শেখ হাসিনার পুলিশ প্রধান সেনাপতিই রাজসাক্ষী!
আজকাল প্রতিনিধি, ঢাকা
প্রকাশিত: ১২ জুলাই ২০২৫
জুলাই অভ্যূত্থানে হত্যাযজ্ঞের বিচার শুরু হয়েছে। আসামী তিনজন। শেখ হাসিনা, তার মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ওই সময়ের পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আব্দুল্লাহ আল মামুনের মন্তব্যে সবার চোখ ছানাবড়া। ‘আই ফিল গিল্টি’। নিজের দোষ স্বীকার করে নিলেন। শুধু তাই নয়; শেখ হাসিনার নির্দেশে সকল নিষ্ঠুরতা পরিচালনা করলেও এখন তারই বিরুদ্ধে রাজসাক্ষী হতে প্রধান সেনাপতি তথা আইজিপি আবেদন করলেন। যেহেতু জুলাই আন্দোলনের সময়ে সকল দমন-পীড়ন আব্দুল্লাহ আল মামুনের কমান্ডে হয়েছে। অতএব শেখ হাসিনার প্রধান সেনাপতি তিনিই ছিলেন একথা বলা যায়। এখন তিনি পক্ষ ত্যাগ করলেন। তবে তার হাতে সকল নথি, আলামত এবং ঘটনার চিত্র রয়েছে। তিনি যদি এগুলো ট্রাইব্যুনালে দাখিল করেন তবে বিচারে অনেক প্রমাণ মিলবে। এই বিবেচনায় আব্দুল্লাহ আল মামুন অনেক অজানা কথার নীরব দর্শক ছিলেন। তাই তাকে রাজসাক্ষী করার মাধ্যমে বিচার কাজ শুরু হয়েছে। শেখ হাসিনার জন্যে আরেকটি ট্র্যাজেডি হলো, যুদ্ধাপরাধের বিচার করার জন্য তিনি এই ট্রাইব্যুনাল গঠন করেছিলেন। এখন সেখানে তারই বিচার হচ্ছে। শেখ হাসিনার একটি অডিও রেকর্ড ফাঁস হবার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অডিওতে ‘লেথাল উইডন ব্যবহার করো। সবাইকে গুলি করো’। এসব ডায়লগ আছে। এগুলোকে হত্যার নির্দেশ বলে আদালতে উপস্থাপন করা হচ্ছে। বিচার শুরুর একদিন আগে বিবিসি এক প্রতিবেদনে অডিও রেকর্ড শোনায়। বিবিসি’র স্টোরিতে বলা হয়, রেকর্ডটি সঠিক কিনা তা যাচাই করার পর তারা নিশ্চিত হয়েছেন যে, এই অডিও রেকর্ড সঠিক। এটি শেখ হাসিনারই কন্ঠস্বর।
বিবিসি’র ফাঁস করা রেকর্ড সম্পর্কে শেখ হাসিনার কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে আওয়ামী লীগের বিভিন্ন সমাজিক মাধ্যমে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। কোনও কোনও মাধ্যমে বলা হয়েছে যে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এটা তৈরী করা হয়েছে। কেউ কেউ বলছেন, এটা হলি আর্টিজানে জঙ্গি হামলার সময়ের নির্দেশ এটা। তবে বিবিসি বলছে, জুলাই জাগরণের উত্তাল দিনগুলোর সময় যাত্রাবাড়িতে ৫২ জন আন্দোলনকারী গুলিতে নিহত হন। ওই সময়ে শেখ হাসিনার নির্দেশে গুলি চালানোর ঘটনা ঘটে। নির্দেশের পর এতবড় হত্যাযজ্ঞ ঘটেছে।
রাজসাক্ষী হওয়ায় ট্রাইব্যুনালের বিচারে আবদুল¬াহ আল-মামুন কি দায় থেকে মুক্তি পাচ্ছেন, নাকি তাকে শাস্তি ভোগ করতে হবে- এ নিয়ে বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল রয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, আসামি চৌধুরী আবদুল¬াহ আল-মামুনের বক্তব্যের মাধ্যমে পুরোপুরি সত্য প্রকাশিত হলে আদালত তাকে ক্ষমা করতে পারেন। অথবা অন্য কোনো আদেশও দিতে পারেন।
ট্রাইব্যুনাল আইনে বলা হয়েছে, ঘটনার মূল হোতা বা সহায়তাকারীকে সেটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত (রাজসাক্ষী) ব্যক্তি সাক্ষ্য গ্রহণে সত্য ঘটনার বিস্তারিত প্রকাশ করার শর্তে ক্ষমা পেতে পারেন। তবে শর্ত থাকে যে, বিচার শেষ না হওয়া পর্যন্ত এরূপ ব্যক্তিকে আটক রাখতে হবে।
