শুরু হলো বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ৪ এপ্রিল ২০১৯
ঢাকা সেনানিবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রথম বারের মত অনুষ্ঠিত হল কোন আন্তর্জাতিক গলফ টুর্নামেন্ট।
আজ মঙ্গলবার থেকে শুরু হল এশিয়ান ট্যুর প্রফেশনাল গলফ টুর্ণামেন্ট ‘বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০১৯’। চার দিন ব্যাপী এ টুর্নামেন্ট চলবে ৬ এপ্রিল পর্যন্ত। টুর্নামেন্টে ২২ দেশের সেরা গলফাররা অংশ নিচ্ছেন।
বুধবার ভোরে কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হয় এ টুর্নামেন্ট। খেলার ফাকে সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান, মোহাম্মদ মুয়াজ ও সজীব। সবারই প্রত্যাশা ভালো কিছু করার।
সিদ্দিকুর রহমান বলেন, আমার কোনো প্রত্যাশা ছিল না। আমি আমার খেলাটাকে ইনজয় করতে চেয়েছি। আমার মনে হয় ফাইনালি আমি ইনজয় করতে পেরেছি। বোগিফ্রি রাউন্ড মিন করে যে আমি খেলাটা ইনজয় করেছি। দিনটা আমার জন্য দারুণ গেছে। পারের চেয়ে ৫ শট কমারুণ দিনই বলতে হবে। আমি দেখলাম যে আমাদের বাংলাদেশি অনেকেই মোটামুটি ভালো খেলেছে। এটা অবশ্যই আমাদের জন্য অ্যাডভানটেজ। এটা উন্নতির লক্ষ্য। ধীরে ধীরে আমরা উন্নতি করছি। আমাদের অভিজ্ঞতা বাড়ছে বলেই আমরা ভালো করছি। এটা ব্যক্তিগত খেলা। এখন কে কোনটা নিয়ে কাজ করছে সেটা যার যার বিষয়। আমার মনে হয় যে সবারই একটু অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে সমস্যা কমে আসার কথা। বাকি তিনদিনের জন্য সবার প্রতি রইল আমার শুভ কামনা।
ঘরের কোর্সে খেলা অবশ্যই বাড়তি সুবিধা। তৃতীয় সপ্তাহের চলছে টানা খেলছি। মালয়েশিয়াতে গরম ছিল, দিল্লিতেও। দিল্লিতে কাট মিস করেছি। তারপরও ওখানে আমি অনুশীলন করেছি। একটু টায়ার্ড তো অবশ্যই। হোম কোর্সে টুর্নামেন্ট। সেভাবেই ইনার্জি নিয়ে খেলছি।
মোহাম্মদ মুয়াজ বলেন, চারটি এশিয়ান ট্যুর খেলছি। এটা আমার সেরা রেজাল্ট।অবশ্যই ভালো লাগছে। এটা কুর্মিটোলায় আমার বেস্ট রাউন্ড। এর আগে কখনই এত ভালো রেজাল্ট হয় না। সাভার গলফ ক্লাব থেকে উঠে এসেছি। কুর্মিটোলায় সেই ছোট বেলা থেকে খেলছি। যত টুর্নামেন্ট হয় এখানে অংশ নেই। এডিটি সবগগুলোতেই কাট পাইছি। এশিয়ান ট্যুরে কোনটাতেই কাট পাই নাই। চেষ্টা করব সামনের রাউন্ড গুলোতে ভালো করার চেষ্টা করব।
বিদেশীদের মতো আমি ভালো মারার চেষ্টা করছি। অনেক জায়গায় কোর্স করছি। কোথাও ভালো হচ্ছে, কোথাও হচ্ছে না। ছোট বেলা থেকেই খেলছি। সেই ক্যাডি তারপর প্রো হইছি। বিপিজিএ যেদিন থেকে শুরু হইছে সেদিন থেকে খেলছি। ২০১৩ সাল থেকে। সাভারে চ্যাম্পিয়ন হইছি, চিটাগং ভাটিয়ারিতে চ্যাম্পিয়ন হইছি। সেকেন্ড হইছি অনেকগুলোতেই।
