নির্বাচনী ট্রেনে বাংলাদেশ
মাসুদ করিম, ঢাকা থেকে
প্রকাশিত: ১২ জুলাই ২০২৫
প্রবাসীদের ভোটাধিকার নিয়ে কমিটি গঠন
বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন অর্ন্তবর্তি সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠককালে তিনি এই নির্দেশ দেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার এমন নির্দেশনার পর পরই নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। ভোটের প্রস্তুতি নিতে কমিশন বৈঠক করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশকে স্বাগত জানিয়েছেন। অর্ন্তবর্তি সরকারের কর্মকান্ডে ক্রমশ স্পষ্ট হচ্ছে যে, প্রতিশ্রুত ফেব্রুয়ারির মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা উজ্জ্বল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পাঁচটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। চার নির্বাচন কমিশনারের নেতৃত্বে এ পাঁচটি কমিটি গঠন করা হয়। প্রতিটি কমিটিতে ইসির সিনিয়র সচিব ও অতিরিক্ত সচিবসহ সাতজন করে কর্মকর্তা আছেন। প্রশাসন, বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের রাখা হয়নি। কমিটিগুলোর যে কার্যপরিধি নির্ধারণ করা হয়েছে, তার বেশির ভাগই তফশিল ঘোষণার পরবর্তী কাজের সঙ্গে সম্পৃক্ত। বুধবার নির্বাচন কমিশন পৃথক পাঁচটি কমিটি গঠনের অফিস আদেশ জারি করেছে।
এসব কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন ভোটের দায়িত্বে থাকা মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খল বাহিনীর কার্যক্রমের তদারকি ও সমন্বয় করবে। নির্বাচনে সম্ভাব্য সহিংসতা, সন্ত্রাস ও বিশৃঙ্খলার আশঙ্কা নিরূপণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেবে। নির্বাচনের তফশিল ঘোষণার পর গঠিত ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির কার্যক্রমও তদারকি করবে। নির্বাচন ও ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ কার্যক্রমও মনিটরিং করা হবে।
আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা রয়েছে। বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। এ অবস্থায় এই পাঁচ কমিটি গঠন করল ইসি। নির্বাচনে মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় করবে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বাধীন সাত সদস্যের কমিটি। ওই কমিটি নির্বাচনের আগে ও ভোটের সময় বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সমন্বয় ও পরামর্শ দেবে। এ ছাড়া মাঠপর্যায়ে নির্বাচনী কার্যক্রম বাস্তবায়নে নির্দেশনা দেওয়া, নির্বাচনের সময়ে উদ্ভূত যে কোনো সংকট নিরসনে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণে পরামর্শ ও সহযোগিতা দেবে। আচরণবিধি প্রতিপালনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে সমন্বয় করবে এ কমিটি। কমিটিতে ইসির সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকসহ সাতজন সদস্য রয়েছে।
আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল-াহকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি নির্বাচন পরিচালনা কাজের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের তদারকি ও সমন্বয় করবে। নির্বাচনী এলাকা ও ভোটকেন্দ্রের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় করবে। এ ছাড়া নির্বাচনে সম্ভাব্য সহিংসতা, সন্ত্রাস ও বিশৃঙ্খলার আশঙ্কা নিরূপণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেবে এ কমিটি।
ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির কার্যক্রম তদারকি ও সমন্বয়বিষয়ক কমিটির প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। সাত সদস্যের এ কমিটি নির্বাচনের দায়িত্বে নিয়োজিত রিটার্নিং কর্মকর্তা, মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য নির্দেশিকা ও ম্যানুয়াল প্রস্তুত কাজের সমন্বয় করবে। এ ছাড়া নির্বাচনের তফশিল ঘোষণার পর গঠিত ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির কার্যক্রমও তদারকি করবে।
নির্বাচন কমিশনার তাহমিদা আহমদের নেতেৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম তদারকি করার জন্য। ওই কমিটি জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের কর্মকর্তা ও ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত কাজের তদারকি করবে। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা নিয়োগ ও প্রশিক্ষণসংক্রান্ত কার্যক্রমও তদারকি করবে এ কমিটি।
প্রবাসীদের ভোটাধিকার এবং বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক সমন্বয় করতে আরেকটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির নেতৃত্বে রয়েছেন ব্র্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল¬াহ। তার নেতৃত্বাধীন সাত সদস্যের কমিটি প্রবাসীদের ভোটাধিকার পদ্ধতি প্রণয়ন এবং এ কাজে বিভিন্ন দূতাবাসের সঙ্গে সমন্বয় করবে। এ ছাড়া দেশি-বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম তদারকি করবে এ কমিটি। #
- ড. মতিন চৌধুরীর সাথে মৌলভীবাজারবাসীর মতবনিমিয়
- মুগ্ধতা ছড়িয়ে শেষ হলো ব্রুকলিন পথমেলা
- বাংলাদেশ ফেস্টিভ্যালে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা
- বাংলাদেশ সোসাইটিকে নিউইয়র্ক স্টেটের ৪৫ হাজার ডলার অনুদান
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ডে শহীদ
- প্রিমিয়ামের মালিকানায় সংযোজন
- জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু মেক্সিকোর
- ওয়ার্ক পারমিট হারানোর শংকায় অভিবাসীরা
- বিশ্বকাপ ফুটবল ২০২৬
- ৯ লাখ কোটি টাকার বাজেট: থাকছে ‘প্রবাসী কার্ড’
- বিশ্বকাপ নিয়ে গণক মামদানিঃ জিতবে মরক্কো
- ইন্টারভিউ ছাড়াই অ্যাসাইলাম আবেদন বাতিলের উদ্যোগ
- ল’ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আকমাম ও সম্পাদক শাবু
- মামলা নিষ্পত্তি না হলে নির্বাচন বিলম্বিত
- ৫ ব্যরোতেও বিশ্বকাপ দেখার আয়োজন
- ৫০ হাজার মানুষের খেলা উপভোগের সুযোগ
- ৭৫০ ডলারে দ্রুত ভিসা সাক্ষাৎকার
- শাকিরার নাচেগানে বিশ্বকাপের পর্দা উঠলো
- আজকাল ৯২৬
- ‘দিদিকে ছেড়ে যাব না’, কঠিন সময়ে মমতার পাশে শত্রুঘ্ন
- যে কোনো হামলার জবাব দিতে ইরানের বাহিনী প্রস্তুত
- পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক সন্দেহ, ভবন লকডাউন
- আদ-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েন
- পণ্যের দাম বাড়লেও ট্রাম্প বললেন, ‘আমি মুদ্রাস্ফীতি পছন্দ করি’
- ইরানে বিমান হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা ট্রাম্পের
- শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের
- বাজেটে কোন মন্ত্রণালয়ে কত বরাদ্দ
- ‘ধানক্ষেত’ নয়, ভালো উইকেটে খেলে অস্ট্রেলিয়াকে হারানো গ্রেট অর্জন
- জমকালো আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের
- যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপের আয়োজক বানানোয় অনুশোচনা নেই ফিফার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
