেয়ে সবচেয়ে বেশি কোনঠাসা হয়ে পড়েছেন নারায়ণগঞ্জ-৫ ও নারায়ণগঞ্জ-৪ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী এসএম আকরাম ও মুফতি মনির হোসাইন কাসেমী। এসএম আকরাম নিজ বলয়ের নেতাকর্মীদের নিয়ে কোনমতে প্রচারণা চালিয়ে গেলেও অসহায় হয়ে পড়েছেন মনির হোসাইন।
মনির হোসাইনের পাশে নেই বিএনপির নেতারা। তবে গত ২৪ ডিসেম্বর প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা প্রচারণায় না নামলেও পেছন থেকে সাহস ঝুগিয়ে যাচ্ছেন তাকে। এদিকে প্রেসক্লাব থেকে নামার পরই তাঁর সাথে আসা জেলা বিএনপির সহ সভাপতি পারভেজ আহমেদকেও গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। ফলে আরো একা হয়ে পড়েছেন কাসেমী। মোটকথা শীর্ষ নেতাদের অনুপস্থিতে মাঠ পর্যায়েও নেতাকর্মীরাও দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। এমন অবস্থা শেষ পর্যন্ত বহাল থাকলে চরম মাশুল গুনতে হবে নারায়ণগঞ্জ বিএনপিকে। এমনটাই মনে করছেন সাধারণ নেতাকর্মীরা।
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
