শরনার্থীদের জন্য এসাইলাম নয় : ৩০ মিনিটেই ডিপোর্ট
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২২
ট্রাম্প জমানার টাইটেল ৪২ বহাল রয়ে গেল
আজকাল রিপোর্ট
সীমান্তে হাজার হাজার শরণার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশের অপেক্ষায় দিনের পর দিন ধর্ণা দিয়ে পড়ে আছে। তারা এখন মানবেতর জীবন যাপন করছে। কিন্তু অনেক আশায় বুক বেঁধে ধৈর্য্য ধরে পড়ে থাকলেও তাদের ভাগ্য আর প্রসন্ন্র হলো না। তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সবচেয়ে বড় বাধা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জমানায় জারি করা টাইটেল ৪২ থেকে তারা রেহাই পেল না। করোনাকালীন সময়ে জারি করা এই টাইটেল ৪২-এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২১ ডিসেম্বর। তাদের আশা ছিল ২১ ডিসেম্বরে এটি তামাদি হয়ে গেলে যুক্তরাষ্ট্রে প্রবেশে তাদের এই বাধাটি দূর হয়ে যাবে। কিন্তু আদালতের রায়ে এটি বহাল রয়ে গেল। এর আওতায় হোমল্যান্ড সিকিউরিটি এখন তাদের ডিপোর্ট করবে ১ ঘন্টারও কম সময়ের মধ্যে। তাদের এসাইলাম আবেদন করতে হবে সীমান্তের ওপার থেকে। এ আবেদন প্রাথমিকভাবে মঞ্জুর না হওয়া পর্যন্ত তাদের মেক্সিকোতে বা নিজ দেশে অবস্থান করতে হবে।
ট্রাম্পের শাসনামলে ২০২০ সালে করোনার শুরুতেই জারি করা হয়েছিল টাইটেল ৪২। স্বাস্থ্য বিভাগের আইন ১৯৪৪ ধারা অনুসারে করোনা প্রতিরোধে তা জারি করা হয়। এর আওতায় সীমান্ত পাড়ি দিয়ে শরনার্থীরা আর এসাইলাম আবেদন করতে পারবে না। দ্রুততম সময়ে তাদের ডিপোর্ট করবে কাস্টমস এন্ড বর্ডার প্রেটোকশন সদস্যরা। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশকারি ইমিগ্র্যান্টদের ৩০ মিনিটের মধ্যে সীমান্ত থেকে ডিপোর্ট করা যায়। এই আইনটি তামাদি হলে আগত জনস্রােতকে সামাল দেয়া সম্ভব নয়। আর ২১ ডিসেম্বরকে সামনে রেখে হাজার হাজার শরনার্থী ভীড় জমিয়েছিল সীমান্তে। প্রতীক্ষার প্রহর গুণছিল ট্রাম্প জমানার বিধিনিষেধের সমাপ্তির জন্য। গত ২০ ডিসেম্বর রিপাবলিক্যান দলের প্রতিনিধিদের শাসিত ১৯টি স্টেটের আবেদনের প্রেক্ষিতে সুপ্রীম কোর্টের চীফ জাস্টিস জন রবার্টস সাময়িকভাবে টাইটেল ৪২ বহাল রাখেন। বাইডেন প্রশাসনও তা সাময়িকভাবে বহাল রাখার জন্য আদালতের প্রতি অনুরোধ জানিয়েছিল। টাইটেল ৪২ এর আওতায় গত ৩ বছরে ২৫ লাখ অবৈধ ইমিগ্র্যান্টকে সীমান্ত থেকে ফেরত পাঠাতে সমর্থ হয়েছে সীমান্ত রক্ষীরা। ২৮ ডিসেম্বর বুধবার সুপ্রীম কোর্ট ৫-৪ ভোটে টাইটেল ৪২ বহাল রাখার সিদ্ধান্ত দেয়। আদালতের এই সিদ্ধান্তে মানবাধিকার সংগঠনগুলো তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। অবশ্য আইওয়া গভর্ণর কিম রেনলডস এই রায়কে স্বাগত জানিয়েছেন। রায়ের বিরোধিতাকারি জাস্টিস নেইল গরসাচ বলেছেন, সীমান্তের সংকট এখন আর কোভিড সংকট নয়। সুতরাং টাইটেল ৪২ কার্যকর থাকার কোন যুক্তিই গ্রহণযোগ্য নয়। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার প্রশাসন আদালতের রায়কে সন্মান দেখাবে। পাশাপাশি টাইটেল ৪২ বাতিলের জন্য শুনানীর প্রস্তুতিও থাকবে। আগামী ২১ ফেব্রুয়ারি শুনানী শেষে সিদ্ধান্ত আসবে টাইটেল ৪২ আদৌ থাকবে কিনা।
