শুভেচ্ছায় সিক্ত শাহনেওয়াজ
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৪ জুন ২০২৫
নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাহ নেওয়াজ লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল নিউইয়র্ক ডিস্ট্রিক্ট ২০ আর ২ এর সেকেন্ড ভাইস গভর্নর নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা দিয়েছে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশীরা।
১০ জুন উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে এ অসামান্য অর্জনের জন্য শাহ নেওয়াজকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান লায়ন্স ক্লাবের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিসব সর্ব স্তরের প্রবাসী বাংলাদেশিরা। এতে মূলধারার বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃত্বও উপস্থিত ছিলেন। এ সময় শাহ নেওয়াজের সঙ্গে ছিলেন তার সহধর্মিনী ও আজকালের ব্যবস্থাপনা সম্পাদক সঙ্গীতশিল্পী রানো নেওয়াজ।
লায়ন শাহ নেওয়াজ নিউ ইয়র্কের জনপ্রিয় পত্রিকা আজকালের সম্পাদক, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান, গোল্ডেন এজ হোম কেয়ার ও এনওয়াই ইন্সুরেন্সের প্রেসিডেন্ট। শাহ নেওয়াজ গ্রুপের অধীনে প্রায় এক ডজনের বেশি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে অসংখ্য বাংলাদেশির চাকুরি হয়েছে। কমিউনিটির কল্যাণে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন তিনি। একই সঙ্গে সম্পৃক্ত আছেন মূলধারার রাজনীতির সঙ্গেও। স্বপ্ন দেখেন দেশের বাহিরে বাঙালি কমিউনিটির আরও শক্ত ভিত গড়ার এবং প্রবাসী আয়ের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার। এই চলার পথে ছিল অনেক চ্যালেঞ্জ ও বাধা বিপত্তি। আর এই পুরো পথ অতিক্রম করেছেন কঠোর পরিশ্রম, সততা ও নিষ্ঠার সাথে। এ পথে তাকে সাপোর্ট করে গেছেন তার সহধর্মিনী রানো নেওয়াজ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, কমিউনিটির গন্ডির বাইরে গিয়ে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট পর্যায়ের শীর্ষস্থানীয় পদে আসীন হওয়া শুধু শাহ নেওয়াজের জন্যই নয় বরং তা পুরো কমিউনিটির জন্যই গৌরবের ও সম্মানের। একই সঙ্গে তা সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক ও সেবামূলক কাজে বাংলাদেশি কমিউনিটির উত্তরণ, সমৃদ্ধি ও সুদৃঢ় অবস্থানের বহিঃপ্রকাশ। এ পথ ধরে ভবিষ্যতেও মূলধারায় বিভিন্ন সংগঠনের বাংলাদেশী কমিউনিটির প্রভাব বাড়বে, তারা সেসব স্থানে নেতৃস্থানীয় পদে আসীন হবে। বক্তারা কমিউনিটির প্রতি লায়ন শাহ নেওয়াজের অবদান স্বীকার করে ভবিষ্যতেও কমিউনিটির পাশে থাকার আশা ব্যক্ত করেন।
সংবর্ধিত অতিথি লায়ন শাহ নওয়াজ বলেন, এই সম্মান আমার একক অর্জন নয়, এটি আপনাদের সকলের ভালোবাসা ও সহযোগিতার ফল। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সমাজ ও মানবকল্যাণে আরও নিবেদিতভাবে কাজ করব। এই দীর্ঘ পথচলায় অনেক বাধা এসেছে, অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। তবে আমি কখনো হাল ছাড়িনি। এই যাত্রাপথে যদি কোনো ভুল হয়ে থাকে, যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমার সহধর্মিণী রানো নেওয়াজ সব সময় আমার পাশে ছিলেন। তার সাহস, সহনশীলতা আর ভালোবাসা না থাকলে আমার এই পথচলা আরও কঠিন হতো। আমি সব সময় চেষ্টা করেছি প্রবাসে থেকেও বাংলাদেশের মানুষের জন্য কিছু করার-চাকরির সুযোগ, সহযোগিতা কিংবা কমিউনিটির কল্যাণে কাজ করা।
শাহ নেওয়াজ বলেন, আজ আমি শুধু আমার নিজের জন্য না, আমার দুই সন্তান যেন সৎ, পরিশ্রমী ও মানুষের উপকারে আসে এই প্রার্থনাই করি। তারা যেন সত্যিকারের মানুষ হয়ে বাঙালি কমিউনিটির কল্যাণে অবদান রাখতে পারে এই দোয়া চাই আপনাদের সবার কাছে।
তিনি আরও বলেন, আমি স্বপ্ন দেখি, প্রবাসী বাংলাদেশিরা একদিন একটি সুসংগঠিত, শক্তিশালী ও সম্মানজনক কমিউনিটি গড়ে তুলবে। যা দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে।
অনিক রাজ ও বদরুদ্দোজা সাগর অনুষ্ঠানে উপস্থাপনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন দেওয়ান, ভাইস প্রেসিডেন্ট কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আজহারুল হক মিলন, কাজী আজম, ফখরুল ইসলাম দেলোয়ার ও আজিম উদ্দিন বোরহান, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, অ্যাটর্নি মঈন চৌধুরী, এম্পায়ার হোম কেয়ার এর লায়ন নুরুল আজিম, নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট রকি আলিয়ান ও সেক্রেটারী লায়ন এএফএম রাসেল, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সাঈদ, লায়ন আহসান হাবীব, এ্যংকর ট্রাভেলসের সিইও এসএম উদ্দিন পিন্টু, সানম্যান এক্সপ্রেসের সিইও মাসুদ রানা তপন, কমিউনিটি ব্যক্তিত্ব জে মোল্লা সানি, রোকন হাশিম, আবু দারদা জোবায়ের কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মিডিয়া ব্যক্তিত্বের মধ্যে ছিলেন পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলাদেশ এর সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, জন্মভূমি সম্পাদক রতন তালুকদারসহ অন্যরা।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান শেষ হয়।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
