শেষ হলো বাংলাদেশ-সুইজারল্যান্ড দ্বিপাক্ষিক বৈঠক
প্রকাশিত: ৩ এপ্রিল ২০১৯
মতবিনিময় ও আলোচনার মধ্যদিয়েই শেষ হয়েছে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বৈঠক। বৈঠকে কোনো উল্লেখযোগ্য সিদ্ধান্ত হয়নি।
মঙ্গলবার ঢাকার সুইজারল্যান্ড দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিপাক্ষিক বৈঠকে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী পররাষ্ট্র সচিব (এশিয়া ও প্যাসিফিক) রাফায়েল নাগেলি এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক ও কনস্যুলারবিষয়ক সচিব কামরুল আহসান নিজ নিজ দলের নেতৃত্ব দেন।
বৈঠকে দুদেশের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। আর্থ-সামাজিক উন্নয়ন এবং মানবাধিকার বিষয়ে উভয়পক্ষ মতবিনিময় করে। আঞ্চলিক, বহুপাক্ষিক ও আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং ইউনিভার্সেল পিরিয়ডিক রিভিউ ইত্যাদি নিয়ে দুদেশ আলোচনা করে।
সুইস প্রতিনিধিদল পরবর্তীতে বাণিজ্য মন্ত্রণালয়ে আন্তঃসংস্থা কমিটির সঙ্গে বৈঠক করে। সুইজারল্যান্ড ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগকে উত্সাহিত করার লক্ষ্যে গত বছরের সেপ্টেম্বরে এই কমিটি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে সুইজারল্যান্ড এবং বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক ক্রমশ জোরদার হচ্ছে। ২০১০ সালের পর দুদেশের বাণিজ্যের পরিমাণ প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে।
রাফায়েল নাগেলি ও সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের সহকারী মহাপরিচালক থমাস গাসসহ সুইস প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধি, ব্যবসায়িক ও কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা এবং বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করেন।
গত ৩১ মার্চ পাঁচ সদস্যের সুইস প্রতিনিধিদল দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের উদ্দেশে ঢাকা পৌঁছান। সফরকালে সুইস প্রতিনিধিদল ১ এপ্রিল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। সুইজারল্যান্ড বিগত ২০১৭ সাল থেকে রোহিঙ্গা উদ্বাস্তু এবং কক্সবাজারের স্থানীয় জনগণের কল্যাণে তিন কোটি মার্কিন ডলারেরও বেশি মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
প্রতিনিধিদলের কয়েকজন সদস্য সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের অর্থায়নে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ৩ থেকে ৪ এপ্রিল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সফর করবেন। সুইজারল্যান্ড অর্থনৈতিক উন্নয়ন, স্থানীয় শাসন এবং নিরাপদ অভিবাসনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে বাংলাদেশে উন্নয়ন সহযোগিতা প্রদান করছে।
- সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে
- ৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট দেন এনসিপি নেতারা
- মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
- ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন
- রক্তাক্ত জুলাই
কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান - হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল
- মাথাপিছু ঋণ ১ লাখ ২৪ হাজার টাকা
- আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে
- গাছহীন ঢাকায় শ্বাসের কষ্ট
- নতুন পে-স্কেলের খসড়ায় মূল বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০০
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
