শিশুসন্তান কোলে নিয়েই যুবককে খুন করল নারী
প্রকাশিত: ২৬ জুন ২০১৯
জায়গাটা তিন রাস্তার মোড়। এখানে দোকানপাট ও পথচলতি মানুষের ভিড় রয়েছে। ছয় মাসের শিশু সন্তানকে কোলে নিয়ে এক নারী এদিক-সেদিক ঘুরছিলেন। কিছুক্ষণ পরেই এসে দাঁড়ালেন বাইক আরোহী এক যুবক। দু-চার কথা বলার পরই কোমর থেকে ছুরি করে যুবকের গলায় সজোরে কোপ বসিয়ে দিলেন ওই নারী। আশপাশের লোকজন কিছু বুঝে ওঠার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ওই যুবক।
মঙ্গলবার সকালে ভারতের বসিরহাট পুলিশ জেলার খোলাপোতা মোড়ে এমনই রোমহর্ষক খুনের ঘটনা ঘটেছে। পরে মারুভা বিবি (৩৫) নামে ওই মহিলা, তার স্বামী এবং আরো এক যুবককে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী।
এদিকে পুলিশ তিনজনকে গ্রেফতারের পাশাপাশি নিহত আসিফ গাজির (৩৫) মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আসিফ ওই এলাকায় মাছের ভেড়িতে কাজ করত।
কিন্তু কেন এমন ভয়ঙ্করভাবে সরাসরি যুবককে খুন করল মারুভা? মাটিয়া থানা এলাকার বাসিন্দা মারুভারপরিবারের অভিযোগ, স্বামী বাইরে থাকার সুযোগ নিয়ে ওই যুবক মহিলাকে উত্ত্যক্ত করত। কুপ্রস্তাব দেয়া থেকে, ফোনে হুমকি, সংসার ছেড়ে তার সঙ্গে পালানোর জন্য চাপ দেয়ার অভিযোগও তুলেছেন ওই যুবকের বিরুদ্ধে।
পরিবারের আরো দাবি, ওই যুবক শারীরিক সম্পর্কের জন্য জোরাজুরিও চালাতো। পুলিশের অনুমান, সেই প্রতিহিংসা থেকেই মহিলা এ রকম প্রকাশ্য রাস্তায় খুনের পথ বেছে নেন। যদিও আসিফের সঙ্গে বিয়ের আগে সম্পর্ক থাকতে পারে বা বিয়ের পরে কোনো সম্পর্ক থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারী অফিসাররা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মারুভা বিবির বাড়ি মাটিয়া থানার ঝুরুলি গ্রামে। স্বামী কলকাতায় বাবুর্চির কাজ করেন। তার দুই সন্তান রয়েছে।
মারুভার শাশুড়ি বলেন, ছেলে-বউমা আমাদের সঙ্গে থাকে না। ওরা কাছেই আলাদা বাড়ি ভাড়া করে থাকে। ছেলে বাইরে থাকে বলে আসিফ বউমার সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। নানাভাবে বিরক্ত করত। আমার ছেলেকে ছেড়ে তাকে বিয়ে করার জন্য চাপ দিত।
প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন একাই বাড়ি থেকে বের হন মারুভা। কিছুক্ষণ পর তার স্বামী ও এক বন্ধু বাইকে করে তাকে নিয়ে খোলাপোতা মোড়ে আসেন। ফোন করে আসিফকে খোলাপোতা মোড়ে ডেকে নেন। মারুভার স্বামী ও তার বন্ধু বাইকে বসে ছিলেন।
পরে মারুভা বাইক থেকে নেমে সন্তানকে কোলে নিয়ে ঘোরাঘুরি করতে থাকেন। আসিফ আসতেই তার কাছে গিয়ে কথা বলতে শুরু করেন। এরপর কয়েকটা চড়-থাপ্পড়ের পরেই কোমরে গুঁজে রাখা ছুরি বের করে কোপ বসিয়ে দেন। ঘটনাস্থলেই মারা যান আসিফ।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
