সন্ধ্যায় ডিপিএলের ফাইনাল
প্রকাশিত: ৫ মার্চ ২০১৯
এবারই প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে নতুন সংযোজন করা হয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে বিপিএলে স্থান না পাওয়া স্থানীয় সব ক্রিকেটাররা নিজেদের আলাদা করে প্রমাণ করার সুযোগ পেয়েছেন।
ঢাকার ক্লাব ক্রিকেটের শীর্ষ আসর প্রিমিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্টের এবারের আসরের চিত্রটাটাই আলাদা। কাগজে কলমের তিন শীর্ষ দল আবাহনী, মোহামেডান ও গাজী গ্রুপ সেমিফাইনালে উঠতে পারেনি।
ফেবারিটের তকমাধারিদের মধ্যে টিকে আছে শুধুমাত্র শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আজ সন্ধ্যা ছয়টায় শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টি-টোয়েন্টি লিগের ফাইনালে শেখ জামালের মুখোমুখি হবে প্রাইম দোলেশ্বর।
সাধারণত ক্লাব ক্রিকেট ঘরে বসে দেখার সুযোগ কম হয়। এবার সেমিফাইনাল থেকে ক্রিকেট অনুরাগীরা এ আসরের খেলা দেখতে পারছেন টিভির পর্দায়। যা এবারের এই আসরকে ভিন্ন আমেজ এনে দিয়েছে।
যথারিতি আজ সোমবার টি-টোয়েন্টির ফাইনাল খেলাও গাজী টিভিতে দেখা যাবে।
এবার কিছু নতুন মুখ সহ কয়েকজন প্রতিষ্ঠিত ও পরিণত পারফরমার ব্যাট ও বল হাতে জ্বলে উঠেছেন। তাদের অন্যতম হলেন ফরহাদ রেজা। জাতীয় দলের এ সাবেক অলরাউন্ডার এবার প্রাইম দোলেশ্বরের অধিনায়ক। প্রায় প্রতি ম্যাচে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফর্ম করে প্রাইম দোলেশ্বরকে ফাইনালে তোলা ফরহাদ রেজা সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন।
অন্যদিকে সেমির যুদ্ধে শাইনপুকুরের বিপক্ষে ২৯ বলে ৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলে শেখ জামালকে জয় এনে দিয়েছিলেন অলরাউন্ডার জিয়াউর রহমান। এই মুহূর্তে জাতীয় দলের বাইরে থাকা নুরুল হাসান সোহানের উইকেটকিপিং, ব্যাটিং এবং নেতৃত্বও শেখ জামালের বড় শক্তি।
আজকের ফাইনালে শেখ জামালের অন্যতম নির্ভরতা নাসির হোসেন। এ মেধাবী অলরাউন্ডার প্রথমে ফর্মহীনতা ও পরে ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে। বিপিএলে অপারেশনের ধকল কাটিয়ে তেমনভাবে নিজেকে মেলে ধরতে না পারলেও প্রিমিয়ার লিগে ভালো করতে প্রচুর পরিশ্রম করছেন নাসির। কোচ সোহেল আজকের ফাইনালে নাসিরের কাছ থেকে ভালো কিছু আশা করছেন।
একইভাবে প্রথম টি-টোয়েন্টি লিগের ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ ইমতিয়াজ তান্নাও আছেন আজকের ফাইনালে। শেখ জামালের এ ওপেনার আজ কি করেন, সেটাই দেখার বিষয়।
অন্যদিকে প্রাইম দোলেশ্বরের প্রধান চালিকাশক্তি ফরহাদ রেজা। এ অভিজ্ঞ অলরাউন্ডারের চৌকশ নৈপুণ্যে (৩২ রানে ৫ উইকেট ও ৮ বলে ২৪ রানের হার না মানা ইনিংস) প্রাইম ব্যাংককে হারিয়ে ফাইনালে আসে দোলেশ্বর। তাই আজকের ফাইনালেও প্রাইম দোলেশ্বরের আশা ভরসার কেন্দ্রবিন্দু ফরহাদ রেজা।
তবে ফরহাদ রেজা ছাড়াও দোলেশ্বরে আরাফাত সানি ও মার্শাল আইয়ুবের মতো প্রতিষ্ঠিত পারফরমার এবং ওপেনার সাইফ হাসান, সৈকত আলির মতো তরুণ ক্রিকেটারও রয়েছেন।
তাদের দল ফাইনালে নেই। তারপরও শাইনপুকুরের তরুণ সম্ভাবনাময় টপ অর্ডার আফিফ হোসেন ধ্রুব ও পর্যাপ্ত মেধা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মেলে ধরতে না পারা শুভাগতহোমও এবারের টি-টোয়েন্টি লিগে দারুণ খেলেছেন। কিন্তু সেমির লড়াইয়ে জিয়ার অবিশ্বাস্য ব্যাটিংয়ের কাছে হার মানে তাদের দল শাইনপুকুর।
একইভাবে এনামুল হক বিজয়, আরিফুল হক, জাকির হাসান ও ছোট আল আমিনের মতো প্রতিশ্রুতিশীল ক্রিকেটার থাকা সত্ত্বেও প্রাইম ব্যাংক কুলিয়ে উঠতে পারেনি প্রাইম দোলেশ্বরের সাথে। সেমিফাইনালে প্রাইম ব্যাংকের হয়ে একা লড়াই করেছেন জাতীয় দলের এক সময়ের অন্যতম ব্যাটিং স্তম্ভ অলক কাপালি । করেছেন ৩১ বলে ৫৫ রান। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি।
গ্রুপপর্ব ও সেমিফাইনাল শেষে দেখা যায় তুলনামূলক সিনিয়র ও পরিণত পারফরমাররাই ম্যাচ ভাগ্য গড়ে দিচ্ছেন বেশি। সে কারণেই আজকের ফাইনালেও প্রাইম দোলেশ্বর ও শেখ জামাল-দুই দলই অভিজ্ঞতার দিকে তাকিয়ে।
শেষ পর্যন্ত এবারের ফাইনালে কার হাতে জয়ের ট্রফি উঠে সেটা দেখতে অপেক্ষা করতে হবে সন্ধ্যার খেলা পর্যন্ত।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
