শাপলা প্রতীক না পেলে সমাধান রাজপথে: সারজিস আলম
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক না দিলে এর সমাধান রাজপথেই হবে বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টায় হবিগঞ্জ সাইফুর রহমান টাউন হলে জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের কাছে কোনো ব্যাখ্যা নেই, নেই আইনগত যৌক্তিক উত্তরও। আমরা মনে করি, ব্যক্তি, গোষ্ঠী, দল বা এজেন্সির প্রভাবে কিংবা ভয়ে কমিশন শাপলা প্রতীক দিচ্ছে না। অথচ আমরা সব আইনি প্রক্রিয়া মেনে বৈধভাবেই প্রতীক চেয়েছি। কমিশন চাইলে সহজেই শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করতে পারে। আমরা বিশ্বাস করি, এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে। প্রতীক না দিলে সমাধান হবে রাজপথে।
জোট প্রসঙ্গে তিনি বলেন, সমমনোভাবাপন্ন দলগুলোর সাথে আলোচনা চলছে। নির্বাচনের জন্য কাছাকাছি চিন্তার দলগুলোর ঐকমত্য জরুরি। একীভূত হওয়া বা অ্যালায়েন্স, দুই দিক নিয়েই আলোচনা চলছে। গণঅধিকার পরিষদের সঙ্গে আশানুরূপ আলোচনা হয়েছে, আর এবি পার্টিসহ বিভিন্ন দলের সাথে অ্যালায়েন্স নিয়ে কথাবার্তা চলছে। তবে এখনই সিদ্ধান্ত জানানো সমীচীন নয়, সময়ই বলে দেবে কোনদিকে যাবে।
হত্যা ও বিচার প্রসঙ্গে তিনি বলেন, যারা হত্যাযজ্ঞের সঙ্গে সরাসরি জড়িত ছিল তাদের বিচার আগামী ৬ মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা নেই- এটি দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া। হত্যাযজ্ঞের নির্দেশদাতা তাদের ১০০ জনের যদি বিচারের রায় কার্যকর ও দোষী হয় তাহলে আমরা বুঝতে পারবো বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে। খুনি হাসিনার বিচারের পূর্বে এই বাংলায় নির্বাচন হবে এটা জনগণ মেনে নেবে না।
সারজিস আরও বলেন, শহীদ পরিবারকে ব্যবহার করে কেউ কেউ মামলা বাণিজ্যে জড়িয়ে যাচ্ছে, এটা অপ্রিয় সত্য। বিভিন্ন রাজনৈতিক দলের প্রত্যক্ষ মদদে এই বাণিজ্য চলছে। মামলাবাজ বিএনপি, জামায়াত, এনসিপি কিংবা যে কোনো দলের হোক, তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। নিরপরাধ মানুষের হয়রানি কিংবা অপরাধীদের রেহাই, কোনোটাই এনসিপি চায় না।
তিনি আরও বলেন, দেশের ও জনগণের জন্য কাজ করতে ইচ্ছুকদের যাচাই-বাছাই করেই এনসিপিতে নেওয়া হবে। সংগঠন শক্তিশালী করা ও নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আগামী নভেম্বরের মধ্যে সারাদেশে কমিটি গঠন করা হবে। সেই প্রক্রিয়ায় উত্তরাঞ্চলের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে দ্রুত আহ্বায়ক কমিটি হবে। আগামী ১৫ দিনের মধ্যেই হবিগঞ্জের কমিটি গঠন করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক, মৌলভীবাজারের মুখ্য সংগঠক প্রীতম দাশ, সুনামগঞ্জের সংগঠক এহতেশাম হক প্রমুখ।
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
- মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
- ১২৪৩ কোটি টাকা আত্মসাৎ
- রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
- বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
- চারদিনের রাষ্ট্রীয় সফরে টোকিও`র পথে প্রধানমন্ত্রী
- সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া
- বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল
- ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু
- সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
- ৮ যুদ্ধ থামিয়েছি, তবুও নোবেল পেলাম না: ট্রাম্প
- রাজধানীমুখী মানুষের ঢল
- আতঙ্ক ছড়াচ্ছে কারা
- পারস্য উপসাগরে মার্কিন জাহাজ ঢুকতে দেবে না ইরান
- ‘তদন্তের স্বার্থে’ রুমির বিষয়ে পুলিশের সিদ্ধান্ত বদল
- সীমান্ত পেরিয়ে বাংলাদেশিদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করল বিএসএফ
- কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর স্বাগত অনুষ্ঠান সম্পন্ন
- জ্যামাইকায় সেলিম-আলী পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী সভা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
