শিশু-কিশোরীদের স্ত্রী হিসেবে কিনতে পাওয়া যায় যেখানে
প্রকাশিত: ২১ জুন ২০১৯
বিশ্বের বিভিন্ন প্রান্তে এখনো কিছু কুপ্রথা ও অমানবিক রীতিনীতি চালু আছে যা সর্বজননিন্দীত। আর এমনই এক বর্বর প্রথা চালু আছে আফ্রিকার দেশ নাইজেরিয়ার কয়েকটি অঞ্চলে, যেখানে ‘মানি ওয়াইফ’ বা অর্থের বিনিময়ে অপ্রাপ্তবয়স্কা মেয়েদের স্ত্রী হিসেবে কিনতে পাওয়া যায়!
বিশেষত দেশটির ক্রস রিভার রাজ্যের অবানলিকু অঞ্চলের বিসিভ গ্রামের আদিবাসীদের মধ্যে এই প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। ওই সম্প্রদায়ের নাম অনুসারে তাদের গ্রামের নামও বিসিভ দেয়া হয়েছে। প্রাদেশিক রাজধানী ক্যালাবার থেকে সড়কপথে সেখানে যেতে প্রায় আট ঘণ্টা সময় লাগে। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তাদের ‘মানি ওয়াইফ’ বা ‘স্ত্রী ক্রয়’ প্রথার কথা প্রকাশিত হলে বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে।
অবুধা পর্বতের ছায়াতলে বেড়ে ওঠা এই গ্রামকে বলা হতো ঘুমন্ত গ্রাম। কিন্তু সেখানেই যুগের পর যুগ ধরে চলে আসছে এমন মর্মান্তিক দাসত্ব প্রথা। যেখানে কন্যাদের মাত্র ৫-৬ বছর বয়সে তাদের পিতা-মাতারা বয়জ্যেষ্ঠ কোনো পুরুষের সঙ্গে বিয়ে দিয়ে দেন।

মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, শুধুমাত্র টাকা-পয়সার লোভে পিতা-মাতারা তাদের সন্তানদেরকে এমন অন্ধকার পথে ঠেলে দিচ্ছেন। যদিও আদিবাসী নেতারা বিষয়টি এখন আর চালু নেই মর্মে দাবি করছেন, কিন্তু দেখা গেছে, স্বয়ং গোত্রপতিরাই এখনো একাধিক অপ্রাপ্তবয়স্কা স্ত্রী গ্রহণ করে বসে আছেন।
পাঁচ বছর বয়সী মিরাকেলের ‘মানি ম্যারিজ’ সম্পন্ন হয়েছিল কিছুদিন আগে। বিয়ের পর তার উপর স্বামীর পৈশাচিক যৌন নির্যাতন নেমে এসেছিল। কিন্তু তার সৌভাগ্য; স্থানীয় একটি মিশনারি সংস্থার সহায়তায় তিনি তার স্বামীর হাত থেকে মুক্ত হতে পেয়েছেন। বর্তমানে তিনি একটি মিশনারি সংস্থার সঙ্গে বসবাস করছেন। তিনি বলেন, আমি নিজেই একজন জ্বলন্ত প্রমাণ যে, এখনো ‘মানি ম্যারেজ’ চালু আছে।
মিরাকেলের বিয়ের ঘটনাটি অনেক বেশি মর্মান্তিক। কেননা তার বড় বোনকেও সেই লোক স্বল্প বয়সে টাকার বিনিময়ে বিয়ে করেছিল। মিরাকেলের বিয়ের পর সেই বোনকে তালাক দিয়ে দেয় তার স্বামী। অর্থাৎ তাকে তার বড় বোনের সাথে ‘পরিবর্তন’ করে মাত্র। এক্ষেত্রে সেই স্বামীর অজুহাত, মিরাকেলের বড় বোন সন্তান উৎপাদনে অক্ষম, তাই মিরাকেলের পিতা-মাতাই তাকে তার বড় বোনের স্বামীর হাতে তুলে দেন।
এরকম আরেক দুর্ভাগা যুবতীর নাম রোজ ইনিয়েতি। যদিও তিনি নয় বছর আগে তার কথিত ‘মানি হাজবেন্ডের’ হাত থেকে উদ্ধার হয়েছিলেন। তিনি বলেন, আমার বয়স যখন মাত্র ৭ বছর, তখন আমার বাবা মারা যান। এরপর আমার বয়স ১০ বছরে উপনীত হলে আমার মা আমাকে টাকার বিনিময়ে বিয়ে দেন। পরবর্তীতে একটি মিশনারি সংস্থা আমাকে সেখান থেকে উদ্ধার করে।
আরেক প্রতিবেদনে দেখা যায়, এসব মেয়েরা বিয়ের পর প্রায় সব প্রকার অধিকার থেকে বঞ্চিত হন। কেননা তাদের বাজারে পণ্য বেচা-কেনার মতো করে বিনিময় করা হয়; অনেক সময় পুরস্কার হিসেবে আদান-প্রদান করা হয়। এমনই এক ঘটনা ঘটেছে আদিবাসী তরুণী ডরথির জীবনে।

ডরথি জানান, পিতা-মাতা ও স্থানীয় লোকজন মিলে তাকে একজন পুরুষের কাছে তুলে দিয়েছিল। সেই লোক তাকে ঘুমানো ব্যতীত আর কোনো কাজে লাগাতো না। মাত্র ১২ বছর বয়সে তিনি গর্ভবতী হয়ে পড়েছিলেন। সেই দুর্বিষহ স্মৃতি তুলে ধরতে গিয়ে তিনি বলেন, লোকটি বললো, সে আমার সাথে ঘুমাবে। কিন্তু আমি বললাম, সম্ভব নয়। কেননা তার সন্তানরাও আমার থেকে বয়সে বড়। এ কথা বললে সে আরো লোকজন লোক জড়ো করলো এবং আমাকে তার সঙ্গে ঘুমাতে বাধ্য করলো।
‘তিনজন পুরুষ ও একজন নারী আমাকে তুলে নিয়ে গিয়ে সেই লোকটির সাথে শুইয়ে দেয়। আমি সেই রাতেই গর্ভবতী হয়ে পড়ি। তখন আমার বয়স ১২ বছরও অতিক্রম করেনি। এই বয়সে গর্ভবতী হওয়া যেকোনো নারীর জন্য ঝুঁকিপূর্ণ।’
ডরথি-মিরাকেলের মতো আরও অসংখ্য নারীর জীবনের গল্পটা এমন নির্মম। একই ঘটনা ঘটেছে হ্যাপিনেসের জীবনেও। তার বয়স যখন মাত্র ১৪ বছর, তখন তাকে অর্থের বিনিময়ে পা ফিলিপস নামের একজন পুরুষের সাথে বিয়ে দেয় হয়। কিন্তু বিয়ের পর তার উপরে নেমে আসে অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন। তাকে একটি ঘরে বন্দি করে রাখা হয় এবং সেখানে তার ওপর নিয়মিত যৌন নির্যাতন চালানো হয়।
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
- ওজনপার্কে বাংলাদেশি লেস্টুরেন্টে বোমা নিক্ষেপ
- নিউইয়র্কে ‘রাজাকার’ নামে গাড়ির প্লেট
- নিউইয়র্কে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ৯ আগস্ট
- আশার বাণীতেই থাকলো যুক্তরাষ্ট্র বিএনপি
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মিশরকে `ডাকাতি` করে হারানো হয়েছে: মেয়র মামদানি
- আজকাল ৯৩০
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে ২৫ জনের মৃত্যু
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
