শ্রীলংকার বিপক্ষে মিডল অর্ডার ঝালিয়ে নিবে ভারত
প্রকাশিত: ৬ জুলাই ২০১৯
বিশ্বককাপের দ্বাদশ আসরের চার সেমি ফাইনালিষ্ট চূড়ান্ত। তবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠতে দিনের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে ভারত। ম্যাচে জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শেষ করতে চাইবে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া লংকানরা। আর ফর্মের তুঙ্গে থাকা ভারতীয় দল এ ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান নিশ্চিত করে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়া থেকে বিরত থাকতে চাইবে। লীডসে বাংলাদেশ সময় সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।
ভারতের দলটির মিডল অর্ডার এখনো জ্বলে উঠতে পারেনি। তাই সেমিফাইনালের আগে শেষ ম্যাচটি দিয়ে ভারতীয় দল তাদের মিডল অর্ডারের কিছু সমস্যা সমাধানের চেষ্টা করবে। কেননা চলতি বিশ্বকাপে মন্থর ব্যাটিংয়ের জন্য প্রতিনিয়তই সমালোচনা শুনতে হচ্ছে এমএস ধোনিকে।
একই কারণে সমালোচনা শুনতে হচ্ছে কেদার যাদবকেও। যে কারণে গত ম্যাচে তার পরিবর্তে সুযোগ দেয়া হয় উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিককে। তবে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে কার্তিকও ভালো কিছু করতে ব্যর্থ হয়েছেন এবং দলটির মিডল অর্ডার সমস্যার সমাধান হয়নি।
সেমিফাইনাল নিশ্চিত করে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। সুতরাং শ্রীলংকার বিপক্ষ জয় পেলে এবং টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া দক্ষিণ আফ্রিকার কাছে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া পরাজিত হলে তালিকার শীর্ষে উঠবে ভারত।
সুতরাং সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে পেতে এ ম্যাচে লংকার বিপক্ষে জয় পেতে মরিয়া থাকবে ভারত। ফর্মের তুঙ্গে থাকা স্বাগতিক বিপজ্জনক ইংল্যান্ডের চেয়ে নিউজিল্যান্ডকে মোকাবেলাটা বিরাট কোহলির দলের জন্য অপেক্ষাকৃত সহজ হবে।
মিডল অর্ডার সমস্যার সমাধান না হওয়ায় ভারতীয় টিম ম্যানেজমেন্টকে তাদের প্লান এ’ টপ অর্ডারের ওপর বেশি নির্ভর করতে হচ্ছে এবং সাফল্য পাচ্ছে। ভাইস ক্যাপ্টেন রোহিত শর্মা চার সেঞ্চুরিসহ এ পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী এবং অধিনায়ক কোহলি এখনো প্রত্যাশা পুরনে ব্যর্থ হলেও পাঁচ হাফ সেঞ্চুরিতে চারশর বেশি রান করেছেন।
এমন অবস্থায় শ্রীলংকান পেসার লাসিথ মালিঙ্গার বোলিং ভিন্নতা এবং স্লোয়ার ডেলিভারির সামনে ডেথ ওভারে পরীক্ষার সুবর্ন সুযোগ পাচ্ছেন ধোনি। বিশ্বকাপে এ পর্যন্ত বেশ ভাল বোলিং করছেন শ্রীলংকান অফ স্পিনার ধনঞ্জয়া ডি সিলভা। এ পর্যন্ত তিনি যে কয়টি ম্যাচ খেলেছেন তাতে তার ইকোনোমি রেট পাঁচ এর মত। ধোনি যদি মিডল অর্ডারে ডি সিলভার বিপক্ষে বেশি বল খেলার সুযোগ পায় এবং কিছু রান করতে পারে তবে সেটা সাবেক অধিনায়কের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে।
বাঁহাতি অর্থোডক্স বোলারদের বিপক্ষে ধোনির দুর্বলতা থাকায় লংকার অধিনায়ক দিমুথ করুনারত্নে হয়তোবা মিলিন্দা সিরিবর্দেনেকে ব্যবহার করতে পারে। তবে যেভাবেই বিচার করা হোকনা কেন লংকানদের বিপক্ষে সহজ জয়ের কথা ভাবলে ভুল করবে ভারত।স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়ে এখন অনেক বেশি আত্মবিশ্বাসী শ্রীলংকা।
ভারতের বিপক্ষেও তারা ভাল করার বিষয়ে আশাবাদী থাকবে। সর্বশেষ ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের মাটিতে মুখোমুখি হওয়া ম্যাচে ভারতকে হারিয়েছিল লংকানরা।
যেহেতু লংকানদের দেশে ফেরা নিশ্চিত হয়ে গেছে তাই সর্বশক্তি নিয়োগ করে আবারো চ্যাম্পিয়ন্স ট্রফির পুনরাবৃত্তি ঘটাতে চাইবে করুণারত্নের দলটি।
ব্যাটিং নিয়ে লংকানদের সমস্যা সবারই জানা আছে তবে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হওযার পর তাদের বেশ উন্নতি হয়েছে।
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
