সন্তানের জন্য ‘দুধ চুরি’, সেই বাবার পাশে দাঁড়াতে চায় স্বপ্ন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০১৯
রাজধানীর মালিবাগের হোসাফ টাওয়ারে একটি মোবাইলের দোকানে সেলসম্যানের কাজ করতেন তিনি। হঠাৎ চাকরি চলে যায়। তিন মাসের বেকারত্বে পরিস্থিতি এমন দাঁড়ায় যে শিশুসন্তানের খাবার (দুধ) কেনার টাকাও থাকে না পকেটে। একপর্যায়ে গত শুক্রবার (১০ মে) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে সুপার শপ ‘স্বপ্ন’র খিলগাঁও শাখা থেকে দুধ নিয়ে পালাতে গিয়ে ধরা পড়েন তিনি। এরপর তাকে পুলিশে সোপর্দ করলে জানা যায় আসল ঘটনা। পরে চুরি করা দুধের দাম পরিশোধ করে ওই বাবাকে ছেড়ে দেন পুলিশ কর্মকর্তা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘটনার বর্ণনা করে একটি পোস্ট দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) জাহিদুল ইসলাম।
কথিত এই ‘চোর’ বাবার কাহিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি চেইনশপ স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসিরের নজরে আসে। তার নির্দেশে ওই বাবা ও সন্তানের দায়িত্ব নেওয়ার পদক্ষেপ নিয়েছে স্বপ্ন কর্তৃপক্ষ। তবে সামাজিক অবস্থানের কথা চিন্তা করে পুলিশ ও স্বপ্ন কর্তৃপক্ষ ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশে রাজি হয়নি।
শনিবার (১১ মে) সন্ধ্যায় স্বপ্নের হেড অব মার্কেটিং তানিম করিম বলেন, ‘হৃদয়বিদারক এই ঘটনার কথা জেনে আমাদের প্রতিষ্ঠান সেই বাবার পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে। যদি ঘটনার সত্যতা পাওয়া যায় তবে আমাদের প্রশাসন নিয়ম মেনে তাকে চাকরি দেওয়ার জন্য সব ধরনের পদক্ষেপ নেবে। প্রতিষ্ঠানের পলিসি অনুযায়ী যে পদে তাকে পদায়নের সুযোগ রয়েছে আমরা তাকে সেখানেই কাজ দেবো।’
তিনি জানান, ঘটনা জানার পর আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওই বাবাকে আগামী এক মাস তার সংসার পরিচালনার জন্য সব ধরনের খাবারসহ অন্যান্য সামগ্রী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘যে পুলিশ কর্মকর্তা এই ঘটনার সাক্ষী ছিলেন, আমরা তার কাছ থেকে ওই বাবার মোবাইল ফোন নম্বর নিয়ে যোগাযোগ করেছি। আগামীকাল (রবিবার, ১২ মে) স্বপ্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওই বাবার চাকরির সাক্ষাৎকার নেওয়া হবে।’
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) জাহিদুল ইসলাম বলেন, ‘চুরির কারণ শুনে আমার খুব খারাপ লাগে। ঘটনাটি খুবই হৃদয়বিদারক। পরে নাম-পরিচয় লিখে রেখে আমি ওই বাবাকে ছেড়ে দিয়েছি। যতটুকু বুঝেছি তিনি খুব করুণ অবস্থায় ছিলেন। অন্যকিছু নয়, শুধু দুধের প্যাকেট চুরি করেছিলেন, সেটা তার সন্তানের জন্যই।’
তিনি বলেন, ‘তাকে আমার অফিসে আসতে বলেছি। এ বিষয়ে অনেক জায়গা থেকে মানুষ ফোন করেছে ওই বাবাকে সহযোগিতা করার জন্য।’
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