ইমিগ্রেশন ও ক্রস বর্ডার পলিসির ম্যানেজিং ডাইরেক্টর থেরেসা কার্ডিনাল সাংবাদিকদের বলেছেন, সহসাই সমস্যার সমাধান হচ্ছে না। প্রধান সমস্যা হচ্ছে গত ২ দশক কংগ্রেস ইমিগ্রেশন প্রশ্নে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এদিকে টেক্সাস গর্ভনর সীমান্তে অতিরিক্ত ন্যাশনাল গার্ড পাঠিয়েছে। ইমিগ্র্যান্ট প্রবেশের রুটগুলোতে কাঁটা তারের বেড়া বসাচ্ছে। স্থানীয় এল পাসো সিটির মেয়র ইমিগ্র্যান্ট স্রোতের কারণে শহরে জরুরী অবস্থা ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট বাইডেন তার নির্বাচনী প্রতিশ্রুতিতে ইমিগ্রেশন সমস্যা সমাধানের কথা বারবার উল্লেখ করেছিলেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, কংগ্রেসের কাছে তিনি এখন অসহায়। বিষয়টি নিয়ে কংগ্রেস আর মাথা ঘামাচ্ছে না।
- নিউইয়র্কে ঈদমেলা ও বিনোদন অনুষ্ঠান ২৪ মে
- সিটিতে প্রি-কে’র আসন সংখ্যা বাড়লো
- ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলকারীসহ নিহত ৫
- রিয়েল স্টেট, মর্টগেজ ও ট্যাক্স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- প্রধানমন্ত্রীর এসিড টেস্ট ‘স্থানীয় সরকার নির্বাচন’
- ‘দেশী প্যারেডে বিদেশী নৃত্য’
- লাল-সবুজের পতাকায় বাংলাদেশ ডে প্যারেড
- শেখ হাসিনার দেশে ফেরা না ফেরার প্রশ্নে হঠাৎ আলোচনা কেন?
- ব্রঙ্কসে নতুন প্রিসিংক্ট উদ্বোধন করলেন মামদানি
- নিহত রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
- রাজনৈতিক বংশতন্ত্রের বিরুদ্ধে লড়ছেন শামসুল হক
- সম্পাদকের ঈদ শুভেচ্ছা
- নিউইয়র্কে ঈদ জামাত কখন কোথায় হবে
যুক্তরাষ্ট্রে ঈদ বুধবার - রামিসা ধর্ষণ ও হত্যায় তোলপাড় বাংলাদেশ
- আজকাল ৯২৩
- ধর্ষককে শাস্তি দিতে মবজাস্টিস চান ‘ব্যাচেলর পয়েন্ট’র শুভ
- কিউবাকে কি ভেনেজুয়েলা ভেবেছে ওয়াশিংটন?
- ভারতে ইবোলা ঠেকাতে বিমানবন্দরে কড়া নজরদারি
- ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- বসুন্ধরা যেন রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র
- এশিয়ার বাজারে ঢুকছে ৬০ লাখ ব্যারেল তেল
- মেটায় বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৮ হাজার কর্মী
- পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’
- আমি যা বলব, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প
- নানা কৌশলেও হরমুজ সচল করতে পারেনি আমেরিকা, দাবি ইরানের
- হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ৪৮৮
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
