লোহিতসাগরে হুথিদের চারটি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, লোহিতসাগরের দক্ষিণাঞ্চলে মার্কিন ডেস্ট্রয়ারের দিকে উড়ে আসা চারটি ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে শনিবার এসব ড্রোন উড্ডয়ন করা হয়। এদিকে সাগরে হুথিদের মোকাবিলায় যুক্তরাষ্ট্রের জোট গঠনের বিষয়ে ‘না’ বলেছে স্পেন। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে সেন্টকম লিখেছে, ১৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত এটি ছিল বাণিজ্যিক নৌপথে হুথিদের ১৪ ও ১৫তম হামলা।
ইরান সমর্থিত হুথিদের নিয়ন্ত্রণে ইয়েমেনের বেশির ভাগ ভূখণ্ড। লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে বাব আল-মান্দাব প্রণালি পাড়ি দেওয়া বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে কয়েক সপ্তাহ ধরে হামলা চালিয়ে আসছে হুথিরা। এতে বিঘ্নিত হচ্ছে বিশ্ব বাণিজ্য। গাজায় ইসরাইলের হামলার জেরে হুতিরা ইসরাইলমুখী কিংবা ইসরাইলের পতাকাবাহী যে কোনো জাহাজেই হামলা চালানোর হুমকি দিয়েছে।
সেন্টকম জানিয়েছে, হামলার শিকার হওয়ার কথা জানিয়ে দুটি জাহাজ সহযোগিতার আবেদন জানালে মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড তাতে সাড়া দেয়। এক্স এ সেন্টকম লিখেছে, নরওয়ের পতাকাবাহী এবং মালিকানাধীন রাসায়নিক/তেল ট্যাংকার ব্লামানেন হুথি ড্রোন হামলা থেকে অল্পের জন্য বেঁচে যায়। আর গ্যাবনের মালিকানাধীন ভারতীয় পতাকাবাহী অশোধিত তেলের ট্যাংকার ওয়ান ওয়ে ড্রোন হামলার শিকার হওয়ার কথা জানা গেছে।
ব্লামানেন এর পরিচালনা কোম্পানি হানসা ট্যাংকারস রবিবার এক বিবৃতিতে জানায়, ভারতীয় ট্যাংকারটি নরওয়ের একটি জাহাজের সামনে ছিল। সে সময়ে এটিতে ড্রোন হামলা হয়। সে সময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে সংকেত দেওয়া হলে তারা সুরক্ষার জন্য এগিয়ে আসে। নরওয়ের ট্যাংকারটিতে ভেজিটেবল অয়েল নিয়ে যাওয়া হচ্ছিল ইউরোপ থেকে ভারতে। ট্যাংকারটির ক্রুরা নিরাপদে আছে এবং পরিকল্পনামাফিক যাত্রা করেছে বলে জানিয়েছে হানসা ট্যাংকারস। যদিও যুক্তরাষ্ট্র তিন দিন আগেই ঐ অঞ্চলে ‘অপারেশন প্রস্প্যারিটি গার্ডিয়ান’ শুরু করেছে। এক ডজনেরও বেশি দেশ এ অভিযানে অংশ নিতে রাজি হয়েছে বলে জানিয়েছে তারা। লোহিতসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুরক্ষায় একাধিক দেশের জোট গঠন করে এই যৌথ টহলদারি অভিযান (অপারেশন প্রস্প্যারিটি গার্ডিয়ান) শুরুর সিদ্ধান্ত জানিয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগরে বেশ কিছু বিদেশি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষায় নতুন জোট গড়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে বেশ কিছু দেশ তাদের প্রস্তাবে সম্মতি দিলেও না বলেছে পুরোনো মিত্র স্পেন।
গত বৃহস্পতিবার পেন্টাগন জানায়, ২০টি দেশ লোহিতসাগরের শিপিং লেন রক্ষায় মার্কিন নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে। তবে শুরু থেকেই এ বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল স্প্যানিশ সরকার। অবশেষে রবিবার তাদের এক মুখপাত্র জানান, হুতিবিরোধী এই মার্কিন জোটে যোগ দেবে না স্পেন। যোগ না দেওয়ার কোনো কারণ স্পষ্ট করে জানানো হয়নি।
তবে স্প্যানিশ গণমাধ্যম বলছে, অভ্যন্তরীণ রাজনৈতিক কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে স্পেন সরকার। পাঁচ মাস আগে স্পেনের জাতীয় নির্বাচনে মধ্য-ডানপন্থি পপুলার পার্টির কাছে হেরে যায় প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের দল স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি (পিএসওই)। যদিও বেশ কিছু জাতীয়তাবাদী দলের সঙ্গে বিতর্কিত সমঝোতা চুক্তি করে পার্লামেন্টে ফের সংগরিষ্ঠতা ফিরে পান তিনি। সমঝোতা করা সেই দলগুলোর একটি সুমার। কট্টর বামপন্থি এই দলটি মার্কিন পররাষ্ট্রনীতির তীব্র সমালোচক।
- মধ্যবর্তী নির্বাচন: তিন আসনের পরাজয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ট্রাম্
- ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
- মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
- সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?
- অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
- যুক্তরাজ্যে চরম আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
- এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