অন্য দেশের তুলনায় আমাদের দেশে কম টুর্নামেন্ট হয়। সামিট একটা টুর্নামেন্ট খেলেছি। এশিয়ান ট্যুরের আগে অনুশীলন ম্যাচ খেলছি। এই কোর্সে এখন সব সময় খেলা হয় না। সাভার কোর্স সব সময় ওপেন থাকে। সেখানেই অনুশীলন করি। কুর্মিটোলা আন্তর্জাতিক মানের কোর্স, কোর্সটা বেশ জটিল। সাভারের কোর্স তো আসলে সে রকম নয়। খোলা মেলা মাঠ। এখানে দুর্বা ঘাস, ওখানে ঝাউ ঘাস, পাতা ঘাসের মতো।
আগের তিনটি এশিয়ান ট্যুরেও শুরুটা ভালো করেছিলাম। দ্বিতীয় দিনে গিয়ে মানসিকভাবে আর চাপ নিতে পারি নাই। মানসিক চাপটা নিতে পারছি না। এক শট খারাপ খেললেই দেখা মাথা নষ্ট হয়ে যায়। এরপর কাম ব্যাক করাটা কঠিন হয়ে পড়ে। ভালো খেলতে হবে এই চিন্তা করতে গিয়ে আরো বাজে খেলে ফেলি।
আগের সেরা ছিল রেজাল্ট ছিল পারের চেয়ে দুই শট কম। সেটা ৭২ পারের কোর্সে। এখন ৭১ পারের কোর্সে ৬ শট কম এটা অনেক ভালো রেজাল্ট। এমন ফল কল্পনাতেও ছিল না। কাট পাওয়ার টার্গেট নিয়েই টুর্নামেন্ট শুরু আমার। কিছুটা মানসিক চাপও ছিল। অনেক মিডিয়া; হঠাৎ করে ছবি তুললে প্রেসার তো আসেই।
আগের তিন টুর্নামেন্টে অনেক ভুল করেছি। দেখা গেল খুব তাড়াহুড়ো করে মারছি। প্রেসার নিতে পারছি না। কিছু কিছু নোট করেছি। যেগুলো এবার করা যাবে না। রেজাল্ট তাহলে অবশ্যই আসবে। একটি বোগি হতেই পারে। আগের কমিটি-বর্তমান কমিটি অনেক টুর্নামেন্ট দিছে। বছরের ১৫-২০টা টুর্নামেন্ট থাকে। টুর্নামেন্টগুলো খেলার কারণে আত্মবিশ্বাস। টুর্নামেন্ট গুলো চলতে থাকলে আত্মবিশ্বাসটাও বেড়ে যায়। দেখা যাক কালকের পর বুঝে যাবে কী হয়। কালকের দিন ভালো হলে বাকি দিনগুলোও ভালো যাবে। প্রথমে চিন্তা করেছি কোনো মতে টিকে থাকা। এখন যেহেতু একটা লেভেলে আছি সেটা ধরে রাখার চেষ্টা করব।
প্রতিটি আসরেই খেলেছেন সজীব। এবার টুর্নামেন্ট খেলতে নেমে তিনি জানান, দিনটা শুরু থেকেই ভালো গেছে। শুরুটাই ভালো হয়েছে। পাটিং কিছুটা সমস্যা হয়েছে। সব দিলে ভালো দিন গেছে (পারের চেয়ে ৫ শট কম)।
প্রথম দিন ভালো করলেও পরের দিন সেটা ধরে রাখতে পারে না এ প্রশ্নের উত্তরে সজিব বলেন, আমাদের কিছু শারীরিক সমস্যা (ফিজিক্যাল ফিটনেস) আছে। এ কারণে আমরা নার্ভাস ফিল বেশি করি, অনেক সময় শরীর দুর্বল থাকে, অনেক চিন্তাও কাজ করে।
প্রথমদিন ভালো করেছি। বাকি দিনগুলো ভালো যাবে। একেবারে শিওর দিতে পারছি না। ভালো হলে ট্রফি ধরে রাখতে পারব। বিদেশীরা সব জায়গায় খেলে অভ্যস্ত, আমরা সব জায়গায় খেলতে পারি না। ওদের চেয়ে আমরা কিছুটা পিছিয়ে আছি। ফিজিক্যাল ফিটনেস কিছু ধরনের ব্যায়াম আছে সেগুলো করার সুযোগ পেলে আমরা আরো ভালো করতে পারব। ফেডারেশনও আমাদের সহায়তা করছে। সব ধরনের সুবিধা দিচ্ছে। আমরা আর্মি ক্লাবে গিয়ে ফিজিক্যাল প্র্যাকটিস করি।
গলফ হচ্ছে নিজের প্রতি বিশ্বাসের খেলা। আজ যেহেতু ভালো হইছে, বাকি দিনগুলোতে ভালো হবে। বিদেশী গিয়ে ফিজিক্যাল প্র্যাকটিসের সুযোগ পাচ্ছি না।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