তাজুল ইসলাম বলেন, চৌধুরী আবদুল¬াহ আল-মামুন ‘রাজসাক্ষী’ । আইনের পরিভাষায় ‘একটি অপরাধের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বা সে সম্পর্কে গোপন তথ্যের অধিকারী কোনো ব্যক্তি যদি ক্ষমা পাওয়ার শর্তে অপরাধের সমগ্র ঘটনা, মূল অপরাধী ও সহায়তাকারী হিসাবে জড়িত সব অপরাধী সম্পর্কে পূর্ণাঙ্গ ও সত্য ঘটনা প্রকাশ করে আদালতে যে সাক্ষ্য প্রদান করে, তখন তাকে ‘রাজসাক্ষী বলে’। রাজসাক্ষী হওয়ার বিষয়টি ফৌজদারি কার্যবিধির ৩৩৭, ৩৩৮ ধারা, সাক্ষ্য আইনের ১৩৩ ধারায় উলে¬খ রয়েছে। সাক্ষ্য আইন প্রণয়নের সময় যেহেতু রাজার শাসন ছিল, তাই এই ধরনের সাক্ষীকে রাজসাক্ষী বলা হয় এখনও। এখন রাজসাক্ষীকে রাষ্ট্রের সাক্ষী বলে অভিহিত করেন কেউ কেউ। আসামি হলেও আদালতকে সহায়তা করায় রাজসাক্ষীর শাস্তি কম পাওয়া কিংবা ক্ষমা পাওয়ার সুযোগ থাকে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইন-১৯৭৩-এর ১৫(১) ধারায় বলা হয়েছে, ‘বিচারের যে কোনো পর্যায়ে ট্রাইবুনাল ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বা ধারা-৩ এ উলে¬খিত অপরাধের সঙ্গে সংশি¬ষ্ট ব্যক্তির সাক্ষ্য গ্রহণের উদ্দেশ্যে এরূপ ব্যক্তিকে এই শর্তে ক্ষমা করতে পারেন যে, সে ঘটনার মূল হোতা বা সহায়তাকারী হিসেবে সে যা জানে তার পূর্ণ ও সত্য ঘটনার বিস্তারিত প্রকাশ করবে। (২). বিচারে এরূপ প্রস্তাব গ্রহণকারী ব্যক্তিকে সাক্ষী হিসেবে পরীক্ষা করা হবে। (৩). বিচার শেষ না হওয়া পর্যন্ত এরূপ ব্যক্তিকে কারাগারে আটক রাখতে হবে।’
প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেছেন, শর্ত মোতাবেক রাজসাক্ষী যদি সাক্ষ্য দেন, তাহলে ট্রাইব্যুনাল যে কোনো শাস্তি দিয়ে আবার ক্ষমা করে দিতে পারেন। প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ বলেন, আইন অনুযায়ী কোনো রাজসাক্ষী যদি সব শর্ত পূরণ করে, তাহলে তাকে ক্ষমা করে দিতে পারেন ট্রাইব্যুনাল। এই ক্ষমতা ট্রাইব্যুনালের রয়েছে। এটা সম্পূর্ণ আদালতের এখতিয়ার।
- ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর
- শারীরিক সম্পর্কের সময় শ্বাসরোধ হয়ে কিশোরীর মৃত্যু
- ইউনিটপ্রতি ২৫ টাকা দরে চীনের কাছ থেকে বিদ্যুৎ কিনবে সরকার
- ভারতের ৪ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ২০ চীনা যুদ্ধবিমান, ব্যয় ২৬ হাজার কোটি টাকা
- সংকটের নেপথ্যে স্যাবোটাজ
- ‘চোখের সামনে পরিবারের সদস্যদের ভাসিয়ে নিয়ে গেছে’
- বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত
- নেপালে ভালো আছি চিন্তা করবেন না: অপু বিশ্বাস
- শিশু-কিশোরদের নিরাপত্তায় মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা
- নেপালে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও সহযোগিতার বার্তা
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- নেপালের বন্যায় পর্যটকসহ নিখোঁজ ৫৭৯, নিহত ৯৮
- মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল ইরান
- সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!
- মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব
- কলকাতায় ২ দিনে বন্ধ দুইশর বেশি হোটেল, বিপাকে বাংলাদেশি পর্যটক
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
- ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’
- সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
