লেবার-কনজারভেটিভদের পেছনে ফেল ডানপন্থী ব্রেক্সিট পার্টির জয়
প্রকাশিত: ২৮ মে ২০১৯
নবম ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন চার দিন আগে শুরু হওয়া (২৩ থেকে ২৬ মে) রবিবার রাতে শেষ হয়েছে। গণনা শুরু হতেই চমকের পর চমক ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের ভোটে। যুক্তরাজ্যে লেবার ও কনজারভেটিভদের পেছনে ফেলে জয় পেয়েছে ব্রেক্সিট পার্টির নাইজেল ফারাজ।
এবারের ইইউ পার্লামেন্ট নির্বাচনে ভালো করেছ পরিবেশবাদী সবুজ দল। সেইসঙ্গে জোর ধাক্কা খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। কট্টর ডানপন্থীরা জয় পেয়েছে ফ্রান্স, ইতালিতেও।
ইইউ জোটের ২৮ সদস্য দেশের ভিন্ন ভিন্ন নির্বাচন নিয়মের রেওয়াজ অনুযায়ী ভোট গ্রহণ করা হয়। এবারের নির্বাচনে ৬১ শতাংশ ভোটার অংশ নেয়, যা গত ২৫ বছরের মধ্য রেকর্ড। ৪০ কোটি জনগণ সরাসরি ভোটে পাঁচ বছরের জন্য তাদের ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের নির্বাচিত করেছেন।
রবিবার ব্রিটেনের সময় ভোর চারটে নাগাদ ভোটপর্ব শুরু হয় গ্রিস, হাঙ্গেরি, বুলগেরিয়া, রোমানিয়া, লিথুয়ানিয়া ও সাইপ্রাসে।
স্থানীয় সময় অনুযায়ী একে একে ভোট শুরু হয় ফ্রান্স, জার্মানি ও ইতালির মতো অন্য দেশগুলিতেও। ব্রেক্সিট চুক্তি নিয়ে এখনও সিদ্ধান্ত না হওয়ায় এই ভোটে অংশ নিচ্ছে ব্রিটেনও। ব্রিটেনের স্থানীয় সময়মতে সন্ধে ছ’টা পনেরো নাগাদ ইউরোপীয় পার্লামেন্ট ভোটের প্রাথমিক ফলাফল জানা যায়। মূল ফলাফল আসতে শুরু করে রাত ন’টা থেকে।
৭৫১ আসনবিশিষ্ট ইইউ পার্লামেন্ট নির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত সর্বোচ্চ ১৭৩টি আসন পেয়েছে ইউরোপের ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ধারার জোট। এর পরে ১৪৭টি আসন পেয়েছে সামাজিক গণতান্ত্রিকদের জোট। লিবারেল গণতান্ত্রিক জোট পেয়েছে ১০২টি আসন। পরিবেশবাদী সবুজ দলের জোট ৭১, বামপন্থী দলগুলোর জোট ৪১, ইইউবিরোধী ডানপন্থীরা ৫৬ ও জোটবিহীন দলগুলো পেয়েছে ৮টি আসন।
ইউরোপের রাজনৈতিক মহলের বক্তব্য, এইবারে ভোটে লড়াই হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সমর্থক দলগুলির সঙ্গে জাতীয়তাবাদী অতি-ডানপন্থী শক্তির। এই অতি ডানপন্থী শক্তির মধ্যে রয়েছে ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি, ফ্রান্সের লি পেন এবং ব্রিটেনের ব্রেক্সিট পার্টির নাইজেল ফারাজ। এই অতিডানপন্থীদের আটকাতে লড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ।
এই ভোটপর্বের মধ্যেই যথারীতি ইউরোপজুড়ে চলেছে প্রতিবাদ ও আন্দোলন। ব্রেক্সিট চুক্তি পাস না করাতে পেরে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে।
২৮টি দেশ মিলে গঠিত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। এই নির্বাচনের মাধ্যমে সদস্যদেশগুলোর ইইউ-র সংসদের নিজেদের দেশ থেকে নির্বাচিত সাংসদদের পাঠাবে। বিশ্লেষকদের মতে ব্রেক্সিট পার্টির নাইজেল ফারাজসহ অতি-ডানপন্থীদের উত্থান ইউরোপীয় ইউনিয়নের পক্ষে সুখবর নয়। এমনিতেই ব্রেক্সিটের ফলে জোর ধাক্কা খেয়েছে ইইউ।
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- যেসব কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা
- মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পকে নিয়ে কমেডিয়ানদের ‘ব্যঙ্গ’
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়
- সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২২৫—উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যা
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
